১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:২৮

সদ্য সংবাদ

ঢাকায় এলিস ওয়েলস

নিজস্ব প্রতিবেদক: দুই দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী ও আফগানিস্তান-পাকিস্তান বিষয়ক ভারপ্রাপ্ত বিশেষ প্রতিনিধি এলিস ওয়েলস । তিনি মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছান। ঢাকা থাকাকালীন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। এসময় অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) তারিক সিদ্দিকি, জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক-ই-ইলাহি ...

মেডিকেলে ভর্তি ফি সরকারি নির্ধারণ অবৈধ না হওয়ার কারণ

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্ট বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি ফি হিসেবে ১৯ লাখ ৯০ হাজার টাকা নিতে সরকারের দেয়া বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। মঙ্গলবার এ-সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য ...

ঢাকার বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ঘোষণা দিয়েছেন ঢাকার দুই সিটি করপোরেশন (উত্তর–দক্ষিণ) এলাকায় কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করার।  মঙ্গলবার রাজধানীর নগর ভবনে ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা যৌথভাবে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন।  মেয়র জানান, কোরবানির দিন দুপুর ২ টা থেকে বর্জ্য অপসারণ শুরু হবে। এরপর ...

সারোয়ার-তামিম গ্রুপের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: র‌্যাব রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর থেকে ইয়াকুব হোসেন (৩৫) নামে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে । সোমবার সন্ধ্যায় আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানান, গ্রেপ্তার ইয়াকুবের নামে ফতুল্লা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলা রয়েছে। তিনি অনেক দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। ...

দুর্নীতি মামলায় রানার ৩ বছরের জেল

নিজস্ব প্রতিবেদক: আদালত দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানার তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক কেএম ইমরুল কায়েশ এ রায় দেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত এর আগে গত ২২ আগস্ট মামলার যুক্তিতর্ক শেষে রায়ের জন্য আজকের ...

রোহিঙ্গাদের কাঁটাতারের দিকে সরানো হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক: স্বামী বদিউর রহমানের বয়স ১০০ পেরিয়েছে। স্ত্রী মোস্তফা খাতুনের বয়সও কম নয়, অনেক আগে ৭৫ পেরিয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বৃদ্ধ স্বামীকে খাওয়াচ্ছিলেন বাস্তুচ্যুত এই রোহিঙ্গা নারী। সম্ভবত বাংলাদেশের ভূখণ্ডে এটাই তাদের শেষ খাবার। এই দম্পতিকে দুপুরের মধ্যেই বাংলাদেশের মাটি ছাড়তে হবে। বদিউরদের মতোই মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা থেকে বেঁচে যারা বাংলাদেশের মাটিতে ...

মসলার বাজারে ঈদের প্রভাব

নিজস্ব প্রতিবেদক: কোরবানির ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। এরই মধ্যে মসলার বাজারে লেগেছে ঈদের প্রভাব । মসলার দামে যেন আগুন ধরেছে। অথচ মসলার সরবরাহে নেই কোনো ঘাটতি। আমদানিও বাড়ানো হয়েছে। তারপরও মসলার দাম লাগামছাড়া। প্রতি বছর ঈদুল আজহা এলেই পাল্লা দিয়ে বাড়ে মসলার দাম। এবারের ঈদেও হয়নি এর ব্যতিক্রম। কোরবানির ঈদের আগে আমদানি পর্যায়ে শুধু জিরা ও এলাচের দাম ...

কাল থেকে বিআইডব্লিউটিসি’র ঈদ স্পেশাল সার্ভিস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আগামীকাল বুধবার থেকে ঈদ স্পেশাল সার্ভিস শুরু করবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়ত নির্বিঘ্ন করতে এই বিশেষ সার্ভিস চালু করা হচ্ছে। এবারে সংস্থার ছয়টি নিয়মিত জাহাজ পিএস মাহসুদ, লেপচা, টার্ন ও মধুমতী, এমভি বাঙালি ও অষ্ট্রিচ যাত্রী পরিবহনে নিয়োজিত থাকবে। এসব জাহাজ ঢাকা-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠী, কাউখালী, পিরোজপুর, হুলারহাট ও মোরলগঞ্জ রুটে চলাচল করবে। ...

১৭৬ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আগের দিনের ১ উইকেট ৪৫ রান নিয়ে তৃতীয় দিন শুরুর পর প্রথম এক ঘণ্টাতে দুই উইকেট খুইয়েছিলো বাংলাদেশ। তবে বাকিটা সময় আর কোন বিপর্যয় আনতে দেননি তামিম ইকবাল ও মুশফিকুর রহীম। ৩ উইকেটে ১৩৩ রান তুলেছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশনেই টাইগারদের দ্বিতীয় ইনিংসে সাত উইকেট হাতে রেখে লিড হয়ে গেছে ১৭৬ রানের। এই সেশনে উঠেছে ৮৮ রান। ...

চোখ বেঁধে মতিঝিলে ফেলে গেছে অপহৃত ব্যাংক কর্মকর্তাকে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টনের ‘খানা বাসমতি’ হোটেলের সামনে থেকে অপহৃত বেসরকারি আইএফআইসি ব্যাংকের করপোরেট কমিউনিকেশনস ও ব্র্যান্ডিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শামীম আহমেদ ফিরে এসেছেন। অপহরণের ৫ দিন পর সোমবার রাতে চোখ বাঁধা অবস্থায় তাকে মতিঝিলে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম পরিবর্তন ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রাতে ফেলে রেখে যাওয়ার ...