রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আলীপুর গ্রামে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সোমবার সন্ধ্যায় মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়ে দিনমজুর শাকের উল্যাহর বসত বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ সময় মাদক ব্যবসায়ীরা ইলেক্ট্রনিক মেস্তুরি সাইফুল ইসলাম ও তার বোন রুবী আক্তারকে পিটিয়ে গুরুতর আহত করে। আহত ভাই-বোনকে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দরবেশপুর ইউপি যুবলীগ নেতা ফয়েজ আহমেম্মদ জানান,উপজেলার ...
সদ্য সংবাদ
দেশীয় তৈরী অস্ত্রসহ লোহাগাড়ায় ১ অস্ত্র ব্যবসায়ী আটক
লোহাগাড়া প্রতিবেদক: উপজেলার সদর ইউনিয়ন লোহাগাড়ার দয়ার পাড়ার তিন রাস্তার মোড়ে বাদ্শা হাজীর বাউন্ডারী ওয়ালের গেইটের সামনে হতে অস্ত্র বিক্রি করার সময় হাতে-নাতে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। ওই সময় একটি দেশীয় তৈরী পিস্তল উদ্ধার করা হয়েছে। আটককৃত অস্ত্র ব্যবসায়ী যুবকের নাম মো: শহিদুল ইসলাম প্রকাশ শহিদ (২৬)। সে দরবেশহাটস্থ সওদাগর পাড়া সংলগ্ন এলাকার কালো মিয়ার পুত্র। সূত্রে ...
শনিবার গাইবান্ধা-বগুড়ায় ত্রাণ দেবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা পরিস্থিতি দেখতে এবং বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য আগামী শনিবার গাইবান্ধা ও বগুড়া যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। আজ মঙ্গলবার বিকেলে ওই সূত্র জানায়, প্রধানমন্ত্রী শনিবার সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ত্রাণ বিতরণ করবেন। পরে বিকেলে তিনি বগুড়ার সারিয়াকান্দি যাবেন এবং সেখানে ত্রাণ বিতরণ করবেন। তবে প্রধানমন্ত্রীর এই সফর সম্পর্কে সরকারি পর্যায় থেকে নিশ্চিত হওয়া ...
মালদ্বীপের পার্লামেন্ট ঘিরে রেখেছে সেনাবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপের জাতীয় পার্লামেন্টের স্পিকারের অভিশংসন বন্ধ করতে দেশটির সেনাবাহিনী পার্লামেন্ট ভবন সংসদ দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।বিরোধী দল মালদ্বিভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) নেতা ইমতিয়াজ ফাহমি মঙ্গলবার টুইটারে একটি ভিডিও বার্তায় এ কথা জানান। খবর দি গার্ডিয়ানের। ভিডিওতে তিনি বলেন, সাদা পোশাকে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরা পার্লামেন্ট ভবন ঘেরাও করে রেখে এতে জনপ্রতিনিধিদের প্রবেশে আটকে ...
আইন সচিবের চুক্তি ভিত্তিক নিয়োগ: হাইকোটের আদেশ চেম্বারে স্থগিত
নিজস্ব প্রতিবেদক: আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো: জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ তিনমাসের জন্য স্থগিত করে হাই কোর্টের দেয়া রায় ৮ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার বিকালে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত এ স্থগিতাদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন এর ফলে তার নিয়োগ বহাল থাকছে। এর ...
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৪ আগস্ট বৃহস্পতিবার থেকে পর্যায়ক্রমে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ১২টি দলের সঙ্গে সংলাপের সময়সূচি চূড়ান্ত করে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে উল্লেখ করে ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বাসসকে বলেন, ইসিতে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ১২টি দলের সঙ্গে সংলাপের সময়সূচি চূড়ান্ত হয়েছে। এরমধ্যে ঈদের আগে ...
১ সেপ্টেম্বর সৌদিতে ঈদুল আজহা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদিআরবের আকাশে গতকাল সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ১ সেপ্টেম্বর সেখানে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে জানিয়েছে আরব মিডিয়া। আরব মিডিয়ার খবরে আরও বলা হয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৩ আগস্ট বুধবার থেকে সৌদিআরবে জিলহজ মাস শুরু হবে। তাই আগামী ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এদিকে দ্য নিউজের খবরে প্রকাশ, সৌদি সুপ্রিমকোর্ট জানিয়েছে—চাঁদ দেখার বিষয়ে ...
প্রধান বিচারপতির সঙ্গে গওহর রিজভীর সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। গওহর রিজভী নমঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে ঘণ্টাখানেক আলাপ শেষে বিকাল ৪টার দিকে বের হয়ে যান। এই দীর্ঘ সময়ে তাদের মধ্যে কোন বিষয়ে আলাপ হয়েছে তা জানা যায়নি। এছাড়া গওহর রিজভীর এমন হঠাৎ আগমন সম্পর্কে সুপ্রিম কোর্ট প্রশাসনের কেউ ...
আওয়ামী লীগের আক্রমণ এখন বিচার বিভাগের দিকে
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সব সময় হুমকি, ধামকি ও ক্ষমতার ভয় দেখিয়ে চলছে। এখন তারা বিচার বিভাগকেও ছাড় দিচ্ছে না। তিনি মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা শুকানপুকুরী কালীগঞ্জ এলাকায় বন্যা কবলিত অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, আগে দেখেছি উপনেতা, পাতি নেতারা ক্ষমতার দাপট চালাচ্ছিলো। এখন দেখা যাচ্ছে ...
পিরোজপুরে নতুন করে ১০ গ্রাম প্লাবিত
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে অমাবশ্যার জোয়ারে কঁচা ও বলেশ্বর নদের পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে ১০ গ্রাম প্লাবিত হয়েছে। বেঁড়িবাধ না থাকায় গত ২ দিন ধরে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ায় খোলপটুয়া, চণ্ডিপুর, কলারন, কালাইয়া ও টগড়া, সেউতিবাড়িয়া, পাড়েরহাট, চাড়াখালী, বালিপাড়া ও চরবলেশ্বর গ্রামের নদী তীরবর্তী প্রায় ২০ হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। জোয়ারে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর