দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: এক দিকে বাংলাদেশের শেখ হাসিনা। অন্য দিকে মায়ানমারের অং সান সু চি। রোহিঙ্গা সমস্যা নিয়ে প্রতিবেশী দুই রাষ্ট্রের দুই নেত্রীর মধ্যে কাকে কতটা সমর্থন করা হবে তা নিয়ে এখন প্রবল দোটানায় ভারত। আজ ঢাকায় মায়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে রোহিঙ্গা শরণার্থী সমস্যা নিয়ে কূটনৈতিক চূড়ান্তপত্র দিয়েছে শেখ হাসিনা সরকার। ঢাকার তরফে মায়ানমারকে স্পষ্ট জানানো হয়েছে, পশ্চিম ...
সদ্য সংবাদ
টাকা কুড়াতে রোহিঙ্গাদের সহমর্মিতা দেখাচ্ছে সরকার: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, রোহিঙ্গাদের প্রথমে উগ্রবাদী সাজানোর চেষ্টা করেছিল সরকার। কিন্তু সব দেশ থেকে এখন ত্রাণ পাঠাচ্ছে। তাই তারা টাকা-পয়সা কুড়ানোর লোভে এখন রোহিঙ্গাদের সহমর্মিতা দেখাচ্ছে। রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, আজ গণতন্ত্র অর্ধমৃত্যু অবস্থায়। গণতন্ত্রের সূর্যদয় নিয়ে আসতে হবে। আমরা যদি বুক পেতে দাঁড়াতে পারি তাহলে শেখ ...
দৌলতদিয়া ঘাটে গাড়ির জট, বাড়ছে জনদুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক: দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের ঝঞ্জাট আর কমছে না। নদীতে স্রোত কমলেও ফেরি বিকল, নইলে ঘাট ভেঙে ফেরি ভিড়তে পারছে না। ফলে গত এক মাস ধরে প্রতিদিনই শুধু দৌলতদিয়া ঘাটেই শত শত গাড়ি আটকা পড়ছে। ঈদের সময় টানা ১৫ দিন ঘাট দিয়ে প্রতিদিন দক্ষিণাঞ্চলের হাজার হাজার গাড়ি ও মানুষ যাতায়াত করে। তখন যানজট অনেকেই এক রকম মেনে নেয়। কিন্তু এখন নদীতে ...
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির খাগড়াছড়ি জেলা পরিষদ ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় খাগড়াছড়ি পৌরসভা এলাকায় রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। পুরো শহরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ভারপ্রাপ্ত খাগড়াছড়ি জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন ...
মিরপুরে সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় শাকিব (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে নবারেরবাগ বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘনা ঘটে। নিহত শাকিব নওগাঁর মান্দা উপজেলার আহসান হাবীবের ছেলে। শাহআলী নবাবেরবাগ এলাকার ১৫১/২ নম্বর বাসায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। স্থানীয়রা জানান, আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর সেলিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ ...
কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
নিজস্ব প্রতিবেদক: তিন শ্রমিককে গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে কুষ্টিয়ায় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। রোববার ভোর ৬টা থেকে এ কর্মসূচি পালন করছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। কুষ্টিয়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম বলেন, অন্যায়ভাবে আমাদের তিন শ্রমিককে আটক করা হয়েছে। আটককৃত শ্রমিকদের মুক্তির দাবিতে এবং আমাদের পরিবহনের শ্রমিকদের মাঝে মধ্যেই হয়রানি করা হয় প্রশাসনের পক্ষ থেকে ...
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যায় পুলিশের খালাসে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে কৃষ্ণাঙ্গ হত্যার অভিযোগ থেকে সাবেক এক পুলিশ সদস্যকে খালাস দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে। শুক্রবার মিজৌরির একটি আদালতে রায় ঘোষণার পরপরই সেন্ট লুইসে বিক্ষোভ করেছেন শত শত কৃষ্ণাঙ্গ। গতকাল শনিবার দ্বিতীয় দিনের মতো সেন্ট লুইস শহরের একটি বড় রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। তাঁরা স্লোগান দিতে থাকেন, ‘কৃষ্ণাঙ্গদের জীবনেরও মূল্য আছে।’ দুই দিনের বিক্ষোভে ...
গোপালগঞ্জে প্রবীণ সাংবাদিক রিফুর ইন্তেকাল
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের প্রবীণ সাংবাদিক ও প্রথম শ্রেণির ঠিকাদার মিয়া আরিফুজ্জামান রিফু (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ঢাকার শ্যামলী ক্যান্সার সোসাইটি হাসপাতালে রোববার সকালে তিনি ইন্তেকাল করেন। বেশ কিছু দিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার তার মৃতদেহ ঢাকা থেকে গোপালগঞ্জ আনা হবে। ...
ভারতে কারাভোগ শেষে ফিরলেন ৫ বাংলাদেশি তরুণী
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে দু’বছর কারাভোগ শেষে পাঁচ বাংলাদেশি তরুণীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া এসব তরুণীকে শনিবার সন্ধ্যায় ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফেরত আসা তরুণীরা হলো- যশোরের ইরাদ আলীর মেয়ে পপি খান (২৩) ও জিল্লুর হোসেনের মেয়ে বিথী বেগম (৩০), নড়াইলের আক্কাছ মোল্লার মেয়ে ফাতেমা রানী ...
সাতক্ষীরায় শিশু ধর্ষিত, ‘ধর্ষক’ আটক
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার সদর উপজেলায় সাত বছরের এক শিশু ধর্ষিত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ‘ধর্ষক’ আব্দুল মজিদ (৫০) কে আটক করেছে পুলিশ। সদর উপজেলার আগরদাড়ি গ্রাম থেকে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে তাকে আটক করা হয়। এর আগে বেলা ১১ টার দিকে ওই শিশুকে ধর্ষণ করে আব্দুল মজিদ। তিনি আগরদাড়ি গ্রামের বেদেপোতাপাড়ার বাসিন্দা। স্থানীয়রা জানান, বেলা ১১ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর