স্পোর্টস ডেস্ক: ২০০৯ সালে পাকিস্তান সফরে গিয়ে কোনোমতে প্রাণ নিয়ে দেশে ফিরেন লঙ্কান দল। সে থেকে দীর্ঘ আট বছর কেটে যাচ্ছে, পাকিস্তান চোখে দেখেনি কোনো আন্তর্জাতিক ম্যাচ। দেশের মাটিতে ক্রিকেটকে ফেরাতে কোমর বেঁধে নামেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি। শেষ পর্যন্ত সেই চেষ্টা সফলতার মুখ দেখছে। আজ থেকে লাহোরে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে বিশ্ব একাদশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ...
সদ্য সংবাদ
মেডিকেল ভর্তিতে নম্বর কাটার সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত
নিজস্ব প্রতিবেদক: মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৫ নম্বর কেটে নেয়ার সিদ্ধান্ত ২০১৭-১৮ সেশনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৫ নম্বর কেটে নেয়ার সিদ্ধান্ত বাতিল চেয়ে গত ২৭ আগস্ট দায়ের করা রিটের শুনানি শেষ আজ এ আদেশ ...
বাউল শাহ আব্দুল করিমের ৮তম মৃত্যুবার্ষিকী আজ
শিল্প–সাহিত্য ডেস্ক: সুনামগঞ্জের ভাটি-বাংলার বাউল সাধক একুশে পদকপ্রাপ্ত বাউল শাহ আব্দুল করিমের ৮তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার। গানের মাধ্যমে সহজ, সরল ভাষা আর হৃদয় কাড়া মায়াবী সুরে বাউল শাহ আব্দুল করিম স্থান করে নিয়েছেন হাজার হাজার মানুষের অন্তরে। তার সকল সৃষ্টিই হাওরাঞ্চলবাসীর কল্যাণে কাজ করছে এখনও। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজানধল গ্রামে সাধারণ এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন ...
কৃষকদের জন্য গ্রামে বসছে এটিএম বুথ
নিজস্ব প্রতিবেদক: টাকা ওঠাতে কৃষকদের বিড়ম্বনা কমাতে এবার গ্রামে এটিএম বুথ বসানোর উদ্যোগ নিয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। প্রান্তিক কৃষকদের আর্থিক লেনদেন সহজতর করতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন রাকাব চেয়ারম্যান মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, শুধুমাত্র কৃষকদের স্বার্থ চিন্তা করে গ্রামে কৃষি ব্যাংকের এটিএম বুথ বসানোর পরিকল্পনা করা হয়েছে। মুহাম্মদ নজরুল ইসলাম জানান, আগামী বছরের মধ্যেই প্রান্তিক ...
সহিংসতা বন্ধে সুচিকে ইরানের চিঠি
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমার সরকারকে দেশটির রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে ইরান। ইরানের প্রেসিডেন্টের বিশেষ সহকারী শাহিনদোখ্ত মোল্লাভেরদি মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিকে লেখা এক চিঠিতে এই আহ্বান জানিয়েছেন। সু চিকে লেখা চিঠিতে তিনি রোহিঙ্গা মুসলমানদের ওপর নৃশংস গণহত্যার নিন্দা জানিয়ে বলেন, “আমরা জানি অতীতে আপনি সরকারের কাছে ‘সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার রক্ষার জন্য ...
ঝিনাইদহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২০
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। পুলিশ হত্যা মামলার হাজিরা দিতে খুলনা যাওয়ার পথে শহরের সার্কিট হাউজ এলাকায় মঙ্গলবার সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- হরিণাকুন্ডু উপজেলার খলিলুর রহমান, সাবদার আলী, শহিদুল ইসলাম, মতিয়ার রহমান, জহির উদ্দিন, মহিউদ্দিন, আনোয়ার আলী, সামছুদ্দিন। বাকিদের নাম জানাযায়নি। স্থানীয়রা জানায়, ২০১৩ সালের ...
২০১৭-১৮ শিক্ষাবর্ষের জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ সেপ্টেম্বর
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ব্যবসা অনুষদ ভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রায় ২৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে। আগামী ১৫ সেপ্টেম্বর শুক্রবার ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের বিবিএ ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় রাজধানীর ছয়টি পরীক্ষা কেন্দ্রে একযোগে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ ভূক্ত) ৪৬০টি আসনের বিপরীতে ১৩,০৫৬ ...
বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ১৬ সেপ্টেম্বর
স্পোর্টস ডেস্ক: কদিন থেকেই চলছিল তোড়জোড়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর পঞ্চম আসরের দল চূড়ান্ত হওয়ার পর এবার প্লেয়ার্স ড্রাফটের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১৬ আগস্ট) দুপুরে একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আসছে শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলের বলরুমে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। পুরো অনুষ্ঠানটি ...
বিশ্রাম নিয়ে সাকিবের খোলা চিঠি
নিজস্ব প্রতিবেদক: টেস্ট থেকে সাময়িক বিশ্রাম চাওয়া সাকিব আল হাসান নিজের সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুলেছেন। ফর্মের তুঙ্গে থাকতে সাকিব হুট করে কেন টেস্ট থেকে বিশ্রাম চাইলেন এই নিয়ে দেশজুড়ে তুমুল আলোচনার মধ্যে এবার নিজেই ব্যাখ্যা করলেন তার অবস্থান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পাতায় সমর্থকদের উদ্দেশ্যে লিখেছেন খোলা চিঠি। সাকিব লিখেছেন, ‘প্রিয় ফ্যান, আপনারা জানেন আমি গত কয়েক ...
উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে লন্ডনেও
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে পরমাণু ইস্যুতে উত্তেজনা কমার কোনও লক্ষণ নেই। বরং পরমাণু অস্ত্রধর উত্তর কোরিয়ার সঙ্গে মারাত্মক যুদ্ধের আশঙ্কা রয়েছে। এমনকি পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র লন্ডনের ওপরেও আঘাত করতে পারে। এমনই আশঙ্কার কথা প্রকাশ করলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী স্যার মাইকেল ফ্যালোন। এই হুঁশিয়ারির বিষয়ে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লা ক্রমেই বাড়ছে এবং লস অ্যাঞ্জেলসের তুলনায় ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর