নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকে কর্মকর্তা পদে ৩ হাজার ৪৬৩ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি অনুসারে, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) কর্মকর্তা ...
সদ্য সংবাদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৩০টি (ত্রিশ) বিষয়ে সারাদেশে ১৩০টি কলেজের ১,২৮,৩৪৬ জন পরীক্ষার্থী মোট ১০৫ টি কেন্দ্রে অংশগ্রহণ করে ৯৯,১৩৪ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭৭.২৪%। প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে পাওয়া যাবে। এছাড়াও যেকোনো মোবাইল থেকে SMS-এর মাধ্যমে nu<space>mf<space> Roll লিখে ১৬২২২ নম্বরে Send ...
শিমুলিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি
মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সাড়ে ৬ শতাধিক যানবাহন সারিবদ্ধভাবে পারাপারের অপেক্ষায় আছে। ১৭টি ফেরি পদ্মার তীব্র স্রোতের সাথে পাল্লা দিয়ে চলাচল করছে। মঙ্গলবার সকাল থেকেই কর্তৃপক্ষকে কোরবানির ঈদকে সামনে রেখে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ বৃদ্ধি পেয়েছে। চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, ঈদকে সামনে রেখে বর্তমানে ২টি ফেরি যোগ হয়ে ...
জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গা গণহত্যায় উদ্বেগ
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস মিয়ানমার সেনাবাহিনী দ্বারা রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর হত্যা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রাখাইন প্রদেশে চলমান মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অবিলম্বে বন্ধে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান। একইসঙ্গে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয়দানে জাতিসংঘ মহাসচিব প্রতিবেশি বাংলাদেশকেও সীমান্তপথ খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এসব কথা জানান। বিবৃতিতে ...
অস্ট্রেলিয়া মিরাজ-সাকিবের আঘাতে শুরুতেই চাপে
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ানদের মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের আঘাতে এখনই নিশ্চয়ই বুক কাঁপতে শুরু করেছে। টাইগাররা চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার সামনে ২৬৫ রানের জয়ের লক্ষ্য দিয়েছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে অল আউট ২২১ রান করে। কিন্তু এই উইকেটে আরেকটু বেশি রান হলে ভালো হতো না? এই কষ্টটা বুকে চেপে তিন স্পিনারের আক্রমণ শুরু থেকেই টাইগারদের। প্রথমে ওপেনার ম্যাট রেনশকে মিরাজ ...
আমরা এমন প্রধানমন্ত্রী চাই, যিনি মানুষের হাহাকার বোঝে: মান্না
নিজস্ব প্রতিবেদক: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা এমন এক সরকার চাই যে মানুষের হাহাকার বুঝতে পারে। আমরা এমন এক প্রধানমন্ত্রী চাই যার মন-কান সব কিছু পরিষ্কার। তাহলে সে মনুষের এ সকল হাহাকার বুঝতে পারবে। তিনি বলেন, বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের মানবতা নাই। তারা মনে করে সম্পদ আহরণের জন্য মানুষ হত্যা, গুম সব করা যায়। তিনি মঙ্গলবার ...
কুড়িগ্রামে নদী ভাঙন বেড়েছে
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের বন্যার পানি কমতে না কমতেই নদী তীরবর্তী এলাকায় শুরু হয়েছে নদীভাঙন। এখানে বন্যার পানি কমে যাওয়ার পর তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলা নদীর ভাঙন দেখা দিয়েছে। শতাধিক পরিবার বন্যার ধকল কেটে উঠতে না উঠতেই নদী ভাঙনে হারিয়ে ফেলছে সর্বস্ব। নতুন নতুন এলাকা ভাঙনমুখী হচ্ছে। ধরলা নদীর ভাঙনে কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের চর কদমতলার ওয়াপদা বাঁধেও দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। ...
যুক্তরাষ্ট্রের লাইব্রেরিতে বেপরোয়া গুলিতে নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি পাবলিক লাইব্রেরিতে এক ব্যক্তি বেপরোয়া গুলি চালিয়ে দুই নারীকে হত্যা করেছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। নিউ মেক্সিকোর ক্লোবিস এর একটি পাবলিক লাইব্রেরিতে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় সোমবার বিকেল চারটার দিকে এক ব্যক্তি অস্ত্র হাতে ঢুকে পড়ে লাইব্রেরিতে। তারপর বেপরোয়া গুলি চালায়। খবর: ওয়াশিংটন পোস্ট ও মিররের। সশস্ত্র পুলিশ দ্রুত লাইব্রেরির চারপাশ ঘিরে ...
অস্ট্রেলিয়াকে ২৬৫ রানের টার্গেট দিল টাইগাররা
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ মিরপুর টেস্ট অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ২৬৫ রানের টার্গেট দিয়েছে। মুশফিকুর রহীমের দল প্রথম ইনিংসে ৪৩ রানের লিড নেওয়া দ্বিতীয় ইনিংসে অল আউট হওয়ার আগে ২২১ রান করতে পেরেছে। তামিম ইকবালের ব্যাট থেকে এসেছে ইনিংস সর্বোচ্চ ৭৮ রান। অসিদের হয়ে ন্যাথান লায়ন ৮২ রানে নিয়েছেন ৬ উইকেট। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তৃতীয় দিনে ১ উইকেটে ৪৫ রান ...
পিরোজপুরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার ইকড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। তারা হলেন— উপজেলার আতরখালী গ্রামের মঈন উদ্দিন খানের ছেলে জাহাঙ্গীর খান (৪৫) ও আব্দুস সত্তারের ছেলে নাসির উদ্দিন (৩৫)। জানা গেছে, এদিন সকাল ১০ টার দিকে ওই দুই কৃষক ইকড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আতরখালী গ্রামের একটি মাঠে আমন রোপন করছিলেন। এসময় বজ্রপাতে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর