২১শে মার্চ, ২০২৬ ইং | ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:৪১

শরীয়তপুরে পাচারকারী চক্রের সদস্য আটক

শরীয়তপুর প্রতিনিধি:

আন্তর্জাতিক পাচারকারী চক্রের সদস্য সুমন ছৈয়ালকে (৩১) শরীয়তপুর থেকে আটক করেছে র‌্যাব-৮। বুধবার সন্ধ্যায় নড়িয়া উপজেলার বাংলাবাজারের নিজ টেলিফোনের দোকান সুমন স্টোর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ লাখ ২৮ হাজার টাকা, ৩ হাজার ইউরো, ২৯ টি মোবাইল ফোন এবং বিভিন্ন মোবাইল কোম্পানির ৫৯ টি সিমকার্ড জব্দ করা হয়। র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রাকিবউজ্জামান বৃহস্পতিবার সকালে ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, দীর্ঘদিন ধরে লিবিয়ায় কর্মরত বেশ কিছু শ্রমিককে জিম্মি করে তাদের আত্মীয়-স্বজনের কাছ থেকে মুক্তিপণ আদায় করে আসছে সুমন ও তার সহযোগীরা। মুক্তিপণ না দিলে লিবিয়ায় বসে জিম্মিদের ওপর অত্যাচার ও নির্যাতন করে তার ভিডিও তাদের পরিবারকে দেখানো হতো। এমন অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮ অভিযান চালিয়ে টাকা লেনদেনের সময় সুমনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। রাকিবউজ্জামান বলেন, লিবিয়ায় বন্দিশালার নেতৃত্ব দেন সুমনের বড় ভাই সুজন ছৈয়াল (৪৫)। তাকে লিবিয়ার বাংলাদেশি দুতাবাসের মাধ্যমে ধরার প্রক্রিয়া চলছে। একটি মোবাইল নম্বরে একসাথে অনেক টাকা বিকাশের মাধ্যমে লেনদেন করা সম্ভব না হওয়ায় সুমন একাধিক সিমকার্ড ব্যবহার করতো।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ১৪, ২০১৭ ৫:৪৮ অপরাহ্ণ