১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:৫৫

সদ্য সংবাদ

দেশের প্রথম ছয় লেন ফ্লাইওভারের উদ্বোধন ডিসেম্বরেই

নিজস্ব প্রতিবেদক: ফেনী শহরের মহিপালে দেশের সর্ববৃহৎ ছয় লেনের ফ্লাইওভার নির্মাণকাজ অবশেষে গতি পেয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসে উদ্বোধন হবে বলে জানিয়েছেন নির্মাণ সংশ্লিষ্টরা। ইতোমধ্যে প্রায় ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী চলতি সালের নভেম্বর মাসের শেষ দিকে নির্মাণকাজ শেষ হতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। ফলে প্রকল্পের কাজ শেষ হওয়ার মেয়াদ ২০১৮ সালের জুন মাস ...

সাগর-রুনি হত্যার প্রতিবেদন দাখিল আগামী ৮ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: ৫০ বারের মতো পেছানো হলো সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। আগামী ৮ অক্টোবর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। বুধবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক নতুন এ দিন ধার্য করেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ...

৪৮ ঘণ্টার মধ্যে হাইড্রোলিক হর্ন বন্ধে রিট

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরে চলাচলকারী সব যানবাহনের হাইড্রোলিক হর্ন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরশেদ এ রিট করেন। আবেদনটি বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্টেরর দ্বৈত বেঞ্চে এ রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। রিটে বলা হয়েছে, মোটরযান অধ্যাদেশ অনুযায়ী ...

পদ ছেড়ে চলে যান: সিনহাকে জাকির

নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতিকে পদ ছেড়ে চলে যেতে বলেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি জাকির হোসাইন। তিনি বলেন, ‘পদ ছেড়ে চলে যান, তা না হলে আজকের ছাত্র জনতা জাগলে আপনাকে অবশ্যই পদত্যাগ করে চলে যেতে হবে।’ মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। হল শাখা ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে। ...

শরীয়তপুরে পানিবন্দি ১৮৯ গ্রাম

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলায় বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে ১৮৯ গ্রামের মানুষ। বুধবার সকাল ৬টা থেকে সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আরো নতুন কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সেই সঙ্গে জাজিরা উপজেলার কুন্ডেরচর, বিলাসপুর, পালেরচর, বড়কান্দি, পূর্ব নাওডোবা ও জাজিরা ইউনিয়নের ৯৩টি গ্রাম এবং নড়িয়া উপজেলার মোক্তারের চর, জপসা, ভোজেশ্বর, ফতেহজঙ্গপুর, কেদারপুর, ...

ক্ষমতাসীনরা শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিচ্ছে: রাণা দাশগুপ্ত

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালত ও প্রধান বিচারপতিকে নিয়ে ক্ষমতাসীনরা শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত। মঙ্গলবার রাতে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগ দাবি প্রসঙ্গে রাণা দাশগুপ্ত বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে সরকারি দল যেভাবে প্রধান বিচারপতি ও উচ্চ আদালত নিয়ে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিচ্ছে তাতে বিচার বিভাগের ভাবমার্যাদা ...

ঢামেক থেকে আসামির পলায়ন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি সুজন (২৬) নামের এক হাজতী পালিয়ে গেছে। বুধবার ভোড় সাড়ে ৫টার দিকে বার্ণ ইউনিটের ৪ তলা থেকে ডান্ডাবেরীসহ পালিয়ে যায় সে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাস্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুজন কেরানীগঞ্জ মডেল থানার মাদক মামলার আসামি। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল দুপুরে তাকে ঢামেক ...

আপন জুয়েলার্স মালিকদের আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক: বনানীতে দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আলোচনায় আসা আপন জুয়েলার্সের মালিক গুলজার আহমেদ, দিলদার আহমেদ সেলিম ও আজাদ আহমেদকে অর্থপাচারের মামলায় ৪ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার এক আবেদনের শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আপন জুয়েলার্স মালিকদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিন উদ্দিন। শুল্ক আইনে কর ফাঁকির অভিযোগে আপন ...

মাগুরায় লোকসানের মুখে ১১ হাজার খামারি

নিজস্ব প্রতিবেদক: পশু সম্পদ বিভাগের তত্ত্বাবধানে মাগুরায় প্রায় ১১ হাজার খামারি মোটাতাজাকরণের মাধ্যমে পশু পালন করে আসছেন। স্বাস্থ্যসম্মত উপায়ে এসব খামারিরা গবাদি পশু পালন করলেও এবারের কোরবানির হাটে গরু নিয়ে তারা পড়েছেন বেশ বিপাকে। বিদেশ থেকে গরুর আমদানি হওয়ায় এইখাতে অর্থ লগ্নি করে স্থানীয় খামারিরা পুঁজি হারাতে বসেছেন। যা দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জেলা কৃষি ...

বিপিএলে হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠান

ক্রীড়া প্রতিবেদক: মাত্র দুই মাস পরই মাঠে গড়ানোর কথা ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বিপিএল। ২ নভেম্বর টুর্নামেন্টের পঞ্চম আসর মাঠে গড়ানোর আগে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। তবে উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে এবং বন্যার্তদের সাহায্যার্থে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান পুরোপুরি বাতিলই করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার বিকেলে কল্যাণপুরস্থ একমি কার্যালয়ে ...