১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:০৭

box

লক্ষ্মীপুরে ডিবি পরিচয়ে গাড়ী ছিনতাইকালে গ্রেফতার ৫

লক্ষ্মীপুর প্রতিবেদক: লক্ষ্মীপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার, ছিনতাই করা অটোরিকশা ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। এর আগে স্থানীয় বেড়িরমাথা নামক এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। গ্রেফতাররা হলেন- আকাশ, শাহাদাত, আলীরাজ, নাজির ...

সা’দকে দিল্লি ফেরত না পাঠানো পর্যন্ত অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের তাবলিগ জামাতের মুরব্বি মুহাম্মদ সা’দকে দিল্লিতে ফেরত না পাঠানো পর্যন্ত বিমানবন্দর সড়কে অবরোধ অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে তাবলিগকর্মী ও কওমিপন্থী আলেমদের একাংশ। সরকারের সিদ্ধান্ত অমান্য করে মাওলানা মোহাম্মদ সা’দ তাবলিগ জামাতে অংশ নিতে ঢাকায় এসেছেন এমন বক্তব্য দিয়ে আজ বুধবার সকাল ১০টা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের প্রধান পথে বিক্ষোভ-সমাবেশে অভিযোগ করেন বিক্ষুব্ধরা। বিক্ষোভ-সমাবেশ ও ...

বরফে ঢেকে গেছে সাহারা মরুভূমি

অনলাইন ডেস্ক: সব সময় ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে সেখানকার তাপমাত্রা থাকে। অথচ সোনালি বালুর ওপর সেখানেই এখন বরফ পড়ছে। কেবল বরফ পড়ছে না, চারিদিকে বরফে ঢেকে গেছে। গত রবিবার ১৫ ইঞ্চি তুষারপাত হয়েছে সাহারা মরুভূমির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরে। এর আগে ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি সেখানে তুষার পড়েছিল। ২০১৬ সালেও বরফ পড়েছিল। ২০১৭ সালের পর আবার ২০১৮ সালেও বরফ পড়ছে সেখানে। তুষার ...

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ১২ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষে আগামী ১২ জানুয়ারি বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট সূত্রে এমনটাই জানা গেছে। ওই দিন সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, যা বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশন-রেডিও সরাসরি সম্প্রচার করবে। ভাষণে বিগত সময়ের অর্জন ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন তিনি। উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ...

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৬৪ শরণার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আগত ৬৪ জন শরণার্থী ভূমধ্যসাগরের লিবীয় উপকূলে নৌকাডুবিতে নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও বহু শরণার্থী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। লিবীয় নৌবাহিনীর মুখপাত্র আয়ুব কাসেম জানান, নৌকাটি ডুবে যাওয়ার সময় এতে শতাধিক আরোহী ছিল। উদ্ধারকর্মীরা কয়েকজন নারীসহ মাত্র ১৭ জনকে রক্ষা করতে পেরেছে। নৌকাডুবির কয়েক ঘণ্টা পর সাহায্যকারীরা ঘটনাস্থলে পৌঁছে। কাসেম আরো ...

টাকা আত্মসাতের অভিযোগে এমপি মাহজাবিন ও স্বামীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: বেসিক ব্যাংকের প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংসদ সদস্য মাহজাবিন মোরশেদসহ পাঁচজনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চট্টগ্রাম ডাবলমুরিং থানায় বুধবার মামলা দুটি করা হয় বলে নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। মামলা দুটি করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক। একটি মামলার আসামি চট্টগ্রাম জাতীয় পার্টির মহিলা আসন-৪৫ এর এমপি ও আইজি ...

গাজীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে বুধবার ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আনুমানিক ৬০ বছর বয়সের নিহত ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই এসএম রাকিবুল আলম জানান, ঢাকা-ময়মনসিংহ রেললাইনের শ্রীপুর উপজেলার ইজ্জতপুর এলাকায় বুধবার ভোরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ...

ডিএসই-সিএসইতে কমেছে সূচক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে মোট ৪৩৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৮ কোটি ৮১ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ...

ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা সারাদেশে একযোগে বৃহস্পতিবার শুরু হচ্ছে। বুধবার বিশ্ববিদ্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রতিদিন দুপুর একটা থেকে পরীক্ষা শুরু হবে। এ বছর সারাদেশে এক হাজার ৭২১টি কলেজের সর্বমোট এক লাখ ৪৫ হাজার ৪৮১ জন পরীক্ষার্থী ৬৮৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন ...

তদন্ত কর্মকর্তাসহ ৩০ সাক্ষীর শাস্তি দাবি খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ‘মিথ্যা সাক্ষ্য’ উপস্থিত করার অভিযোগে তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদসহ ৩০ সাক্ষীর শাস্তি চেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ বিশেষ জজ আদালতের ড. আখতারুজ্জামানের কাছে খালেদা জিয়ার পক্ষে এ আবেদন জানান তাঁর প্রধান আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দণ্ডবিধির ১৯৩, ১৯৫, ১৯৬, ৪৬৬, ৪৬৯, ৪৭১ এবং ১০৯ ধারা উল্লেখ ...