নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) নবনির্বাচিত সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন সোমবার বিএমসিসিআই কার্যালয়ে মালয়েশিয়ার ১০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান। প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন টিসি ম্যানেজমেন্ট সার্ভিসেস করপোরেশনের দাতো তাং সেং সুং। শুরুতে মোয়াজ্জেম হোসেন বিএমসিসিআই’র আগামীদিনের পরিকল্পনা সম্পর্কে ব্রিফ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তিনি দু’দেশের মধ্যকার ব্যবসার ক্ষেত্রগুলো উল্লেখ করে বাংলাদেশে বিভিন্ন খাতে ...
box
ভারতজুড়ে এলার্ট জারি, দিল্লির দায়িত্বে আধা সামরিক বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে সাধারণতন্ত্র দিবসের প্রায় ১৫ দিন আগে আজ থেকেই দিল্লিতে সিআরপিএফ মোতায়েন শুরু হয়েছে। ইতিমধ্যেই রাজধানী দিল্লির নিরাপত্তার দায়িত্বে নামানো হয়েছে আধা সামরিক বাহিনীকে। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় দেশটির সীমান্তসহ গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি শুরু হয়েছে। একই সঙ্গে গোটা দিল্লিকেও নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। আগামী ২৬ শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে নাশকতা চালানোর গোপন খবর পেয়ে ভারতজুড়ে এলার্ট ...
সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ শিগগিরই : আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিগগিরই সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ মঙ্গলবার বিচার, প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান। সাংবাদিকদের প্রশ্নের জাবাবে আইনমন্ত্রী বলেন, শিগগিরই বলতে এ মাস বা আগামী মাসের মধ্যেই বিচারপতি নিয়োগ দেওয়া হবে। দৈনিকদেশজনতা/ আই সি
দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানের একই দশা
স্পোর্টস ডেস্ক: প্রথম ওয়ানডেতে বড় হারে সফর শুরু করে পাকিস্তান। দ্বিতীয় ওয়ানডেতেও নিউজিল্যান্ডের কাছে পাত্তা পেল না সরফরাজ আহমেদের দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএল পদ্ধতিতে কিউইদের কাছে ৮ উইকেটে হেরেছে তারা। মঙ্গলবার নেলসনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ। তবে তার সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করতে পারেননি ব্যাটসম্যানরা। টপঅর্ডারে মোহাম্মদ হাফিজ (৬০) ও শোয়েব মালিক (২৭) ছাড়া আর কেউই ...
ইরানে আটক বিক্ষোভকারীর আত্মহত্যা
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে গত সপ্তাহে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে আটক এক বিক্ষোভকারী কারাগারে আত্মহত্যা করেছেন। সোমবার এ তথ্য জানিয়েছেন দেশটির পার্লামেন্টের দুই সদস্য। এ ব্যাপারে পার্লামেন্টের সংস্কারবাদী সদস্য তাইয়েবাহ সিয়াভশি জানিয়েছেন, গোয়েন্দা মন্ত্রণালয় ও নিরাপত্তা বাহিনীর সূত্র থেকে তিনি ওই বিক্ষোভকারীর আত্মহত্যার বিষয়টি জানতে পেরেছেন। বিবিসি জানিয়েছে, রাজধানী তেহরানের এভিন কারাগারে আটক ছিলেন ২২ বছরের সিনা কানবারি। গত দুই সপ্তাহে সরকারবিরোধী ...
প্রণব মুখার্জিকে ডিলিট ডিগ্রি দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক: আগামী ১৬ জানুয়ারি (মঙ্গলবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আসছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এসময় তাকে সম্মাননাসূচক ডিলিট ডিগ্রিতে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চোধুরী। এ বিষয়ে চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চোধুরী বলেন, আগামী ১৬ জানুয়ারি ভারতের সদ্য সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি চট্টগ্রাম ...
খন্দকার মোশাররফের আবেদন খারিজ
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির এক মামলার পুনঃতদন্ত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ইনায়েতুর রহিম ও সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। মোশাররফের পক্ষে শুনানি করেন জ্যৈষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এ বিষয়ে খুরশীদ আলম খান জানান, মামলার অভিযোগপত্র ...
কাল আদালতে যাবেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আগামীকাল বুধবার বিশেষ আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া। তিনি জানান, দুই মামলায় হাজিরা দিতে বুধবার বেলা ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন আদালতে উপস্থিত হবেন। এদিন রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের ...
কক্সবাজারে বাড়ছে ইয়াবা পাচার, ধরাছোঁয়ার বাইরে গডফাদাররা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে নজরদারি বাড়ায় কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার কিছুদিনের জন্য কমলেও এখন আবার বেড়েছে। সম্প্রতি দুই দিনে ৪২ কোটি টাকার ইয়াবার চালান আটক করেছেন বিজিবি ও র্যাবের সদস্যরা। অভিযানে বড় বড় ইয়াবার চালান আটক হলেও ধরাছোঁয়ার বাইরে এর সঙ্গে জড়িত গডফাদার ও তালিকাভুক্ত ইয়াবা বিক্রেতারা। দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়ে ...
মৌলভীবাজারের ৫ জনের রায় বুধবার
নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার শামসুল হোসেন তরফদারসহ পাঁচ রাজাকারের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ দিন নির্ধারণ করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। প্রসিকিউটর আবুল কালাম ও রেজিয়া সুলতানা চমন। আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী গাজী এম এইচ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর