১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:২৯

সদ্য সংবাদ

নাভারণে ২৭০ পিস ভারতীয় শাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক: যশোর শার্শা উপজেলা থেকে ২৭০ পিস ভারতীয় দামি শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। উপজেলার নাভারন রেলস্টেশন এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে এ শাড়িগুলো জব্দ করা হয়। বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ওয়াহাব জানান, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি এনে খুলনায় নেয়ার উদ্দেশ্যে নাভারন রেলস্টেশন এলাকায় রাখা হয়েছিল। সেখানে অভিযান চালিয়ে শাড়িগুলো জব্দ করা হয়েছে। শাড়িগুলোর ...

কুলি থেকে শত কোটি টাকার মালিক ইউসুফ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকার বাসিন্দা মো. ইফসুফ (৩৫)। মাত্র সাত বছর আগেও চট্টগ্রাম রেলস্টেশনে কুলির কাজ করতেন তিনি। আর এখন চলাফেরা করেন বিলাসবহুল প্রাইভেট কারে। রয়েছে ১০তলা ভবনসহ প্লট-ফ্ল্যাট। বন্দরকেন্দ্রিক আমদানি-রফতানির মালামাল পরিবহনের জন্য তার আছে তিনটি ট্রাক ও ৬টি কাভার্ডভ্যান। ব্যাংকের টাকাসহ সব মিলিয়ে দেড়শ’ থেকে ২শ’ কোটি টাকার সম্পদের মালিক ইউসুফ। এরপরও বর্তমানে তার ...

মিয়ানমারের উস্কানিতে বাংলাদেশ প্রতিক্রিয়া দেখাবে না: কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উস্কানিতে বাংলাদেশ কোনো প্রতিক্রিয়া দেখাবে না। শনিবার বেলা ১২ টার দিকে নোয়াখালীতে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার কয়েক দফা বাংলাদেশের আকাশসীমা লংঙ্ঘন করেছে। মিয়ানমারের এসব উস্কানিতে বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া দেখাবে না। দৈনিকদেশজনতা/ আই সি

সড়কে ঝরল ২ মোটরসাইকেল আরোহীর প্রাণ

নিজস্ব প্রতিবেদক: নওগাঁ জেলার সদর উপজেলায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হবার খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। উপজেলার বরুনকান্দি এলাকায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার ইকরতারা গ্রামের আব্দুস জব্বারের ছেলে সোহেল রানা (২৫) এবং উপজেলার বরুনকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মাসুদ পারভেজ (২৭)। দুজনই  মোটরসাইকেলের আরোহী ছিলেন। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ...

এবারও হচ্ছে না সার্ক শীর্ষ সম্মেলন!

দৈনিক দেশজনতা ডেস্ক: টানা দ্বিতীয়বারের মতো সার্ক শীর্ষ সম্মেলন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রত্যেক বছরের নভেম্বরে সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু, এখন পর্যন্ত এ নিয়ে কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। গতবারের মত ভারত এবারও সার্ক সম্মেলন নিয়ে তাদের অনাগ্রহ প্রকাশ করেছে। এছাড়া সার্কের বিকল্প হিসেবে ইতোমধ্যে ভারত নিজেদের বিমসটেকে সক্রিয় করছে। বাংলাদেশ, ভুটান ও নেপালকে নিয়ে ‘বিবিআইএন’ ...

আজীবন সম্মাননা পাচ্ছেন খুরশীদ আলম

বিনোদন ডেস্ক: গুণী সংগীতশিল্পী খুরশীদ আলম। তিনি চার শতাধিক চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। এখনো নিয়মিত গান করছেন। সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন এ ব্যক্তিত্ব। ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ১২তম আসরে খুরশীদ আলমের হাতে আজীবন সম্মাননা পদক তুলে দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ইজাজ খান স্বপন। তিনিই অনুষ্ঠানটি পরিকল্পনা ও ...

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-শাসিত কাশ্মীরে শনিবার একটি স্বল্পমাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া দপ্তর জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৪৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। তারা আরো জানায়, আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জম্মু ও কাশ্মীর অঞ্চলের ৩৪.০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৪.৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ভূ-পৃষ্ঠের ১৫০ কিলোমিটার গভীরে। কর্মকর্তারা জানান, এতে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের ...

রোহিঙ্গা সহায়তায় যাবে পূজার টাকার অংশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জাতিগত সন্ত্রাসের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে এবারের শারদীয় দুর্গোত্সবের ব্যয় কমানোর ঘোষণা দিয়েছে। শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল দুর্গোত্সবের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শারদীয় দুর্গা উত্সববে তিনদিনের সরকারি ছুটির দাবি জানিয়েছে। একই ...

কিছু স্থানে বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়-রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, ...

জাতিসংঘে রোহিঙ্গা গণহত্যার কথা বলেনি সরকার: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে বক্তব্য দিয়েছেন। কিন্তু মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর যে গণহত্যা হয়েছে তা তিনি বললেন না। জাতিসংঘে তিনি এই গণহত্যার নিন্দাও করেননি, তিনি মূল জায়গাটিতেই যাচ্ছেন না। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় ফখরুল এ অভিযোগ করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘দশম কারামুক্তি দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী ...