নিজস্ব প্রতিবেদক: চেম্বার বিচারপতি ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষায় ২য় বার অংশগ্রহণকারীদের ৫ নম্বর কাটার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে দিয়েছেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন ২য় বার অংশগ্রহণকারীদের ৫ নম্বর কাটা যাবে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ওই আদেশ দেন। একই সঙ্গে অবকাশকালীন চেম্বার ...
সদ্য সংবাদ
অস্কার মনোনয়নের জন্য বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান
বিনোদন ডেস্ক: ৯০তম অস্কারের বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ছবি আহ্বান করা হয়েছে। উদ্যোগটি নিয়েছে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ। ইতোমধ্যে চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ১ অক্টোবর ২০১৬ সালের পর মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে সাতদিন প্রদর্শিত ইংরেজি সাবটাইটেলসহ যেকোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। বাছাইয়ে অংশ নেওয়ার জন্য ...
রোহিঙ্গা বিরোধিতায় বিপদে মোদি
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপক্ষে অবস্থান নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বড় বিপদেই পড়েছেন। মুসলিম রোহিঙ্গা শরণার্থীদের ভারত থেকে বের করে দেওয়ার ঘোষণায় দেশটির বিরুদ্ধে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠেছে। আর এই রোহিঙ্গা ইস্যু মোকাবেলায় প্রধানমন্ত্রী মোদি দেশটির শীর্ষস্থানীয় কর্তাব্যক্তিদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। তার এই বৈঠকে গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইং- ‘র’- এর শীর্ষ ব্যক্তি ছাড়াও উপদেষ্টা ...
কালকিনিতে র্যাবের অভিযানে ৯শ’ কেজি জাটকা সহ ৪জন আটক
কালকিনি(মাদারীপুর) প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের কালকিনি উপজেলার মিয়ারহাটে অভিযান চালিয়ে ৯শ’ কেজি জাটকা সহ ৪জনকে আটক করেছে র্যাব। আজ(মঙ্গলবার) সকালে র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রাকিবের নের্তৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত শাহিন খা, সেলিম বেপারী, দেলোয়ার হোসেন ও এমদাদুল হককে ৫হাজার টাকা করে জড়িমানা করা হয় এবং জব্দকৃত জাটকা স্থানীয় ...
লোকসানের মুখে ভোলার চামড়া ব্যবসায়ীরা
এম. শরীফ হোসাইন, ভোলা : লাভের আশায় গত বছর চামড়া কিনেছি. কিন্তু লাভ তো দুরের কথা চালান পর্যন্ত উঠেনি, এ বছরও চামড়া কিনে লোকসানের মুখে। গত এবং এ বছর মিলিয়ে দুই বছরে ১৪ লাখ টাকার চামড়া কিনে চরম ক্ষতির মুখে রয়েছি। ক্ষোভের সাথে এ কথাগুলোই বলছিলেন চামড়া আড়ৎদার ইসমাইল হোসেন। তিনি বলেন, গত বছরের চেয়ে এ বছর ব্যবসায়ে বিপর্যয় দেখা ...
রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবীতে নওগাঁয় মানববন্ধন
নওগাঁ প্রতিনিধি: মায়ানমারে রোহিঙ্গা গণহত্যা ও বর্বরোচিত নির্যাতন বন্ধের দাবীতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় শহরের নওযোয়ান মাঠের সামনের রাস্তায় বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানাপের জেলা শাখার সভাপতি উত্তম কুমার সরকারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপদেষ্টা কবি আতাউল হক সিদ্দিকী, এমএম রাসেল, জাহিদুর রহমান বাবু, ইঞ্জিনিয়ার গুরুদাস দত্ত, ...
নওগাঁয় চালের বাজার অস্থির: ভোগান্তীতে সাধারন মানুষ
মোয়াজ্জেম হোসেন, নওগাঁ প্রতিনিধি: খাদ্যে উদ্বৃত্ত জেলা নওগাঁ। দেশের বড় ধান-চালের মোকাম এটি। জেলার ১১টি উপজেলায় ১ হাজার ১৬৭টি চালকল রয়েছে। প্রতি বছর এ জেলা থেকে প্রায় ১৬ লাখ মেট্রিকটন চাল উৎপাদন হয়ে থাকে। কৃষি প্রধান জেলা হওয়ার সত্ত্বেও চালের দাম দিন দিন বেড়েই চলছে। খাদ্যে উদ্বৃত্ত জেলা হয়েও ঈদের পর পাইকারি ও খুচরা বাজারে সব ধরনের চালের দাম কেজিপ্রতি ...
ওয়ালটন তৈরি করছে দেশেই এলজিপি-এলডিপি
নিজস্ব প্রতিবেদক: ধারাবাহিকভাবে টেলিভিশন প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনছে ওয়ালটন। এবার দেশেই তৈরি হতে যাচ্ছে এলজিপি (লাইট গাইড প্লেট) এবং এলডিপি (লাইট ডিফিউজার প্লেট)। এগুলো এলইডি ডিসপ্লের অন্যতম প্রধান উপাদান; ব্যবহৃত হবে এলইডি টেলিভিশন, ডিজিটাল সাইনেজ ও বিজ্ঞাপন বোর্ড এবং এলইডি প্যানেল লাইটসহ গুরুত্বপূর্ণ ভবন নির্মাণ ও অলংকরণে। ফলে টিভিসহ সংশ্লিষ্ট পণ্যের মান বাড়বে, দাম কমবে। এ দুটি প্রযুক্তি পণ্য ...
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সেনবাগ উপজেলার তিনপুকুরিয়া নামক স্থানে ২টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ সকাল সাড়ে ১০ টায়। আহতদেরকে সেনবাগ স্বাস্থ কমপ্লেক্স ও নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনবাগ থানার ওসি হারুন-উর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লক্ষ্মীপুর থেকে একটি যাত্রীবাহী বাস চিটাগাং যাওয়ার ...
খালেদা জিয়া ও গয়েশ্বরের মামলার প্রতিবেদন দাখিল ২৬ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ও বুদ্ধিজীবীদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মানহানি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক প্রতিবেদন দাখিলের জন্য ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর