১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:২৮

সদ্য সংবাদ

৫ অক্টোবর খালেদা জিয়াকে অাদালতে হাজির হওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা-বিরোধীদের মদদ দেওয়ার অভিযোগে এবি সিদ্দিকীর মানহানির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অাগামী ৫ অক্টোবরের মধ্যে অাদালতে অাত্মসমর্পণের নির্দশ দিয়েছেন অাদালত। ঢাকা মহানগর হাকিম মো. নূর নবী রোববার উভয় পক্ষের শুনানি শেষে শেষবারের মতে সময়ের অাবেদন মঞ্জুর করে অাত্মসমর্পণ করার জন্য এ নির্দেশ দেন। এদিন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের ওপর শুনানি করেন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম ...

শরণার্থী আশ্রয়ে সুনির্দিষ্ট নীতিমালা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক: শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করার হয়েছে। রোববার দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে আইনজীবী তানজিম আল ইসলাম এ রিট করেন। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে আসা কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারের অস্থায়ী শিবিরগুলোতে অবস্থান করছে।   দৈনিক দেশজনতা /এমএইচ

শ্রীবরদীতে ভারতীয় মদসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের শ্রীবরদীতে ১শ বোতল ভারতীয় মদ, নগদ ৭৭হাজার টাকাসহ ৩জনকে আটক করেছে বিজিবি। গতকাল রবিবার ভোরে সিংগাবরুনা ইউনিয়নের ঝুলগাঁও এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- টাঙ্গাইল মধুপুরের কাজীপাড়া গ্রামের আনোয়ার মুনসুরের ছেলে মাসুম হাসনাইন (৩৭), মধুপুর এলাকার উলিপুর গ্রামের কুরবান আলীর ছেলে আলামিন (২২) ও ঝিনাইগাতী উপজেলার ফুলহাড়ি গ্রামের মৃত ইয়াস উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩৮)। ...

ঢাবির অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা ফের আন্দোলনে

 নিজস্ব প্রতিবেদক: ফের আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। ২০১১-২০১২ সেশনের চতুর্থ বর্ষের পরীক্ষা আট মাস আগে শেষ হলেও এখন পর্যন্ত রেজাল্ট পাননি তারা।  তাই ফলাফল প্রকাশের দাবিতেই অনশন করছেন শিক্ষার্থীরা।রবিবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে অনশন শুরু করেন। শিক্ষার্থীরা জানান, আমরা ২০১১-২০১২ সেশনেরর পরীক্ষা দিয়েছি গত ফেব্রুয়ারি মাসে। পরীক্ষা চলাকালে জাতীয় ...

রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন নিয়ে বিভ্রান্তি!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে শরণার্থী হয়ে আসা রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রমকে স্বাগত জানিয়েছে মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী। বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হওয়ার ফলে রোহিঙ্গা জাতি হিসেবে তাদের পরিচয় নিশ্চিত হচ্ছে। তবে চলমান কার্যক্রমে তথ্য বিভ্রাটের কথা জানিয়েছেন নিবন্ধিত রোহিঙ্গারা। তারা বলছেন, নিবন্ধন প্রক্রিয়ায় প্রথম দিকে ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার করা হলেও পরবর্তীতে তা আর হচ্ছে না। ফলে নিবন্ধিতরা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক কিনা তা নিয়ে ...

রোহিঙ্গা ক্যাম্পে সেনা মোতায়েনের দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার বাহিনীর হাত থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণের লক্ষ্যে ক্যাম্পগুলোতে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। রোববার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ দাবি জানান। মির্জা আব্বাস বলেন, রোহিঙ্গাদের জন্য দেশি-বিদেশি অনেক সাহায্য, সহায়তা ও অনুদান আসছে। রোহিঙ্গাদের মাঝে এগুলো সুষ্ঠুভাবে বন্টনের জন্য সেনাবাহিনী মোতায়েন করা ...

দুর্গোৎসবে থাকবে কঠোর নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেযে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। পূজার শুরু থেকে নিয়ে প্রতিমা বিসর্জন পর্যন্ত এই নিরাপত্তা বলয় থাকবে। নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এক লাখ ৬৮ হাজার আনসার নিযুক্ত থাকবে। সুশৃঙ্খলভাবে পূজা উদযাপনে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত বসানো। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। দুর্গোৎসব উপলক্ষে ...

দেশের প্রথম অনলাইন মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক: দেশের অনলাইন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান ও ই কমার্স ব্যবসাকে এক প্লাটফর্মে নিয়ে আসার জন্য প্রথমবারের মতো ‘বাংলাদেশ অনলাইন ফেয়ার ২০১৭’ আয়োজন করা হয়েছে। এই মেলায় দেশের ছোট-বড় মোট ৫০টি ই কর্মাস প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ধানমন্ডি ২৭ নম্বরের হোয়াইট হলে ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে মেলা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চালু থাকবে। পাঁচদিন ব্যাপী এই মেলার উদ্বোধন করবেন প্রযুক্তিবিদ মোস্তফা ...

প্যারিস চুক্তিতে ফিরছে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: প্যারিস জলবায়ু চুক্তিতে থাকছে না যুক্তরাষ্ট্র। সব জল্পনাকল্পনা শেষে এটিই নিশ্চিত করেছে হোয়াইট হাউস। অর্থাৎ এই চুক্তির ক্ষেত্রে গত জুনে নেওয়া অবস্থানেই অনড় থাকছে দেশটি। মার্কিন সরকারি কর্মকর্তারা হোয়াইট হাউসের মুখপাত্রের সঙ্গে গতকাল শনিবার সাক্ষাৎ করার পর গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্র ২০১৫ সালের চুক্তিতে থাকবে বা তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে। এরপরই যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরে আসছে—এমন আলোচনার সূত্রপাত হয়। তবে ...

প্রধান বিচারপতি কানাডা ত্যাগ করলেন

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:     প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রবিবার কানাডা ত্যাগ করছেন। তিনি তার অসুস্থ মেয়েকে দেখার জন্য স্ত্রী সুষমা সিনহাকে নিয়ে ব্যক্তিগত সফরে গত ১০ সেপ্টেম্বর কানাডায় আসেন। ওটোয়াস্থ বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার মন্ট্রিয়লে তাকে বিদায় জানান। তবে তিনি সরাসরি স্বদেশে না গিয়ে জাপানে রওনা হয়েছেন। জাপান প্রধান বিচারপতির আমন্ত্রণে সে দেশে অনুষ্ঠেয় এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান ...