২৬শে মে, ২০২৬ ইং | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:৪৩

ঝিনাইদহে ১৯৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহে নাশকতা প্রতিরোধ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৯৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার ৬টি উপজেলায় রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ সাংবাদিকদের জানান, জেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে অভিযান চালিয়ে ঝিনাইদহ সদর থেকে ৭৯ জন, হরিণাকুণ্ডুতে ১৫ জন, শৈলকুপায় ৬২ জন, কালিগঞ্জে আটজন, মহেশপুরে এক জামায়াত কর্মীসহ ১৮ জন,  কোটচাঁদপুরে ১০ জন ও গোয়েন্দা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে বেশকিছু মাদকদ্রব্য। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৪, ২০১৭ ২:২৮ অপরাহ্ণ