নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবারও মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনে কিছুটা উন্নতি হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে মোট ৪০৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৭৮ কোটি ৬ লাখ টাকা ...
box
অ্যাপে চলবে অ্যাম্বুলেন্স, অটোরিকশাও
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অ্যাপভিত্তিক গাড়ি ভাড়ার সেবা প্রাইভেট কার, মোটরসাইকেল থেকে বাড়িয়ে মাইক্রোবাস, অটোরিকশা ও অ্যাম্বুলেন্স পর্যন্ত নিয়ে যেতে চায় সরকার। সেই সঙ্গে গাড়ির সর্বোচ্চ ভাড়াও নির্ধারণ করে দিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে রাজধানীতে ট্যাক্সিক্যাবের যে ভাড়া নির্ধারণ করা হয়েছে, তার চেয়ে বেশি ভাড়া নিতে পারবে না কেউ। তবে কম ভাড়া নেয়া যাবে। অবশ্য অ্যাপভিত্তিক সেবা দেয় যেসব প্রতিষ্ঠান, সেগুলোতে ...
স্বামী হত্যার দায় স্বীকার গৃহবধূর
নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের কালকিনিতে স্বামী সরদারকে অচেতন করে নিজে হত্যা করেছে বলে স্বীকার করেছেন তার স্ত্রী আসমা বেগম। সোমবার সকালে পুলিশের কাছে দেয়া ১৬১ ধারায় জবানবন্দিতে তিনি হত্যার কথা স্বীকার করেন। আসমার স্বীকারোক্তি নিয়ে পুলিশ জানায়, পৌর এলাকার রামনগর গ্রামের ছত্তার সরদারের ছেলে সরদারকে তার স্ত্রী আসমা বেগম রাতের খাবারের সাথে ২০টি ঘুমের ট্যাবলেট খাওয়ান। এতে তিনি কিছুক্ষণের মধ্যেই অচেতন ...
ফার্মগেটে শুরু হয়েছে তিন দিনের সবজি মেলা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেটে শুরু হয়েছে তিন দিনের সবজি মেলা। মেলায় চেনা-অচেনা শতাধিক প্রকারের সবজির পসরা বসেছে। ‘সারা বছর সবজি চাষে, পুষ্টি-স্বাস্থ্য অর্থ আসে’ এ প্রতিপাদ্য নিয়ে হচ্ছে এই জাতীয় সবজি মেলা। গতকাল রোববার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে এ মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে তৃতীয়বারের মতো এ মেলা চলবে আগামীকাল ...
এবার জাতীয় করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষককর্মচারীরা এবার আমরণ অনশন শুরু করেছেন। বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের ডাকে আজ সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই অনশন শুরু হয়। এর আগে গত ১০ জানুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। তাঁরা আগেই ঘোষণা দিয়েছিলেন, রোববারের মধ্যে দাবি পূরণ না ...
৬ উইকেট হারিয়ে কাঁপছে জিম্বাবুয়ে
নিজস্ব প্রতিবেদক: শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকেরা থিতু হয়ে বসার আগেই জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ে ইনিংসের প্রথম ওভারেই যথাক্রমে সলোমন মিরে ও ক্রেইগ আরভিনকে তুলে নেন বাংলাদেশের এ স্পিনার। এরপর অষ্টম ওভারের শেষ বলে হ্যামিল্টন মাসাকাদজাকেও হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় জিম্বাবুয়ে। এরপর দ্রুত আরও ২ উইকেট হারানোয় দলটির এখন কাঁপাকাঁপি অবস্থা! সর্বশেষ সিকান্দার রাজার উইকেট হারিয়ে কাঁপছে জিম্বাবুয়ে। ...
৪০ দিন পর সূর্যের আলো দেখল রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ২০১৮ সালে প্রথম বারের মতন সূর্যের মুখ দেখলো রাশিয়া। বলতে গেলে ৪০ দিন পর প্রথম সূর্যোদয় সেখানে। এতোদিন অন্ধকারে আচ্ছন্ন ছিলো দেশটির উত্তর অংশ। তাই সূর্যের আলো নয়, বরং রাতের আঁধার দিয়েই নতুন বছরের প্রথম দিনটিকে বরন করে নিয়েছিলো উত্তর রাশিয়ার মানুষজন। নতুন বছরের শুরু থেকে টানা ৪০ দিন পার করে অবশেষে গেল শুক্রবার ২০১৮ সালের প্রথম সূর্যোদয় ...
স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিকে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: লাইসেন্স ছাড়াই নিউ আল-রাজি ক্লিনিক অ্যান্ড হসপিটাল নামে প্রইভেট হাসপাতাল চালাচ্ছেন সরকারি হাসপাতালের চিকিৎসক। ক্লিনিকটিতে পর্যাপ্ত চিকিৎসক না থাকলেও সরকারি হাসপাতালের রোগী বাগিয়ে নিয়ে প্রতারণার মাধ্যমে রমরমা ব্যবসা করছেন। দিচ্ছেন ভুল চিকিৎসাও। ভুল চিকিৎসায় অনেকের জীবন সংকটাপন্ন হয়ে উঠেছে। এমন অভিযোগ ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সামার বিরুদ্ধে। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গার নিউ ...
বুধবার থেকে কমতে পারে শীতের তীব্রতা
নিজস্ব প্রতিবেদক: শীতের কাঁপুনিতে কাবু হয়ে পড়েছে সারাদেশের মানুষ। গত কয়েকদিনের অব্যাহত শৈত্যপ্রবাহ ও হিমেল হাওয়ায় ইতোমধ্যে সারাদেশে ৩০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। টানা শৈত্যপ্রবাহে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও কর্মজীবী মানুষেরা। সারাদেশের তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করলেও কমছে না শীতের তীব্রতা। তীব্র শীতে মানুষের অবস্থা এখনো জবুথবু। সোমবার সকাল সাড়ে আটটায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সর্বনিম্ন ...
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রণব মুখার্জি
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করেন তিনি। বৈঠক শেষে ভারতের সাবেক রাষ্ট্রপতিকে মধ্যাহ্নভোজেও আপ্যায়িত করবেন প্রধানমন্ত্রী। বিকালে প্রণব মুখার্জি বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনে অংশ নেবেন। এর আগে সকাল ১১টা ৪০মিনিটে ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে প্রণব ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর