নিজস্ব প্রতিবেদক: দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার অন্যতম প্রধান দায়িত্বপ্রাপ্ত বাহিনী পুলিশ। গেলো কয়েক বছরে পুলিশে যোগ হয়েছে বিভিন্ন বিশেষায়িত ইউনিট। বেড়েছে জনবলও, কিন্তু কমেছে সেবার মান। জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ফারাক থাকার কথা স্বীকার করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে তাদের দাবি কল্যাণমূলক পুলিশিংয়ের দিকে এগিয়ে যাচ্ছেন তারা। এদিকে বিশ্লেষকদের মতে, কিছু ক্ষেত্রে পুলিশের সফলতা আছে তবে নানা ...
box
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে গ্রেফতার করেছে দেশটির ক্ষমতাসীন সরকার। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এ কথা জানিয়েছে। ডেইলি মেইল সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়ার বরাত দিয়ে জানিয়েছে, ইরানে চলমান বিক্ষোভের ঘটনায় ইন্ধন দেয়ার অভিযোগ এনে সাবেক এই প্রেসিডেন্টকে গ্রেফতার করা হয়েছে। ওই বিক্ষোভে অন্তত ২২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আল-আরাবিয়া জানায়, ইরানের বুশেহর শহরে আহমেদিনেজাদের দেয়া এক ...
ইজতেমা উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিকল্প রাস্তা
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিকল্প রাস্তা ও পার্কিং নির্ধারণ করা হয়েছে। বিশ্ব ইজতেমা ২০১৮ আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি ও ১৯ থেকে ২১ জানুয়ারি দুই পর্বে অনুষ্ঠিত হবে। ইজতেমায় আখেরি মোনাজাতে অংশগ্রহণের জন্য ধর্মপ্রাণ হাজার হাজার মুসুল্লি পায়ে হেঁটে ইজতেমা ময়দানে যাতায়াত করবে বিধায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত, কালীগঞ্জ-টঙ্গী মহাসড়কের ...
পাকিস্তান সীমান্তে ১৪ হাজার বাঙ্কার তৈরি করবে ভারত
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সঙ্গে নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর ১৪ হাজারেরও বেশি বাঙ্কার তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বারবার সংঘর্ষ বিরতি লংঘন করে যেভাবে গোলাবর্ষণ করছে পাকিস্তান, তার হাত থেকে গ্রামবাসীদের সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা গেছে। মূলত জম্মু ডিভিশনেই বাঙ্কারগুলো তৈরি করা হবে। নিয়ন্ত্রণরেখা সংলগ্ন দুই জেলা পুঞ্চ এবং রজৌরিতে তৈরি করা হবে ৭ ...
বার্সার জয়ের ধারা অব্যাহত
নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা মাঠে নামবে আর জিতবে, চলতি মৌসুমে এটাই পরিচিত দৃশ্য। ১৮ ম্যাচে ৩টি ড্র, ১৫ জয়। শেষ জয়টি এলো লেভান্তের বিপক্ষে। ন্যু ক্যাম্পে মেসি-সুয়ারেজ ও পওলিনহোর অবদানে ৩-০ গোলে তারা জিতেছে ম্যাচটি। আর লা লিগায় ৪০০ ম্যাচে ৩৬৫ গোল করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গোল করার রেকর্ডে বায়ার্ন মিউনিখ কিংবদন্তি জার্ড মুলারের পাশে বসেছেন মেসি। ...
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সিআইএ’র সমর্থন
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কয়েকটি শহরে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন ঘোষণা করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। রবিবার সংস্থার পরিচালক মাইক পম্পেও ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সুস্পষ্টভাবে ইরানে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, গোলযোগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টির তৎপরতার প্রতি সমর্থন ঘোষণা করেন। একইসঙ্গে তিনি ইরানের পরমাণু সমঝোতার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান সমর্থন করে বলেন, যুক্তরাষ্ট্র এই সমঝোতায় থাকবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত ...
এবার আমরণ অনশনে যাচ্ছেন মাদ্রাসা শিক্ষকেরা
নিজস্ব প্রতিবেদক: নিবন্ধন পাওয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকেরাও এবার আমরণ অনশনের মতো কঠিন কর্মসূচিতে যাচ্ছেন। জাতীয় প্রেসক্লাবের সামনে সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালনের পর আজ সোমবার এই ঘোষণা আসতে যাচ্ছে বলে জানা গেছে। এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির পর আমরণ অনশনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এমপিওভুক্তির আশ্বাস নিয়ে ঘরে ফেরেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ...
৫ দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু আজ
নিজস্ব প্রতিবেদক: প্রতিবারের মতো এবারও বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে আজ সোমবার থেকে পাঁচ দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০১৮ শুরু হচ্ছে। এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য ‘জঙ্গি মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সপ্তাহের প্রথম দিন আজ সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন। এ সময় শেখ হাসিনা বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে ...
মঙ্গলবার থেকে কমতে পারে শীতের তীব্রতা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারাদেশের ওপর দিয়ে কোথায় তীব্র ও কোথায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে করে বিভিন্ন অঞ্চলে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। এর মধ্যে স্বস্তির খবর হলো মঙ্গলবার থেকে এই অবস্থা অনেকটাই কেটে যাবে। আবহাওয়া অফিসের মতে, এদিন থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে অর্থাৎ শীতের তীব্রতা কিছুটা কমে যাবে। আবহাওয়া অফিস বলছে, শ্রীমঙ্গলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ...
রোনালদোদের রুখে দিল সেই সেল্তা
স্পোর্টস ডেস্ক: নিজেদের পারফরম্যান্সে দারুণ খুশি হওয়ার কথা সেল্তা দে ভিগোর খেলোয়াড়দের। তিন দিন আগে নিজেদের মাঠ বালাইদোসে কোপা দেল রে’র ম্যাচে তারা বার্সেলোনার সাথে ড্র করেছে। এবার লা লিগায় সেই ঘরের মাঠে তারা আটকে দিল আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। দারুণ খেলেই ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে সেল্তা। এমনকি জিতলেও অবাক হওয়ার কিছু থাকত না। আর জিনেদিন জিদানের শিষ্যদের দুর্দশার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর