১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:০৬

box

সারাদেশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে :আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক: দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া বিদ্যমান শৈত্যপ্রবাহ পরিস্থিতি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হিসেবে সারাদেশে অব্যাহত থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, যশোর ও কুষ্টিয়া অঞ্চল সমুহে উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, শ্রীমঙ্গল, সীতাকুন্ড, কুমিল্লা ...

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ভোর সোয়া ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নাসির হোসেন জানান, মধ্যরাতের পর থেকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে করে নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া ৪টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ...

ইজতেমায় যেসব জায়গায় গাড়ি পার্কিং করতে হবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। যান চলাচলে শৃঙ্খলা ও যানজট কমাতে বিভিন্ন এলাকায় পার্কিং জোনও নির্ধারণ করে দেওয়া হয়েছে। বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইজতেমা উপলক্ষে রেইনবো ক্রসিং থেকে আব্দুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত রাস্তা ও রাস্তার পাশে কোনো গাড়ি পার্কিং করা ...

‘বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলবো: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু যখনই সদ্য স্বাধীন বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখনই তাকে হত্যা করা হয়। আমাদের লক্ষ্য বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়া। আমি জাতির পিতার কাছে ওয়াদা করে বলতে চাই, বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলবো। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন ...

রাজস্ব আদায় ভালো হয়নি: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থ বছরের (২০১৭-১৮) পাঁচ মাসে রাজস্ব আদায় আশানুরূপ হয়নি উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আশা প্রকাশ করেছেন আগামী দিনগুলোতে এ অবস্থার পরিবর্তন হবে। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। গত পাঁচ মাসে রাজস্ব আদায় ভালো না, আগামীতে লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা- ...

বাংলাদেশের ভবিষ্যত পররাষ্ট্র নীতিতে ৮ দফা অগ্রাধিকার’

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশের আগামী দিনের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ইউরোপের সঙ্গে গভীরতর সম্পর্ক, নিকট প্রতিবেশীদের গুরুত্ব প্রদান, ব্লু ইকোনমি ও আঞ্চলি যোগাযোগসহ ৮ দফা অগ্রাধিকারের উল্লেখ করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক রাজনীতির গতিধারার দ্রুত পরিবর্তন হচ্ছে। পরিবর্তনের এই ধারা অনুধাবন করতে আমাদের ২০১৭ সালের ঘটনাবলীর মূল্যায়নের এটাই যথার্থ সময়। আজ বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক ...

কুবি শিক্ষক সমিতির নির্বাচন আগামিকাল

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০১৮ এর নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নিবার্চনের ভোট গ্রহণের জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ। বুধবার বিকালে নির্বাচন কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. ...

‘ব্লকচেইন ডাটা নিয়ে কাজ করা দেশের জন্য গৌরবের’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ব্লকচেইন ডাটা নিয়ে কাজ করা বাংলাদেশের জন্য গৌরবের বিষয়। এটি নিয়ে কাজ করা বাংলাদেশের জন্য অন্যতম এক অর্জন। কারণ বাংলাদেশ ব্লকচেইন নিয়ে কাজ করতে পারে এটা এক সময় কল্পনাই করা যেত না। বুধবার কারওয়ানবাজারের বেসিস মিলনায়তনে ‘বৈশ্বিক অর্থায়ন ব্যবস্থায় ব্লকচেইন-বাংলাদেশের করণীয়’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। ...

ইরানে বিক্ষোভকারীদের ওপর হামলার নিন্দা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রতিনিধি পরিষদ মঙ্গলবার ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সমর্থন এবং সম্প্রতি বিক্ষোভকারীদের ওপর সরকারের নির্যাতনের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে। প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাশ হয়। খবর এএফপি’র। প্রস্তাবে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানী জনগণের পাশে রয়েছে, যারা নিপীড়িত, দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে বৈধ এবং শান্তিপূর্ণ প্রতিবাদ করছে। এছাড়া প্রস্তাবে ইরান সরকারের মানবাধিকার লংঘনের তীব্র সমালোচনা করা হয়। গত ২৮ ...

২৫৮ করে থামলেন মুমিনুল

স্পোর্টস ডেস্ক: মুমিনুল হক ডাবল সেঞ্চুরি করেছিলেন সকালেই। নিজের করা সর্বোচ্চ স্কোর ছাড়িয়ে যেতে পারেননি তখনও। তাই ব্যাট চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে নতুন রেকর্ড গড়লেন তিনি। নিজের ২৩৯ রানের ইনিংস ভেঙে দিলেন লিটল মাস্টার। গড়লেন ২৫৮ রানের নতুন রেকর্ড। আজ বুধবার প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটাকে ক্যারিয়ার সেরা ইনিংস বানিয়ে আউট হয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগের ...