১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:২০

box

শাহজালাল বিমানবন্দরে বিমান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে আজ সোমবার সকাল সাড়ে ছয়টা থেকে বিমানবন্দরের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ১০টা ২০ মিনিটে আজকের প্রথম ফ্লাইটটি বিমানবন্দর ছেড়ে যায়। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বলেন, আজ সকাল ১০টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের ...

ওএমএসের চাল মেরে দিয়ে খোলাবাজারে বিক্রি

নিজস্ব প্রতিবেদক: বন্যায় ফসলহানির পর সুনামগঞ্জের হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার ও হতদরিদ্রদের মধ্যে বিতরণের জন্য সরকার যে চাল দিচ্ছে তার একটি অংশ মেরে দিয়ে খোলাবাজারে বেচে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় পরিবেশকদের বিরুদ্ধে। কয়েকটি ঘটনায় ধরা পড়ার পর পরিবেশক বাতিল করা হলেও অভিযুক্তদের আর কোনো সাজা হয়নি। ২০১৭ সালে হাওরে বন্যায় ফসলহানির ঘটনা নিয়ে তোলপাড় হয়েছে সারা দেশেই। আর প্রধানমন্ত্রী শেখ ...

ঠাকুরগাঁওয়ে শীত তাড়ানোর আগুনে পুড়ল ২০ জন

নিজস্ব প্রতিবেদক: তীব্র শীত থেকে বাঁচতে খরকুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে ঠাকুরগাঁওয়ে গত দুই সপ্তাহে অন্তত ২০ জন ঝলসে গেছেন। এদের মধ্যে কারো হাত কারো পা আবার কারো শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। তবে এই জেলায় আগুনে পোড়া রোগীদের চিকিৎসার জন্য ভালো ব্যবস্থা না থাকায় রোগীদের অবস্থা শোচনীয় হয়ে গেছে। পাশের জেলা রংপুর মেডিকেল কলেজ ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রথম বৈঠক আজ, রয়েই গেছে শংকা

আন্তর্জাতিক ডেস্ক: হামিদ হুসাইন, ৭১ বছর বয়সী মুসলিম রোহিঙ্গা কৃষক ১৯৯২ সালে প্রথম পালিয়ে বাংলাদেশে আসেন। তিনি আগামী বছর মাতৃভূমিতে ফিরবেন। এ নিয়ে হামিদ দু’বার মিয়ানমারে ফেরার সুযোগ পাচ্ছেন। গত সেপ্টেম্বরে সংঘাতের পর হামিদ পালিয়ে ফের বাংলাদেশে আসেন। আর তার রাখাইনে ফেরা সম্ভব হচ্ছে সম্প্রতি প্রতিবেশী বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার প্রত্যাবাসন চুক্তির আওতায়। গত ২৩ নভেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়। ...

হাড়কাঁপানো শীতে অসহায় লালমনিরহাটের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি: সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে ঘন কুয়াশার পাশাপাশি মৃদু শৈত্য প্রবাহ ও হাড়কাঁপানো শীত অব্যাহত রয়েছে। গত প্রায় ১০দিন থেকে এ অবস্থা বিরাজ করায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে, শীতে কাঁপছে জেলার ১৬ লাখেরও বেশি মানুষ। প্রচণ্ড শীতের কারণে নিউমোনিয়া, অ্যাজমা, কোল্ড এলার্জি ও ডায়রিয়াসহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগ বেড়ে গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে জেলার পাঁচ উপজেলার তিস্তা-ধরলাপাড়ের ...

হঠাৎ ১০ হাজার কনস্টেবল নিয়োগ স্থগিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের ১০ হাজার কনস্টেবল নিয়োগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে পুলিশ সদর দফতর থেকে এক জরুরি বার্তায় জানানো হয়েছে। রোববার ৬৪ জেলায় পুলিশ সদর দফতরের এ বার্তা পাঠানো হয়েছে বলে সোমবার জানিয়েছেন পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান। জরুরি ওই বার্তায় বলা হয়, অনিবার্য কারণে পুলিশে কনস্টেবল (ট্রেইনি রিক্রুট ...

ভোলায় আরেকটি নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান

নিজস্ব প্রতিবেদক: ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে একটি নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এটি দেশের ২৭তম গ্যাসক্ষেত্র। এতে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে বলে আশা করা হচ্ছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে দেশের এ গ্যাসক্ষেত্রটির সন্ধান পাওয়ার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, গত ৯ ডিসেম্বর ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মাঝির ...

আরব সাগরে ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিম উপকূলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে। শনিবার মুম্বাই থেকে উড্ডয়নের পরপরই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। জুহু বিমানবন্দরের ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে আরব সাগরে এ দুর্ঘটনা ঘটে। তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের ডাউফিন এএস ৩৬৫ এন থ্রি মডেলের বাহনটিতে এর উর্ধ্বতন কর্মকর্তারা ভ্রমণ করছিলেন। এতে দুই জন পাইলট ও পাঁচ জন কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে। ধ্বংসাবশেষ থেকে উদ্ধারকর্মীরা এখন ...

টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে আট বছর পর আবার একটি ত্রিদেশীয় সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। ২০১০ সালে হারের বেদনা নিয়ে মাঠ ছেড়েছিল টাইগাররা। তবে এই আট বছরে আমূল বদলে গেছে দলটি। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবে তারা। উদ্বোধনী দিনে স্বাগতিকদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। জয় ছাড়া কোন বিকল্পই ভাবছে না বাংলাদেশ দল। শুরুতেই ভাগ্যকে সঙ্গেই পেয়েছে টাইগাররা। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ...

অল্পের জন্য রক্ষা পেলেন হামাস নেতা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম শীর্ষ নেতা আবু হামজা হামদান অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন। রোববার লেবাননের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিডন শহরের বুস্তান আল-কাবির এলাকায় হামদানকে গাড়িবোমা হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়। হত্যাচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেলেও তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে লেবানন ২৪নিউজ ওয়েবসাইট। আবু হামজা হামদান গাজা উপত্যকাভিত্তিক হামাসের শীর্ষ নেতা। লেবাননে তিনি কী কাজে ...