১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:১৯

সদ্য সংবাদ

ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়। বুধবার ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ২৪ আগস্ট জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ২ সেপ্টেম্বর শনিবার বাংলোদেশে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ ...

রাজধানীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শান্তিনগরে চোর সন্দেহে অজ্ঞাত (৩০) এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে গুরুতর আহত ওই যুবককে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানান, বুধবার ভোরে লোকজন তাকে চোর সন্দেহে পিটুনি দেয়। পরে সকালে শান্তিনগর টুইন টাওয়ারের কাছ থেকে তার লাশ ...

কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর ‘নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: ২০ দলীয় জোটের অন্যতম নেতা ও বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমানের সন্ধান পাওয়া যাচ্ছে না। রোববার রাত থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। জানা গেছে, রোববার রাত ১০টার পর নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজার পল্লীবিদ্যু অফিসের পাশে অবস্থিত বাসার উদ্দেশ্যে রওনা হন আমিনুর। তার পর থেকে তার কোনো খবর নেই। তার মোবাইল ...

আমার লাশের ছবি যেন ছাপা না হয়

নিজস্ব প্রতিবেদক: সদ্য প্রয়াত আব্দুল জব্বার চাননি তার মৃতদেহের ছবি তোলা হোক বা গণমাধ্যমে প্রকাশ হোক। এমনটা জানালেন এ কণ্ঠসৈনিকের ছেলে মিথুন জব্বার। মিথুন বলেন, ‘বাবা মৃত্যুর আগে বারবার বলেছেন, আমি মারা গেলে যেন ছবি তোলা না হয়। আমার লাশের ছবি যেন কোথাও ছাপানো না হয়।’ আব্দুল জব্বারের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমকে ছবি না তোলার জন্য অনুরোধ করেন মিথুন। স্বাধীন বাংলা বেতার ...

জয়ের সুবাস নিয়ে লাঞ্চে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: মিরপুর টেস্টে জয়ের সুবাস পেতে শুরু করেছে বাংলাদেশ। ওয়ার্নার-স্মিথের প্রতিরোধ ভাঙতেই হুড়মুড় করে ভেঙে পড়েছে তাদের ব্যাটিং লাইন। ২ উইকেটে ১৫৮ রান থেকে হঠাৎই অজিদের স্কোরটা ৭ উইকেটে ১৯৫ করে দিয়েছে টাইগার বোলাররা। সপ্তম ব্যাটসম্যান হিসেবে অ্যাগারকে (২) ফিরিয়েছেন তাইজুল। এর আগে ফিরিয়েছেন পিটার হ্যান্ডসকম্পকে। সাকিবে পরাস্থ হয়েছে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ম্যাথু ওয়েড। এই প্রতিবেদ লেখা ...

আব্দুল জব্বারের মৃত্যুতে বেগম খালেদা জিয়ার গভীর শোক

নিজস্ব প্রতিবেদক: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন শিল্পী আব্দুল জব্বারের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে জাতি একজন গুণি শিল্পীকে হারালো। সাংস্কৃতিক অঙ্গণে এ ক্ষতি পূরণ হওয়ার নয়।’অপর এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি ...

চলতি বছরে অপহরণের শিকার ৫২ জন :মানবাধিকার কমিশন

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক গুম ও অপহরণ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। একই সঙ্গে চলতি বছরের প্রথম ছয় মাসে কমপক্ষে ৫২ জন গুম ও অপহরণের শিকার হয়েছেন বলেও জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি। মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশনে সংরক্ষিত তথ্য অনুযায়ী এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত গুম ও ...

টাঙ্গাইলে গণধর্ষণ-হত্যার তিন ধর্ষক জবানবন্দি দিল আদালতে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় তিন হেলপার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, গোলাম কিবরিয়া ও শামছুল হক পৃথকভাবে তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। যারা আদালতে জবানবন্দি দিয়েছে তারা হলো- বাসের হেলপার আকরাম, শামীম ও জাহাঙ্গীর। আটক অপর দুজন হচ্ছে- বাসের চালক হাবিব ও সুপারভাইজার সফর। মধুপুর ...

কালজয়ী কন্ঠশিল্পী আব্দুল জব্বার আর নেই

  নিজস্ব প্রতিবেদক: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জব্বার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার সকাল ৯টার দিকে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছেলে বাবু জব্বার  খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকাল থেকে বাবার লাইফ সাপোর্ট কাজ করছে না।’ অপর ছেলে মিঠুন জব্বার জানান, সকাল নয়টার দিকে আবদুল ...

সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: অভ্যন্তরীণ বিরোধের জের ধরে সিলেট নগরের টিলাগড় এলাকায় আবারো সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুটি পক্ষ। এ ঘটনায় টিলাগড়সহ আশপাশ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের কারণে সিলেট-তামাবিল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এরফলে দীর্ঘ যানজট লেগে যায় সড়কের উভয় পাশে। মঙ্গলবার রাত ৮টার দিকে পূর্ব বিরোধের জের ধরে ছাত্রলীগের ...