১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:২১

box

আফগানিস্তানের সেনা ঘাঁটিতে তালেবান হামলা: নিহত ৯

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশের একটি সেনা ঘাঁটিতে তালেবান হামলায় অন্তত নয় আফগান সেনা নিহত ও অপর ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় এক কর্মকর্তা একথা জানান। প্রাদেশিক ওই কর্মকর্তা নাম প্রকাশ না করে বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘সশস্ত্র লোকজন রোববার রাতে কাফতার খানায় সৈন্যদের একটি শিবিরে হামলা চালায়। এলাকাটি প্রাদেশিক রাজধানী তিরিন কোতের উপকণ্ঠে অবস্থিত। সেনা সদস্যরা হামলাকারীদের ...

বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মো. রিয়াদ সিদ্দিকী নামের যৌন ও চর্ম বিশেষজ্ঞ এক চিকিৎসকের বিরুদ্ধে এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনা নির্যাতিতার বাবা কামাল হোসেন বাদী হয়ে গতকাল সোমবার শাহবাগ থানায় একটি মামলা করেছেন। আজ মঙ্গলবার নির্যাতিতার জবাববন্দীর রেকর্ড করার জন্য আদালতে হাজির করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই রিপন কুমার বিশ্বাস। মামলা সূত্রে জানা যায়, ...

উন্নয়ন মেলা শুরু হচ্ছে ১১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘উন্নয়ন মেলা-২০১৮’। ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী এই মেলা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। রাজধানীর সেগুনবাগিচার জাতীয় শিল্পকলা একাডেমিতে এই মেলার আয়োজন করা হয়েছে। ‘উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ’ এই মূলমন্ত্রকে ধারণ করে ২০২১ সালের মধ্যে ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ’ এবং ২০৪১ সালের মধ্যে ‘উন্নত বাংলাদেশ’ গঠনে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারণের সামনে ...

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষা যথাসময়ে হবে

নিজস্ব প্রতিবেদক: স্থগিত হওয়া রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের পরীক্ষা বাদে অন্য পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষা ১২ জানুয়ারি যথাসময়ে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন খান। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করে মোশাররফ হোসেন খান বলেন, এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই, পরীক্ষা যথাসময়েই হবে। এ বিষয়ে বিজ্ঞপ্তি আজকের মধ্যেই বাংলাদেশ ব্যাংকের ওয়েব ...

‘এটাই আমার জীবনের শেষ নির্বাচন’

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচন ‘জীবনের শেষ নির্বাচন’ বলে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘জাতীয় পার্টির ৯০০ আসনে প্রাথী দেওয়ার ক্ষমতা আছে। এটাই আমার জীবনের শেষ নির্বাচন, মরার আগে জাতীয় পার্টিকে ক্ষমতায় রেখে যেতে চাই।’ মঙ্গলবার দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় পার্টির যৌথসভায় তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, ‘বর্তমানে দেশের অবস্থা ভালো ...

ঢাকা ‍উত্তরে খালেদা জিয়ার প্রচারে বাধা নেই: সিইসি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রচারে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সিইসি বলেন, ‘প্রতিবন্ধকতার প্রশ্নই উঠে না; উনি (খালেদা জিয়া) বা উনার মতো কেউ প্রচারে গেলে কোনো বাধা দেওয়া হবে না। আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই।’ মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে ঢাকা ...

টাঙ্গাইলে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক মো. আজহার আলী, শিক্ষক নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, এসএম আব্দুল আওয়াল, সমরেশ পাল, আব্দুল হালিম, জামাল হোসেনসহ আরো অনেকে। ...

উ. কোরিয়াকে পারিবারিক পুনর্মিলনের প্রস্তাব দ. কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়া মঙ্গলবার উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনাকালে আগামী মাসে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে দুই কোরিয়ার মধ্যে পারিবারিক পুনর্মিলনের প্রস্তাব দিয়েছে। দুই বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথমবারের মতো বিবদমান দেশ দুটির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ১৯৫০-৫৩ সালে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধের সময় অনেক পরিবারের সদস্য পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর এটা দু’দেশের মধ্যে সংঘাতের অন্যতম প্রধান আবেগজ ...

নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত বিএনপি। এরই মধ্যে দলীয় প্রার্থী বাছাই, ইশতেহার তৈরি ও নির্বাচনকেন্দ্রিক সাংগঠনিক প্রস্তুতির কাজ শুরু করেছে দলটি। তবে নির্বাচনের মাঠ সবার জন্য সমান থাকবে কি না, তা নিয়ে দলটির নীতিনির্ধারকদের শঙ্কা রয়েছে। দলটির উচ্চপর্যায়ের একজন নেতা বলেন, ‘মাঠে সমান সুযোগ পেলে ক্ষমতাসীনেরা যত কৌশলই নিক, খেলার জন্য প্রস্তুত আছে বিএনপি।’ বিএনপির সূত্র ...

একদিন পর সচল বেনাপোল-পেট্রাপোল বন্দর

নিজস্ব প্রতিবেদক: একদিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল ১১টা থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়েছে। ভারতীয় পেট্রাপোলে সিএন্ডএফ এজেন্ট ও কাস্টমসের মধ্যে কাস্টমসের ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের কারণে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে সোমবার সারাদিন দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ ছিল। অতিরিক্ত অর্থ আদায় ও নানা হয়রানির প্রতিবাদে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে দেয় ভারতের পেট্রাপোল চেকপোস্ট সিএন্ডএফ এজেন্ট ও বন্দর ব্যবহারকারী ...