আন্তর্জাতিক ডেস্ক: মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে এবং বাংলাদেশ থেকে ফেরত নেওয়ার দাবিতে ঢাকায় মায়ানমার দূতাবাসে স্মারকলিপি দিয়েছেন। সংগঠনটির বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদের নেতৃত্বে ঢাকায় মায়ানমার দূতাবাসে বুধবার এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, কয়েকমাস ধরে চলমান রোহিঙ্গা নির্যাতন সবার নজর কেড়েছে। মায়ানমারের আর্মি অ্যাটাকের কারণে রাখাইন রাজ্যের হাজার হাজার মুসলিম ...
সদ্য সংবাদ
শিমুলিয়া ঘাটে গাড়ির চাপ থাকায় আদায় হচ্ছে বেশি ভাড়া
মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জ লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে ধীরে ধীরে বাড়ছে যানবাহনের চাপ। সকাল থেকে যানবাহনের চাপ তেমন না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যা বেড়েছে। পণ্যবাহী ট্রাকগুলো কয়েকদিন ধরে পারের অপেক্ষায় আছে। ভিআইপি গাড়ির চাপে সাধারণ গাড়ি পারাপারে বিলম্ব হচ্ছে। স্পিডবোটে যাত্রীরা অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। বুধবার সকাল থেকেই শিমুলিয়া ঘাটের বিভিন্ন পয়েন্টে ঘরমুখো যাত্রীদের চাপ দেখা যায়। গাড়ির দীর্ঘ ...
ম্যান অব দ্য ম্যাচ সাকিব
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে অবিস্মরণীয় জয় পেয়েছে টাইগাররা। চতুর্থদিনে লাঞ্চের পর টানটান উত্তেজনায় শেষ দুই উইকেটের পতন ঘটে। সাকিব প্রথম ও দ্বিতীয় ইনিংসে পরপর ৫ উইকেট শিকার করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। ম্যাক্সওয়েলকে বোল্ড করে দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট পেলেন সাকিব। এদিকে খেলা শেষে সংবাদ মাধ্যমকে সাকিব আল হাসান বলেছেন, অনেকে হয়তো ভেবেছিল আমরা জিততে পারবো ...
টেক্সাসে হার্ভির আঘাতে নিহত ১৮
আন্তর্জাতিক ডেস্ক: হ্যারিকেন হার্ভির সূচনালগ্নেই যুক্তরাষ্ট্রের ট্রেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অন্তত ১৮ জন নিহত এবং ১৩ হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের ফলে রেকর্ড ৭৫ সেন্টিমিটার বৃষ্টির কারণে দেশটির চতুর্থ বৃহত্তম শহর হিউস্টন ও আশেপাশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে ওই অঞ্চলের রাস্তাগুলো পানিতে তলিয়ে গিয়ে নদীতে পরিণত হয়েছে। শুক্রবার রাতে আঘাত হানা চার মাত্রার ঘূর্ণিঝড় হার্ভির ...
মিয়ানমারে সহিংসতা অবসানে যুক্তরাজ্যের উদ্যোগ
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর চলমান সহিংসতায় জাতিসংঘকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। বুধবার এ আলোচনায় বসার কথা রয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার এক টুইট বার্তায় জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ম্যাথিউ রেক্রফট এ আহ্বান জানান। তিনি বলেন, ‘বার্মায় চলমান পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে (ইউএনএসসি) যুক্তরাজ্য বুধবার আলোচনায় বসার আহ্বান জানাচ্ছে। রাখাইনে দীর্ঘদিন ধরে চলা ...
লালমনিরহাটে জেএমবি’র আইটি কমান্ডার গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: নব্য জেএমবির তামিম-সারোয়ার গ্রুপের আইটি বিষয়ক সম্পাদক (কমান্ডার) রাকিবুল ইসলাম রাকিবকে (২৯) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা থেকে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এসএম রশিদুল হক সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রাকিবকে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রাম থেকে গ্রেফতার করে। রাকিব ...
সন্ত্রাসবাদে সৌদি মদদ দিচ্ছে: হাসান রোহানি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব কর্তৃক কাতারের বিরুদ্ধে সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগ এনে সম্পর্ক ছিন্নের পর ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি এবার সৌদি আরবের বিরুদ্ধেই সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগ আনলো। আল জাজিরার খবর এ খবর পাওয়া যায়। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট রোহানি বলেন, ইয়েমেন ও সিরিয়ায় সৌদি আরবের সন্ত্রাসে মদদ দেয়ার নীতি রিয়াদ ও তেহরানের সম্পর্ক উন্নয়নে বড় ...
কমলাপুরে উপচে পড়া ভিড় ট্রেন ছাড়ছে বিলম্বে
নিজস্ব প্রতিবেদক: পরিবারের সঙ্গে গ্রামে ঈদ করতে যাওয়া ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে। ট্রেনও ছাড়ছে দেরি করে। বুধবার সরেজমিনে কমলাপুর ঘুরে এসব চিত্র দেখা গেছে। কমলাপুর প্ল্যাটফর্মে গিয়েই দেখা যায়, ঘরমুখো মানুষের দীর্ঘ সারি। একই সঙ্গে নির্ধারিত সময়ে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে বেশির ভাগ ট্রেনই নির্ধারিত সময়ের আদাঘণ্টা থেকে ১ ঘণ্টা ...
ময়মনসিংহে জমজমাট কোরবানির পশুর হাট
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার দিন যতই ঘনিয়ে আসছে ময়মনসিংহে ততই জমে উঠেছে পশু কেনাবেচা। জেলা, উপজেলা সদর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি হাটেই পশু বেচাকেনা বেশ জমে উঠেছে। প্রতিটি হাটই গরু-ছাগলে ভরে গেছে। দামও সহনীয় বলে জানিয়েছেন ক্রেতারা। গতকাল মঙ্গলবার জেলার মুক্তাগাছা উপজেলার প্রত্যন্ত অঞ্চল চেচুয়া, বাঘমারা হাটে গিয়ে দেখা গেছে, রাতেও এসব হাটে গরু ছাগল বিক্রি হচ্ছে। জেলার ...
অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক লাগানো জয়
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়াকে নাটকীয় এবং রোমাঞ্চকর ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। টেস্টে এই প্রথম অস্ট্রেলিয়াকে হারালো টাইগাররা। ২ টেস্টের সিরিজের প্রথমটি জিতে নিয়ে দারুণ মর্যাদার ১-০ এর লিড নিয়ে নিলো। বুধবার মুশফিকুর রহীমের দল অসাধারণ পারফরম্যান্সে তুলে নিয়েছে ২০ রানের জয়। দ্বিতীয় ইনিংসে ২৬৫ রানের টার্গেটের পেছনে ছুটে ২৪৪ রানে অল আউট স্টিভেন স্মিথের দল! মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে সারা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর