২২শে এপ্রিল, ২০২৬ ইং | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:১২

কাল আদালতে যাবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আগামীকাল বুধবার বিশেষ আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া। তিনি জানান, দুই মামলায় হাজিরা দিতে বুধবার বেলা ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন আদালতে উপস্থিত হবেন।
এদিন রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া পক্ষে অষ্টম দিনের যুক্তি উপস্থাপন করবেন আইনজীবী এজে মোহাম্মদ আলী এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়ও যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য রয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৯, ২০১৮ ১:২৪ অপরাহ্ণ