১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৭

সদ্য সংবাদ

মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি: মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জ সদরে মানববন্ধন করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ও জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদ। বৃহস্পিতবার স্থানীয় ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মিয়ানমারে গণহত্যা, জুলুম, নির্যাতন বন্ধের জন্য বিশ্বের সকল দেশ মিয়ানমারের অং সান সূ চির উপর আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন মানববন্ধনের বক্তারা। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেল পরিষদের চেয়ারম্যান ...

শরীয়তপুরে পাচারকারী চক্রের সদস্য আটক

শরীয়তপুর প্রতিনিধি: আন্তর্জাতিক পাচারকারী চক্রের সদস্য সুমন ছৈয়ালকে (৩১) শরীয়তপুর থেকে আটক করেছে র‌্যাব-৮। বুধবার সন্ধ্যায় নড়িয়া উপজেলার বাংলাবাজারের নিজ টেলিফোনের দোকান সুমন স্টোর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ লাখ ২৮ হাজার টাকা, ৩ হাজার ইউরো, ২৯ টি মোবাইল ফোন এবং বিভিন্ন মোবাইল কোম্পানির ৫৯ টি সিমকার্ড জব্দ করা হয়। র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ...

গয়েশ্বর চন্দ্রের বাসায় হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাসায় পুলিশ সদস্য কর্তৃক হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। গয়েশ্বর বলেন, ইটপাটকেল ছুড়ে আমার বাড়ির কাচের জানালা-দরজা ভাংচুর করার পর বাড়ির আঙিনা থেকে নেতাকর্মীদের তিনটি মোটরসাইকেল পুলিশভ্যানে উঠিয়ে নিয়ে যায়। পুলিশ বাহিনী বর্তমান সরকার যাদের পেটোয়া বাহিনীতে রূপান্তরিত ...

বাবার পরকীয়ায় প্রাণ গেল শিশুর, আটক ৩

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় বাবার পরকীয়ায় প্রাণ গেল ৬ বছর বয়সী শিশু আল আমীনের। বাবার প্রেমিকার ভাই প্রতিশোধ নিতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। বৃহস্পতিবার তেলিরচালা এলাকার ড্রেন থেকে শিশুটি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত শিশুর বাবার প্রেমিকা, তার ভাই ও মাকে আটক করেছে পুলিশ। নিহত শিশু আল-আমীন তেলিরচালা এলাকার জুয়েল হোসেনের ছেলে। পুলিশ জানায়, ...

আন্তর্জাতিক আদালতে সু চির বিচার হওয়া উচিৎ

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের ঘটনায় দেশটির নেত্রী অং সান সু চির আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিৎ মন্তব্য করেছেন নিসচা’র (নিরাপদ সড়ক চাই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার দুপুরে এক মানব্বন্ধনে এ মন্তব্য করে বলেন, ‘১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ আমি দেখেছি। সেই যুদ্ধে পাকিস্তানিরা আমাদের মা-বোনদের ধর্ষণ করা থেকে শুরু করে যে ...

যোগীর রাজ্যে নৌকাডুবিতে ২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের বাঘপত জেলায় বৃহস্পতিবার সকালে যমুনা নদীতে যাত্রীবোঝাই নৌকাডুবিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ২২ জনের । এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নৌকাটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিল। জেলাশাসক ভবানী সিং জানিয়েছেন, নৌকাটিতে বহন ক্ষমতার তুলনায় অতিরিক্ত যাত্রী ছিল। কথা গ্রামের কাছে নৌকাটি উল্টে যায়। যারা ডুবে গিয়েছেন, তাদের বেশির ভাগই ...

সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ১২৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৩০০ কোটি ১৪ লাখ টাকা কম। আগের দিন ...

রোহিঙ্গা ইস্যুতে সু চি’কে ট্রুডোর ফোন

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চির সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ফোনে কথা বলেছেন। রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমার সরকার যে আচরণ করছে, সে বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন। রোহিঙ্গা সংকটে নৈতিক ও রাজনৈতিক নেতা হিসেবে সু চির ভূমিকার ব্যাপারে ট্রুডো বিশেষ গুরুত্বারোপ করেছেন। গতকাল বুধবার ট্রুডো সু চির সঙ্গে ফোনে কথা বলেন। সু চিকে কানাডার দেওয়া সম্মানসূচক নাগরিকত্ব প্রত্যাহারের ...

চ্যানেলের পাশে আটকে তেলবাহী ট্যাংকার

চট্টগ্রাম প্রতিনিধি: কর্ণফুলী নদীর চট্টগ্রাম বন্দর চ্যানেলের (জাহাজ চলাচলের পথ) পাশে জ্বালানি তেলবাহী একটি বিদেশি ট্যাংকার আটকে গেছে। আজ বৃহস্পতিবার সকালের জোয়ারে একটি বিশেষায়িত জেটিতে ভিড়ানোর সময় এ দুর্ঘটনা ঘটে। বন্দর কর্মকর্তারা বলেন, হংকংয়ের পতাকাবাহী ‘এমটি অ্যাসট্রল এক্সপ্রেস’ ট্যাংকারটি সকালের জোয়ারে সাগর থেকে এনে জ্বালানি তেল খালাসের জেটি ‘ডিওজে-৫’ এ ভিড়ানো হচ্ছিল। জেটিতে ভিড়ানোর আগে ট্যাংকারটি ঘোরানোর সময় বিপরীত পাশে ...

বনানীতে নির্মাণাধীন ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে নির্মাণাধীন একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে ১৭ নম্বর রোডের কিউবি হোল্ডিংস লিমিটেড ভবনে এ আগুন লাগে। খবর পেয়ে বনানী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে মাত্র ১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের নিচতলায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। বনানী থানার ওসি ফরমান আলী জানান, আগুনে তেমন ...