১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:২২

box

আপন জুয়েলার্সের তিন মালিকের জামিন আপিলে বহাল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন থানায় শুল্ক গোয়েন্দা অধিদফতরের করা পাঁচ মামলায় আপন জুয়েলার্সের তিন মালিক দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার সকালে দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। তবে দিলদার আহমেদের বিরুদ্ধে আরো দুটি মামলা থাকায় এখনই তিনি জামিন পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবী। ...

ইনিংস ব্যবধানে জিতে অ্যাশেজ শেষ করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: সিডনিতে অ্যাশেজের শেষ টেস্ট ড্র করতে ব্যাট হাতে ভাল কিছু করার প্রয়োজন ছিল ইংল্যান্ডের। কিন্তু পেটের সংক্রমণে আক্রান্ত ইংলিশ অধিনায়ক জো রুট আহত অবসর হয়ে মাঠ ছাড়ার পর বাকি ব্যাটসম্যানরা তেমন ব্যাটিং করতে পারেননি। পানীয় বিরতির পর প্রথম বলেই শেষ ব্যাটসম্যান জেমস অ্যান্ডারসন উইকেট হারান। তাতে সোমবার ইনিংস ও ১২৩ রানে হার মেনে নিতে হলো ইংল্যান্ডের। ঘরের মাটিতে ...

সুড়ঙ্গ সড়কে নেপাল-চীন, অস্বস্তিতে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের সরকার বেইজিংয়ের সঙ্গে যোগাযোগ আরো বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের মূল অংশ হিসেবে নেপালের সড়ক বিভাগ চীনের সঙ্গে কাঠমাণ্ডুকে সংযুক্ত করতে চাইছে। আর তাই একটি সুড়ঙ্গ সড়ক নির্মাণের প্রস্তাব তৈরি করেছে নেপাল। প্রস্তাবিত সড়কটি সীমান্ত শহর রাসুওয়াগাধি হয়ে রাজধানী কাঠমাণ্ডুর কাছাকাছি পৌঁছাবে। ভারতের কয়েকটি পত্রিকা এ খবর প্রকাশ করেছে। পরিকল্পনা অনুযায়ী কাঠমান্ডুর টোখা থেকে নুয়াকোট জেলার চাহারি ...

ভারতে বারে অগ্নিকাণ্ডে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ব্যাঙ্গালুরুতে একটি বারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও কারণ জানা যায়নি। খবরে বলা হয়েছে, ব্যাঙ্গালুরুর কালাসিপালিয়াম এলাকার কৈলাশ বার ও রেস্টুরেন্টে এই অগ্নিকাণ্ড ঘটে। এটি একটি ঘিঞ্চি এলাকা। নিহতরা ওই বারের কর্মচারী। তারা রাতে সেখানে ঘুমাচ্ছিল। প্রতিবেদনে বলা ...

যাত্রাবাড়ীতে ২ বাসের চাপায় চালক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় এক বাসচালক নিহত হয়েছেন। রোববার দিবাগত মধ্যরাতের দিকে মাতুয়াইল সিএনজি ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসচালকের নাম আকাশ (২৮)। তিনি শরীয়তপুর জেলার বাসিন্দা। যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় ভাড়া থাকতেন। নিহতের আত্মীয় সারোয়ার হোসেন নামে এক ব্যক্তি ঢামেকে গণমাধ্যমকে জানান, আকাশ পেশায় একজন বাসচালক। তিনি রাতে সিএনজি স্টেশন এলাকা থেকে বাসায় ফিরছিলেন। এ ...

সৈয়দপুরে স্মরণকালের সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস

নীলফামারী প্রতিনিধি: তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাঞ্চলসহ সারাদেশের জনজীবন। প্রতিদিনই বাড়ছে শীতের এই তীব্রতা। আজ সোমবার নীলফামারীর সৈয়দপুরে দেশের স্মরণকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, স্বাধীনতার আগে ১৯৬৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে সর্বনিম্ন ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরপর আরও কোনদিন তাপমাত্রা এত নিচে নামেনি। এছাড়া রাজধানী ...

আশ্রয়ন প্রকল্পে পৌনে ২ লক্ষাধিক পরিবার পুনর্বাসন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর ১০টি অগ্রাধিকার প্রকল্পের অন্যতম ‘আশ্রয়ন প্রকল্প’-এর মাধ্যমে দেশের এক লাখ ৭৫ হাজার ভূমি ও গৃহহীন পরিবার আশ্রয়ন ও জীবিকার সংস্থান হয়েছে।১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত তিনটি পর্যায়ে এদের পুনর্বাসন করা হয়। আজ রবিবার এখানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম নজিবুর রহমান বলেন, গৃহহীন লোকদের স্বাবলম্বী করে তুলতে আশ্রয় ও সহযোগিতার মাধ্যমে তাদের জীবন অর্থবহ করে তুলতে সরকার এই ...

আজ রাতে মুখোমুখি হচ্ছে আর্সেনাল-নটিংহাম

স্পোর্টস ডেস্ক: আসরের তৃতীয় রাউন্ডে নটিংহাম ফরেস্টের মুখোমুখি হবে আর্সেনাল। দ্যা সিটি গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ১০টায়। আরেক ম্যাচে টটেনহাম হটস্পার মুখোমুখি হবে এএফসি উইম্বলডনের। ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে রাত ৯টায়। দ্যা সিটি গ্রাউন্ড। দ্বিতীয় সারির ক্লাব নটিংহাম ফরেস্টের মাঠ। তাদের মাঠেই এবার আতিথ্য নেবে আর্সেনাল। লিগের বর্তমান অবস্থান যেমনই হোক, এফএ কাপে গানারদের রেকর্ডটা ...

বিশ্ব ইজতেমায় থাকবে ৮ স্তরের নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: এবার বিশ্ব ইজতেমার পুরো ময়দানকে আট স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলবে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। মুসল্লিদের নিরাপত্তায় থাকবে পুলিশের ৭ হাজার সদস্য এবং র‌্যাবের ২৫০ সদস্য। রবিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গনে বিশ্ব ইজতেমার সর্বশেষ প্রস্তুতিমূলক পর্যালোচনা সভায় এসব তথ্য জানানো হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেল শেখ জানান, বিশ্ব ইজতেমা আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ...

মাউশির নতুন মহাপরিচালক অধ্যাপক মাহবুবুর রহমান

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান। চলতি দায়িত্বে মাহবুবুর রহমানকে এই নিয়োগ দিয়ে আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করা হয়েছে। বর্তমান মহাপরিচালক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামানের চাকরির মেয়াদ শেষ হয় গতকাল শনিবার। শিক্ষা মন্ত্রণালয়ের জারী করা নিয়োগের আদেশে বলা হয়েছে, এই চলতি দায়িত্ব কোনো ...