নিজস্ব প্রতিবেদক: বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের কোনো আলামত দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করারও আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আট দিনের কর্মসূচি ঘোষণা করেন। ঢাকা উত্তর সিটি ...
box
কক্সবাজারে অটোরিকশা-ট্যুরিস্ট বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে সিএনজি অটোরিকশা ও ট্যুরিস্ট বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদেরকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের পেচারদ্বীপ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। দৈনিক দেশজনতা /এমএইচ
নিখোঁজ ৩২ নাবিকের এখনো সন্ধান মেলেনি
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্ব উপকূলে শনিবার রাতে একটি কার্গো জাহাজের সঙ্গে একটি তেলের ট্যাংকারের সংঘর্ষের ঘটনার পর এখন পর্যন্ত দুই বাংলাদেশিসহ ৩২ জন নাবিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে জরুরি উদ্ধার তৎপরতা চলছে। দক্ষিণ কোরিয়ার কোস্ট গার্ড জানিয়েছে, সোমবার সকালে তেলের ট্যাংকারটিতে আগুন জ্বলতে দেখা গিয়েছে। তাছাড়া জাহাজে থাকা তেল সাগরের পানিতে পড়ছে। রবিবার চীনের পরিবহন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, শনিবার ...
সুনামগঞ্জে গ্রামের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের মদনপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে মনমালা খাতুন (৫৫) ও রুহেল মিয়া (২৭) নামের দুইজনকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ ...
৮ জাতীয় দিবস পালনে বাধ্যবাধকতা চাওয়া রিট খারিজ
নিজস্ব প্রতিবেদক: বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, ১০ জানুয়ারি (বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস), জাতীয় শোক দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসসহ মোট আটটি জাতীয় দিবস পালনে বাধ্যবাধকতা চাওয়ার রিট খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজাউল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মোজাম্মেল হক ও শহিদুল ইসলাম গত বুধবার রিট আবেদনটি করেছিলেন। সোমবার বেলা সাড়ে ...
মা-ছেলেকে গলা কেটে হত্যা : প্রতিবেদন দাখিল ১১ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে মা ও ছেলেকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ ফেব্রুয়ারিতে ধার্য করেছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম নুর নবী নতুন এ দিন ধার্য করেন। এদিন মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। রমনা থানার ওসি তদন্ত প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন দিন ধার্য করেন। উল্লেখ্য, ১ নভেম্বর সন্ধ্যায় ...
সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ২৩
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার ইদলিবে বোমা বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অনেকেই। আজ সোমবার এ ঘটনা ঘটে বলে বিবিসি অনলাইনে এ তথ্য জানানো হয়। ব্রিটিশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বিদ্রোহীদের একটি ক্ষুদ্র অংশের সদর দপ্তরে এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে সাতজন বেসামরিক নাগরিক। তবে বিস্ফোরণের সঠিক ধরন এখনও জানা ...
বিদ্যুতের দাম কমানো না হলে আদালতে যাবে ক্যাব
নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ দিনের মধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধির আদেশ বাতিল কিংবা দাম কমানোর উদ্যোগ গ্রহণ করতে নিয়ন্ত্রক সংস্থা এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) প্রতি দাবি জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। তা না হলে ওই আদেশের বিরুদ্ধে আদালতে আবেদন করবে সংগঠনটি। গতকাল রবিবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সাংবাদিক সম্মেলনে ক্যাব এ দাবি জানায়। গত ২৫ সেপ্টেম্বর ...
পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রাজারবাগ পুলিশলাইনস মাঠে বর্ণাঢ্য পুলিশ প্যারেড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে ‘জঙ্গি-মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’- এ স্লোগানে সোমবার সকাল ১০টায় ‘পুলিশ সপ্তাহ ২০১৮-এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী সকালে বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত ১১টি কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র ...
ঢাকায় রিকশা চলবে এলাকাভিত্তিক
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় রিকশাগুলোকে এলাকাভিত্তিক চলাচলের জন্যে নির্দিষ্ট করে দেওয়ার পর বড় রাস্তায় কোনো রিকশা চলবে না। এরফলে দুর্ঘটনা হ্রাস ও যানজট নিরসনে তা সহায়ক হবে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদ খন্দকার এম আহসান হোসেন। কমিউনিটি ভিত্তিক রিকশা চলাচল ব্যবস্থা গড়ে তুলতেই এধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে বিবিসি বাংলাকে তিনি জানান। ঢাকার অন্যতম বাহন রিকশার সুষ্ঠভাবে চলাচল নিশ্চিত করতে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর