৩১শে মার্চ, ২০২৬ ইং | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:২৯

তেজগাঁওয়ে টিনশেডের বাড়ির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনীপাড়ায় টিনশেডের একটি দ্বিতল বাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার ও ক্ষয়ক্ষতির কারণ তিনি জানাতে পারেননি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১৫, ২০১৮ ১:১২ অপরাহ্ণ