১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:২৪

সদ্য সংবাদ

বাড্ডায় দগ্ধ মায়ের মৃত্যু, ২ সন্তান হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মধ্য বাড্ডার বৈঠাখালী এলাকার একটি বাসায় অগ্নিকাণ্ডে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মা জিয়াসমিন আক্তারের (৩০) মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাকি দগ্ধরা হচ্ছে, তার ছেলে আমানুল্লাহ (জিসান) (১১) ও মেয়ে সানজিদা আক্তার (৯)। বারিধারা ফায়ার স্টেশনের সিনিয়ার স্টেশন অফিসার আবুল ...

উ. কোরিয়ার উপকূলে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের কাছ দিয়ে মার্কিন বোমারু বিমান উড়ে গেছে। পেন্টাগন জানিয়েছে যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় মার্কিন সামরিক বাহিনী উত্তর কোরিয়ার আকাশ সীমায় তাদের যুদ্ধবিমান উড়িয়েছে বলে । খবর বিবিসির। একুশ শতকের মধ্যে এই প্রথম কোনো মার্কিন যুদ্ধবিমান বা বোমারু বিমান উত্তর কোরিয়ার উপকূলের বেসামরিক অঞ্চলের সবচেয়ে উত্তর দিক দিয়ে উড়ে গেছে। পিয়ংইয়ংয়ের পরমাণু কার্যক্রমকে কেন্দ্র করে ...

অসহায়-নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ান: সিপিবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম অসহায় রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ সহায়তায় এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি সিপিবির নেতাকর্মীদের অসহায়-নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। সিপিবির উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১১টায় পুরানা পল্টন এলাকায় রোহিঙ্গাদের সাহায্যার্থে ত্রাণ সংগ্রহ অভিযান শুরুর প্রাক্কালে তিনি এ কথা বলেন। ত্রাণ সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য কমরেড ...

প্রধান বিচারপতি দেশে ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কানাডা ও জাপান সফর শেষে দেশে ফিরেছেন। শনিবার রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন। গত ১৮ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত এশিয় প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্রগুলোর প্রধান বিচারপতিদের সঙ্গে যোগদান শেষে তিনি দেশে ফিরেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার একান্ত সচিব অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ আনিসুর রহমান। এর আগে গত ৮ সেপ্টেম্বর অসুস্থ ...

জাতীয় ঐক্য সৃষ্টিতে সরকার ব্যর্থ:মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা সংকট মোকাবিলায় বিএনপির জাতীয় ঐক্যের ডাকে আওয়ামী লীগ সাড়া না দেয়ায় বিষয়টিকে ক্ষমতাসীনদের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রয়াত কাজী জাফর আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় পার্টি (কাজী জাফর)। মির্জা ফখরুল বলেন, ‘এর আগেও ...

হোমনায় হাসান হত্যার প্রতিবাদে কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

আশিকুর রহমান,ব্রাক্ষনবাড়ীয়া (প্রতিনিধি) কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজের মেধাবী ছাত্র উপজেলা ছাত্রলীগ নেতা মো. হাসান কে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে পিটিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের সাধারন শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অর্ধশতাধিক শিক্ষার্থী উপজেলা ছাত্রলীগ নেতা মো. হাসানের উপড় সন্ত্রাসী হামলা ও হত্যা চেষ্ঠাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা ...

এখনো রোহিঙ্গা গ্রামে আগুন জ্বলছে: অ্যামনেস্টি

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, মিয়ানমারের সঙ্কটকবলিত রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের বাড়িঘরে এখনো আগুন দেওয়া হচ্ছে। স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া সর্বশেষ ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, রোহিঙ্গা মুসলমানদের গ্রামগুলো থেকে ধোঁয়া উড়ছে। এ ঘটনা দেশটির নেত্রী অং সান সু চির বক্তব্যের বিপরীত। কারণ তিনি গত মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, রাখাইন রাজ্যে সেনাবাহিনী অভিযান বন্ধ করেছে। লন্ডনভিত্তিক ...

জামিন পেলেন মিয়ানমারের ২ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক: পর্যটক হিসেবে এসে কক্সবাজারে রোহিঙ্গাদের সংবাদ সংগ্রহের কাজে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার মিয়ানমারের দুই সাংবাদিক জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্পেশাল আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এরপর বিকেলেই কারাগার থেকে মুক্তি পান ফটোসাংবাদিক মিনজাইয়ার ও তার সহকারী হকুন লাট। তারা দু’জনেই জার্মানিভিত্তিক জিইও ম্যাগাজিনের হয়ে কাজ করেন। এর আগে গত ১৩ সেপ্টেম্বর এই দুই সাংবাদিককে আটক করে ...

জবি ছাত্র দলের মিছিল ,নবীন ছাত্র-ছাত্রীদদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: খ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহনকারী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা মিছিল করে জবি ছাত্রদল। আজ ২২সেপ্টেম্বর বিকাল ৪.১০এ এ শুভেচ্ছা মিছিল করে জবি ছাত্রদল। ছাত্রদল এর কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম-সাধারন সম্পাদক খন্দকার আল আশরাফ মামুনের নির্দেশনায় উক্ত মিছিলে উপস্থিত ছিলেন জগন্নাথ ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারন সম্পাদক আনিসুর রহমান সুমন, যুগ্ম-সাধারন সম্পাদক আঃমোমেন মিয়া, যুগ্ম-সাধারন সম্পাদক সানোয়ার হোসেন ...

মেক্সিকোয় ভূমিকম্পে বিদেশি নাগরিক নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোয় ভূমিকম্পের ধ্বংসাবশেষ থেকে আট বিদেশি নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। সরকারি কর্মকর্তারা শনিবার এএফপিকে এ কথা জানান। নিহতদের মধ্যে রয়েছেন তাইওয়ানের চারজন নারী, একজন কোরিয়ান, একজন স্প্যানিস, পানামার এক নারী ও আর্জেন্টিনার একজন। মেক্সিকোর উচ্চ আদালতের এক বিবৃতিতে একথা বলা হয়। কোথায় থেকে এবং কখন লাশ উদ্ধার করা হয়েছে সে সম্পর্কে বিবৃতিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি। মেক্সিকো ...