নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ২৫৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। বুধবার দিবাগত রাতে এ সব সিগারেট জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান। তিনি বলেন, চার নম্বর ব্যাগেজ বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় সিগারেটগুলো উদ্ধার করে। জব্দ করা সিগারেটগুলো ৩০৩ ...
সদ্য সংবাদ
সড়কের বেহাল দশা তাই ট্রেনে যাত্রীর চাপ
নিজস্ব প্রতিবেদক: ঈদের দুইদিন আগের ট্রেন যাত্রায় উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। জীবনের চরম ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদ, ইঞ্জিন ও দুই বগির সংযোগস্থলে বসে এবং দাঁড়িয়ে শত শত মানুষ ঘরে ফিরছেন। পরিবহন ক্ষমতার প্রায় প্রায় তিনগুণ যাত্রী নিয়ে চলছে একেকটি ট্রেন। বেহাল সড়কের কারণে ট্রেনে যাত্রীর চাপ পড়ছে বেশি। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন প্লাটফর্ম যাত্রীদের ...
দেশটা এখন গুম-খুনের রাজ্যে পরিনত হয়েছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশটা গুম রাজ্যে পরিনত হয়েছে। সরকারের মদদে আজ বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা-গুম-খুনের মাধ্যমে বিভিষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছে। এভাবে একটা দেশ চলতে পারে না। সরকার তার অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার লক্ষে এ ধরনের অপরাধ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, সকল অপরাধের মাধ্যমে যে ঋণের বোঝা তৈরী হচ্ছে তা জনতার আদালতে ...
মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিতে জামায়াতের আহ্বান
নিজস্ব প্রতিবেদক: সীমান্ত খুলে দিয়ে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির মকবুল আহমাদ। বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে আগামী শুক্রবার সারা দেশে নির্যাতিত রোহিঙ্গাদের জন্য দোয়া করার করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের উপর মিয়ানমার ...
রাষ্ট্রক্ষমতা জবর দখলকারীরাই কল্যাণ পার্টির মহাসচিবকে গুম করেছে: বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘দলীয় কার্যালয় থেকে বেরিয়ে তাঁর আর বাড়ি ফেরা হলো না। ওত পেতে থাকা গুপ্তবাহিনী তাঁকে কোথায় উঠিয়ে নিয়ে গেছে তা কেউ জানে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি-রাষ্ট্রক্ষমতা জবর দখলকারীরাই কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে গুম করেছে।’ আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এসব কথা বলেন খালেদা জিয়া। বিবৃতিতে বলা ...
নাফ নদীতে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি : ৪ লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনায় চারজনের লাশ উদ্ধার হয়েছে। ৩০ আগষ্ট বুধবার সকালে নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্ট থেকে লাশ ৪টি উদ্ধার করা হয়। টেকনাফে সাবরাং ইউনিয়নের ৭নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিন জানান, মঙ্গলবার গভীর রাতে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা বোঝাই একটি নৌকা নাফ নদীতে ডুবে যায়। এমন ঘটনার পর স্থানীয়রা নৌকাটি খোঁজাখুজি করে। বুধবার ...
গণতন্ত্রের পক্ষে কথা বললেই গুম করা হচ্ছে: ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যারা গণতন্ত্রের পক্ষে কথা বলছেন তাদেরকে স্তব্ধ করতেই গুম খুন করা হচ্ছে। তিনি বুধবার বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানও স্বীকার করেছেন গুম খুনের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। গত সাড়ে ৮ বছরে সরকার রাষ্ট্রযন্ত্রের সাহায্যে শত শত মা’কে ...
বাংলাদেশে রোহিঙ্গা নারীরা নিপীড়নের শিকার
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার বাহিনীর গণহত্যা থেকে বাঁচতে ভিটেমাটি ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন রোহিঙ্গারা। সীমান্তে কড়া পাহারার ফাঁক গলিয়ে অনেকে ইতিমধ্যে ঢুকে পড়েছেন। কিন্তু এখানে এসে ফের নির্মম বাস্তবতার শিকার তারা। অভিযোগ উঠেছে, জীবন বাঁচাতে বাংলাদেশে আসা রোহিঙ্গারা স্থানীয় দুর্বৃত্তদের নির্যাতন ও লুটপাটের শিকার হচ্ছেন। রোহিঙ্গা নারীরা এসব দুর্বৃত্তের লালসার শিকারও হয়েছেন। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বেশ ...
চবিতে ভর্তি পরীক্ষার আবেদন ১২ সেপ্টেম্বর শুরু
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন আগামী ১২ সেপ্টেম্বর শুরু হবে। ওইদিন দুপুর ২ টা থেকে শুরু হয়ে ৪ অক্টোবর রাত ১২ টায় শেষ হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোসাইন পরিবর্তন ডটকমকে জানান, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা চারটি ইউনিটে নেওয়া হবে। ‘সি’ ইউনিটের ভর্তি ২৬ অক্টোবর; ‘ডি’ ...
সাকিব তুই জীবন্ত কিংবদন্তি : মাশরাফি
নিজস্ব প্রতিবেদক: তামিম ইকবাল সম্ভবত ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার। আর সাকিব আল হাসান? মাশরাফি বিন মুর্তজার কণ্ঠে শুনুন, ‘সাকিব তুই জীবন্ত কিংবদন্তি। তুই যখন লড়িস তখন তোর মতো লড়ে সাধ্য কার! সতীর্থ, তোর জন্মই হয়েছে এই ২২ গজের জন্য।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ের পর বুধবার মাশরাফি বিন মুর্তজার ব্যক্তিগত প্রোফাইলে এভাবেই উঠে আসলো বাংলাদেশের দুই সম্পদের প্রশংসা। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর