আন্তর্জাতিক ডেস্ক : পানামা পেপার্স মামলায় নওয়াজ শরিফকে ‘প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য’ ঘোষণা করে দেওয়া রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। নওয়াজ শরিফের ছেলেমেয়ে ও সাবেক অর্থমন্ত্রী ইসহাক দারের রিভিউ আবেদনও সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে গেছে বলে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে। পত্রিকাটি লিখেছে, বিচারপতি আসিফ সাঈদ খোজার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারকের বেঞ্চ ...
সদ্য সংবাদ
চার বছর পর আশরাফুলের সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক: গত বছরের অক্টোবরে নিষেধাজ্ঞা শেষে ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন মোহাম্মদ আশরাফুল। তবে প্রত্যাবর্তনটা তেমন ভালো হয়নি। জাতীয় ক্রিকেট লিগের কয়েকটি এবং ঢাকা প্রিমিয়ার লিগের সব ম্যাচ খেললেও জ্বলে উঠতে পারেননি, হাফসেঞ্চুরি পেয়েছিলেন মাত্র দুটি। তবে এবারের জাতীয় লিগের উদ্বোধনী দিনেই তিনি সেঞ্চুরির আনন্দে উদ্ভাসিত। শুক্রবার চট্টগ্রামের বিপক্ষে আশরাফুলের ব্যাট থেকে এসেছে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে আশরাফুলের ...
লন্ডনে টিউবট্রেনে বিস্ফোরণ, আহত ২০
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের লন্ডনে টিউবট্রেনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০জন আহত হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। বিবিসি অনলাইনের খবরে বলা হয়, লন্ডনের দক্ষিণ পশ্চিমে ফুলহ্যাম এলাকায় পারসনস গ্রিন স্টেশনে শুক্রবার সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে কয়েকজন যাত্রীর মুখ ঝলসে গেছে বলে জানা গিয়েছে। ঘটনার সময় হুড়োহুড়ি করে বেরোতে গিয়েও বেশ কয়েকজন আহত হন। ওই বিস্ফোরণের ...
জাতীয় ক্রিকেট লিগের ১৯তম আসর শুরু আজ
নিজস্ব প্রতিবেদক: দেশের জনপ্রিয় প্রথম শ্রেণির ক্রিকেট জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। ঘরোয়া এই ক্রিকেট লিগের ১৯তম আসর শুরু হচ্ছে আজ শুক্রবার। আসরের প্রথম দিন মাঠে নামছে লিগের আটটি দল। চার ম্যাচের মধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথম স্তরে এবং অন্য দুটি দ্বিতীয় স্তরে। প্রথম স্তরের ম্যাচ দুটিতে খুলনা মুখোমুখি হবে রংপুর এবং ঢাকার মুখোমুখি হবে বরিশাল। আর দ্বিতীয় স্তরের ম্যাচ ...
বাংলাদেশ ব্যাংক লেনদেন স্থগিত করেছে বিকাশের ২৮৮৭ এজেন্টের
নিজস্ব প্রতিবেদক: মোবাইল ব্যাংকিং ‘বিকাশ’-এর ২ হাজার ৮৮৭টি এজেন্ট হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। লাইসেন্সের শর্ত ভঙ্গ করায় ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে এ ব্যবস্থা নেয়া হয়। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সম্প্রতি মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও সন্ত্রাসবিরোধী আইনের বিধান এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নির্দেশনা লঙ্ঘন করায় বিকাশের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবু হেনা ...
ভারত কিনছে মার্কিন ড্রোন ,আতঙ্কে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২২টি ড্রোন কিনতে যাচ্ছে ভারত। আর তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তান। এ ব্যাপারে, বৃহস্পতিবার দেশটির পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধনীতিতে এর ফলে ভারসাম্য নষ্ট হতে পারে। সূত্রের খবর অনুযায়ী, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নাফিজ জাকারিয়া জানিয়েছেন, গত জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন সফরের সময়েই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতকে ড্রোন বিক্রির বিষয়টি নিয়ে ...
বিএনপির জরুরি সংবাদ সম্মেলন শনিবার
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। শনিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। ২০ দলীয় জোট শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। এতে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে চেয়ারপারসনের ...
কুষ্টিয়ায় কর ও ভ্যাট নিয়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: সু-শাসনের জন্য প্রচারাভিযান-(সুপ্র) এর আয়োজনে বৃহস্পতিবার জ্যোতি ডেভলপমেন্ট ফাউন্ডেশনের সভা কক্ষে সাম্প্রতিক কর ও ভ্যাট ব্যবস্থা নিয়ে জেলা পর্যায়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন মোয়াজ্জেম, বিশেষ অথিতি ছিলেন নজরুল ইসলাম সাবেক ডিডি সমাজ সেবা, এম এ ছালাম সুপ্র কার্যনির্বাহী সদস্য। প্রধান বক্তা হিসেবে ছিলেন ড. ...
অন্ধকারাচ্ছন্ন হাতিয়া ৭দিন ধরে
নিজস্ব প্রতিবেদক: গত ৭ সেপ্টেম্বর থেকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহের জেনারেটর ও পার্কিংস ইঞ্জিনগুলো ত্রুমশ বিকল হয়ে যাওয়ায় হাতিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে করে গ্রাহকদেরকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিদ্যুৎ অফিস সুত্রে জানা যায়, চারদিকে মেঘনা নদী বেষ্টিত নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জনসংখ্যা প্রায় ৫ লাখ। স্বাধীনতা পরবর্তী সময়ে রাশিয়া ও আমেরিকা ...
কুষ্টিয়ায় স্বর্ণালী গানের অনুষ্ঠান “নীল দরিয়া” অনুষ্ঠিত
শিল্প–সাহিত্য ডেস্ক: সুস্থ সংস্কৃতি চর্চার ধারাবাহিকতায় ‘সুন্দরম’ ললিতকলা একাডেমি কুষ্টিয়ার আয়োজনে, সোনালী দিনের স্বর্ণালী গানের অনুষ্ঠান “নীল দরিয়া” শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করে। বিশিষ্ট কণ্ঠযোদ্ধা আব্দুল জব্বারকে উৎসর্গ করে, বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে এ “নীল দরিয়া” শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘সুন্দরম’ ললিতকলা একাডেমি কুষ্টিয়ার পরিচালক কনক চৌধুরী। বক্তব্য রাখেন, ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর