আন্তর্জাতিক ডেস্ক: জোড়া ধর্ষণে দোষী সাব্যস্ত হয়ে জেলে গেছেন ‘বাবা’ গুরমিত রাম রহিম। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় ‘বাবা’দের কীর্তি নিয়ে চলছে জোর চর্চা। এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গেরুয়া বসনধারী ‘চুমু বাবার’ ছবি। ছবিতে দেখা যাচ্ছে, হাইওয়ের ধারে প্রকাশ্যে এক তরুণীকে চুমু খাচ্ছেন। ভারতে তা নিয়ে ইতোমধ্যেই তোলপাড় শুরু হয়েছে। ওই তরুণী ছবিটি ভাইরাল হওয়ার পর প্রকাশ্যে এসেছেন। যারা ছবিটি ...
সদ্য সংবাদ
দ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র মহড়া
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার হাউড্রোজেন বোমা পরীক্ষার জবাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও বিমান মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। দেশটি প্রতিদ্বন্দ্বী উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন বাহিনীর সঙ্গে যৌথভাবে আরও ক্ষেপণাস্ত্র মহড়ার প্রস্তুতি চলছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার জবাবে দক্ষিণ কোরিয়া সোমবার মহড়া চালায়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের বিবৃতিকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, সোমবার ...
কাঁঠালবাড়ি ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়ছে
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে ঈদ শেষে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। সোমবার সকাল থেকেই লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে যানবাহনের চাপ দেখা যায়। বেলা যতই বাড়ছে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ ততই বৃদ্ধি পাচ্ছে। এছাড়া সকাল সাড়ে ৯টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা দুটি ডাম্ব ফেরি প্রায় ৪০টি যানবাহন নিয়ে নাব্যসঙ্কটে মাঝ পদ্মায় ডুবোচরে আটকা পড়েছে। এদিকে গত ...
কোস্টগার্ড মিয়ানমারে ফেরত পাঠিয়েছে ২৩০০ রোহিঙ্গাকে
কক্সবাজার প্রতিনিধি: বাংলাদেশের কোস্টগার্ড কক্সবাজারের সেন্টমার্টিন ও শাহপরীর দ্বীপের বিভিন্ন পয়েন্ট দিয়ে একসঙ্গে দুই হাজার ৩০০ রোহিঙ্গা মুসলিমকে ফেরত পাঠিয়েছে। সোমবার সকালে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার জাফর ইমাম সজীব জানান, সেন্টমার্টিন দ্বীপ থেকে গতকাল রোববার রাতে দুই হাজার রোহিঙ্গা মুসলিমকে আটক করা হয়। পরে সেই পথেই তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়। এ ছাড়া শাহপরীর দ্বীপ থেকে প্রায় কাছাকাছি সময়ে আরো ...
মিয়ানমার বাহিনীর বাংলাদেশের বাড়িঘর লক্ষ্য করে গুলি
বান্দরবান প্রতিনিধি: মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে বাংলাদেশের বাড়িঘর লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। গত সপ্তাহে মিয়ানমারের হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশের প্রতিবাদ জানানোর দুই দিনের মাথায় এ ঘটনা ঘটল। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ ...
লায়ন ইমরুলকে রিভিউ নিয়ে ফেরালেন
স্পোর্টস ডেস্ক: মাঠের আম্পায়ার নাইজেল লঙ আউট দেননি। অস্ট্রেলিয়া রিভিউ নেয়। তাতে দেখা যায় ইমরুল কায়েস কুপোকাত। প্রথম টেস্টের মতো আবার ব্যর্থ হলেন তামিমের পর ইমরুল। বাংলাদেশ ২১ রানেই দুই উইকেট হারিয়েছে। তামিম ইকবাল এর আগে ন্যাথান লায়নের বলে ৯ রান করে এলবিডব্লিও হন। শুরু থেকেই কিছুটা নড়বড়ে তামিম প্যাট কামিন্সের বলে স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে গিয়েছিলেন। জীবন পেয়ে ইনিংস ...
রামুতে বাস খাদে পড়ে নিহত ৩
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হয়েছেন তিনজন। এ সময় আহত হয়েছেন অন্তত আটজন। সোমবার সকাল পৌনে ৮টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু পুরাতন বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রামু পুরাতন বাইপাসে এসে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ডিভাইডারে ধাক্কা খায় এবং পরে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আটজনকে উদ্ধার করে ...
বাংলাদেশ এবারও টস জিতে ব্যাটিংয়ে
স্পোর্টস ডেস্ক: মুশফিকুর রহীম ঢাকার পর চট্টগ্রামেও টস জিতলেন। তিনি এবারও আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথও জানিয়েছেন স্পিন বান্ধব পিচে টস জিতলে আগে ব্যাট করতেন । দুদলই এক পেসার নিয়ে নামছে। মুমিনুল হক বাংলাদেশ একাদশে ফিরেছেন। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় টস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মিরপুরে প্রথম টেস্টেও টস জিতে আগে ব্যাট ...
শাহজালাল বিমানবন্দর আধাঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক: বৈদ্যুতিক গোলযোগের কারণে প্রায় আধাঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার বিকেলের দিকে হঠাৎ করে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়লে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটও আটকা ছিল বলে অভিযোগ করেছেন ভোগান্তিতে পড়া যাত্রীদের। তবে এমন ঘটনার বিষয়টি অস্বীকার করেছেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীরা জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নেপাল ...
আগামী ভোটে বিএনপির কর্মীরা ছাড় দেবেন না: মির্জা আলমগীর
নিজস্ব প্রতিবেদক: আগামী দিনের ভোটে বিএনপির কর্মীরা ছাড় দেবেন না বলে জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারি দলকে হুঁশিয়ার করেছেন, ‘আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব’, এটা আর চলতে দেয়া হবে না। রোববার বেলা একটায় ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান উচ্চ বিদ্যালয় মাঠে ভেলাজান ইউনিয়ন ছাত্রদল আয়োজিত ছাত্র-গণসমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ হুঁশিয়ারি করেন তিনি। ২০১৪ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর