১৪ই মে, ২০২৬ ইং | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:২০

বনানীতে নির্মাণাধীন ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বনানীতে নির্মাণাধীন একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে ১৭ নম্বর রোডের কিউবি হোল্ডিংস লিমিটেড ভবনে এ আগুন লাগে। খবর পেয়ে বনানী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে মাত্র ১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের নিচতলায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। বনানী থানার ওসি ফরমান আলী জানান, আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখন গ্যাস লাইনের লিকেজ মেরামত করা হচ্ছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৪, ২০১৭ ২:৫১ অপরাহ্ণ