১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৪৬

সদ্য সংবাদ

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বড় কুমিরায় টুরিস্ট পুলিশের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপাবতী গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. শিমুল (২৮) ও সুনামগঞ্জের ইরাই উপজেলার ছিড়াপাড়ার মানজাল আলীর ছেলে মো. শহীদ (২০)। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ...

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৫

অনলাইন ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে পুলিশ সদর দফতরের সামনে এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ৪৮ জন আহত হয়েছে। বুধবার হেলমান্দের রাজধানী লস্কর গাহ শহরে এ হামলার ঘটনা বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রাদেশিক পুলিশ প্রধান আবদুল গাফার সাফাই রয়টার্সকে বলেন, পুলিশ সদর দফতরে বেতন নিতে জড়ো হওয়া পুলিশ ও সেনা সদস্যদের লক্ষ্য করে ...

সাংবাদিক কিমকে হত্যা করে সমুদ্রে ফেলা হয়

  আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনের সাংবাদিক কিম ওয়ালকে হত্যা করে তার লাশের সঙ্গে ধাতব পদার্থ বেঁধে দেয়া হয়। এরপর ফেলে দেয়া হয় সমুদ্রের পানিতে, যাতে তা আর ভেসে উঠতে না পারে। কিন্তু ঠিকই কিম ওয়ালের লাশ ভেসে উঠল। তার সঙ্গে মাথা নেই। অঙ্গপ্রত্যঙ্গ নেই। সব কেটে ফেলা হয়েছে। ডেনমার্কের পুলিশ ঘোষণা দিয়েছে বুধবার সকালে এ অবস্থায় লাশ উদ্ধার করার পর তাকে সনাক্ত ...

সারাদেশে বন্যার পানি কমলেও বেড়েছে ৩৭ স্থানে

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে,আবার কোথাও কোথাও পানি বাড়ছে। দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৪৯টি পয়েন্টের পানি হ্রাস পেয়েছে, বৃদ্ধি পেয়েছে ৩৭টি এবং ৪টি পয়েন্টের পানি অপরিবর্তিত রয়েছে। বুধবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯০টি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ২৬টি পয়েন্টের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ নদ-নদীর পরিস্থিতি ...

ভাঙ্গায় বাসের ধাক্কায় ট্রাক চালক নিহত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-খুলনা বিশ্বরোডের পুলিয়া বাসষ্ট্যান্ডে বুধবার ভোরে বাসের ধাক্কায় ট্রাক খাদে চলে যায়। এসময় ট্রাকের চালক মামুন সেক (৩০) ঘটনাস্থলেই মারা যান। তিনি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার পুটিখালি গ্রামের শহিদুল সেকের ছেলে। দুর্ঘটনায় বাসের ও ট্রাকের ১৫ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় জনতা ও হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাইওয়ে ...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক: পণ্যবাহী একটি ট্রাক রাস্তার মাঝে বিকল হয়ে পড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রীদের পোহাতে হচ্ছে করে চরম ভোগান্তি। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এ যানজট বুধবার বিকেল পর্যন্তও কাটেনি। মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে শুরু হয়ে সোনারগাঁ হয়ে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে সব ধরনের যানবাহন থেমে রয়েছে। কয়েক লাখ ...

ত্রাণ নিয়ে দুর্নীতি হলে ক্ষমা নেই : ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দেশে যথেষ্ট পরিমাণ খাদ্য রয়েছে। বন্যা কবলিত মানুষের মাঝে প্রয়োজন অনুযায়ী ত্রাণ বিতরণ করা হচ্ছে। ত্রাণ বিতরণে কোনো অনিয়ম হলে ক্ষমা করা হবে না। বুধবার দুপুরে মানিকগঞ্জের শিবালয়ে বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, যতদিন পর্যন্ত বানভাসি মানুষ ...

হবিগঞ্জে ব্যবসায়ী হত্যা: ৮ জনের মৃত্যুদণ্ড, ১২ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে রিদওয়াদুল মহসিন টিপু (৪০) নামে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে ৮ জনের মৃত্যুদণ্ড ও ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সুধাংশু দাশ, সুভাষ দাশ, এরশাদ, আব্দুল মালেক মালু, আব্দুর রহমান, আবুল কাশেম, আবু লাল ও মোশাররফ হোসেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- হরমুজ আলী, মোস্তাক, ...

আজও নিখোঁজ রানার সন্ধান মেলেনি

নীলফামারী প্রতিনিধি:   আজও নীলফামারী থেকে নিখোঁজ পারভেজ রানার (১৯) সন্ধান মেলেনি। মঙ্গলবার রাতে তাকে কোথাও খোঁজ না পেয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন রানার চাচা আবু বকর সিদ্দিক। জানা যায়, শহরের পৌর সুপার মার্কেটের এসএ ফ্যাশনের কর্মচারি পারভেজ রানা। তিনি  গত সোমবার বিকেলে ফোন পেয়ে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে বের হয়ে যান। এর পর থেকে পারভেজ রানা এখনও বাসায় ফিরে ...

বাংলাদেশের প্রতিনিধি থাকছেন বিশ্ব একাদশে

স্পোর্টস ডেস্ক: শুধু বাকি দিন তারিখ ঠিক করাই। এ ছাড়া অন্য সব কিছুই চূড়ান্ত। পাকিস্তানে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রথম পদক্ষেপ হিসেবে সেপ্টেম্বরেই আইসিসি বিশ্ব একাদশ আসছে পাকিস্তান সফরে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, পাকিস্তান সফরে বিশ্ব একাদশের কোচ থাকছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার। ইংল্যান্ডের সাবেক এই কোচ এরই মধ্যে বিশ্ব একাদশের খেলোয়াড়দের বাছাইও ...