নিজস্ব প্রতিবেদক: ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যার কবলে সোমবার মৃত্যু হয়েছে আরও ১৪ জনের। এ নিয়ে বন্যায় মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩৩ জনে। সোমবার মৃত্যু হওয়া ১৪ জনের মধ্যে দিনাজপুরে ৫জন, কুড়িগ্রামে ৭জন ও লালমনিরহাটে ২জন। দিনাজপুর :দিনাজপুরে বন্যার তৃতীয় দিনে আরো ৫ জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে ...
সদ্য সংবাদ
ক্ষমতাসীনরা জোর করে রায় পাল্টানোর চেষ্টা করছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীনরা জোর-জবরদস্তি করে ষোড়শ সংশোধনী বাতিলের রায় পাল্টানোর চেষ্টা করছে।আজ সোমবার সকালে এক দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, যদি রিভিউ করতে হয়, তারও একটা আইনগত প্রক্রিয়া আছে। কিন্তু গায়ের জোরে! তারা প্রধান বিচারপতির বিরুদ্ধে আজেবাজে কথা-বার্তা বলছেন, অন্যায় কথা-বার্তা বলছেন। জোর করে মনে হচ্ছে যে, তার কাছ থেকে রায় পাল্টে ...
ষোড়শ সংশোধনীর মেঘ অচিরেই কেটে যাবে : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক: ষোড়শ সংশোধনী নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরেছেন, ‘ষোড়শ সংশোধনী নিয়ে উদ্বেগ থাকতে পারে, কিন্তু শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ক্ষণিকের এ মেঘ কেটে যাবে।’ আজ সোমবার বিকেলে রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঢাকা মহানগর সার্বজনীন পূর্জা উদযাপন কমিটির সভাপতি ডি এল ...
‘বন্যায় ৫ লাখ ৮৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত’
নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বন্যায় ৫ লাখ ৮৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত হয়েছে ২০ জেলার ৩৫৬ উপজেলা। চলমান বন্যা পরিস্থিতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সোমবার সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, ‘সিলেট, সুনামগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, বগুড়া, সিরাজগঞ্জ, নেত্রকোণা, খাগড়াছড়ি ও রাঙামাটিসহ ২০ জেলার ৩৫৬টি উপজেলার ৩৫৮টি ইউনিয়ন ...
কুড়িগ্রামে ৪ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: ব্রহ্মপুত্র, ধরল ও তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। জেলার বিভিন্ন স্থানে পাউবোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে সংকটময় করে তুলেছে। এদিকে, বন্যার পানিতে ডুবে ও সাপের কামড়ে সোমবার কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ী উপজেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় বন্যায় নিহতের সংখ্যা ৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ...
খালেদা জিয়ার জন্মদিনে বন্যার্তদের মাঝে ত্রাণ দেবে যুবদল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনে যুবদল দেশব্যাপী দোয়া মাহফিল ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনটির পক্ষ থেকে সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে আগামী ১৫ আগস্ট দেশের সকল জেলা, মহানগর, থানা ও পৌর শাখায় যুবদল কর্তৃক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ...
আজ শুভ জন্মাষ্টমী
নিজস্ব প্রতিবেদক: ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি বা জন্মাষ্টমী আজ। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে দুই দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে আজ হবে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলাঙ্গনে ঐতিহ্যবাহী গীতাযজ্ঞ, বিকালে শোভাযাত্রা এবং রাতে শ্রীকৃষ্ণ পূজা। আর ১৮ আগস্ট হবে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে জন্মাষ্টমী ঘিরে পাঁচ দফা দাবি জানিয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা। গতকাল ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে ...
আমবাগানে মিলল বৃদ্ধের ঝুলন্ত লাশ
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে গোপিস (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুঠিয়া উপজেলার সৈয়দপুর গ্রামের নিজ বাড়ি থেকে সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভূঁইয়া পরিবর্তন ডটকমকে জানান, সকালে নিজ বাড়ির সামনের একটি আম গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় গোপিসের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। গোপিস ...
বরিশালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত
নিজস্ব প্রতিবেদক: পরমেশ্বর শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বরিশালে উদ্বোধনী অনুঠানের মধ্যদিয়ে ধর্মীয় আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। কালীবাড়ি রোড ধর্মরক্ষিণী সভার আয়োজনে সোমবার বেলা ১১টায় নগরীর লাইন রোডের সম্মূখে উৎসবের উদ্বোধন করেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। এরপর দুপুর ১২টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ ...
ঝিনাইদহে ১৯৩ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নাশকতা প্রতিরোধ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৯৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার ৬টি উপজেলায় রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ সাংবাদিকদের জানান, জেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে অভিযান চালিয়ে ঝিনাইদহ সদর থেকে ৭৯ জন, হরিণাকুণ্ডুতে ১৫ জন, শৈলকুপায় ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর