১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৩১

সদ্য সংবাদ

তাজিয়া মিছিলের প্রস্তুতি হোসেনি দালানে

নিজস্ব প্রতিবেদক: ১০ মহররম মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের দিন। হিজরি সাল অনুসারে ১০ মহররমকে আশুরা বলা হয়। ঘটনাবহুল এই দিনে বর্তমান ইরাকের অন্তর্গত কারবালা প্রান্তরে মুয়াবিয়ার হাতে শহীদ হন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেন (রা.)। তাঁর মৃত্যুর দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করেন মুসলমানরা। সারাবিশ্বের ন্যায় বাংলাদেশের মুসলমানরাও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে। বিশেষ করে ইমাম হোসেনের মৃত্যুর ...

৩০ রান করে ফিরে গেলেন সাব্বির

স্পোর্টস ডেস্ক: কোন ভাবেই কিছু হচ্ছে না। বলতে গেলে নিয়মিত বিরতিতে উইকেট পড়ছে বাংলাদেশের। তিন-তিনটি পঞ্চাশোর্ধ জুটির পর ষষ্ঠ উইকেটে আরেকটি পঞ্চাশোর্ধ জুটি গড়লো বাংলাদেশ। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমানের জুটিটি কাটা পড়লো ৬৫ রানেই। ৩০ রান করে ফিরে গেলেন সাব্বির। অলিভারের বলে বোল্ড হয়ে ফিরলেন সাব্বির। এর ঠিক আগে নিজের ১৪তম ফিফটি পূরন করেন মাহমুদউল্লাহ। সাব্বির ফিরে যাওয়ার ...

মাহমুদউল্লাহর ব্যাটেই ফলোঅন এড়ানোর পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কায় বাংলাদেশের শততম টেস্টের আগে হুট করেই বাদ দেওয়া হয় মাহমুদউল্লাহকে। এরপর ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাখেই হলো না দলে। নামের পাশে ট্যাগ লাগিয়ে দেওয়া হলো টেস্ট দল থেকে ‘বাতিল’। কিন্তু ভাগ্যটা তার পাশেই ছিল, তা না হলে হঠাৎ কেন টেস্ট থেকে বিশ্রাম নেবেন সাকিব আল হাসান। আর এ অলরাউন্ডারের ঘাটতি পোষাতে অভিজ্ঞ মাহমুদউল্লাহকে ডাকা হলো দলে। আর ...

শেরপুরে আকষ্মিক বন্যায় ২০ গ্রাম প্লাবিত

নিজস্ব প্রতিবেদক: টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের আকষ্মিক বন্যায় জেলার ঝিনাইগাতি উপজেলার ২০ গ্রাম প্লাবিত হয়েছে। শনিবার ভোরে পানির তোড়ে মহারশি নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে থাকে। শনিবার দুপুর ১২ টা পর্যন্ত মহারশি নদীর বেড়ি বাঁধের ভাঙা ৯টি অংশ দিয়ে উপজেলা পরিষদের আশপাশ দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে দেখা গেছে। এ ঢল ...

চাকরির কথা বলে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ৫ জন আটক

নিজস্ব প্রতিবেদক: ভাল বেতনে চাকরি ও প্রতিষ্ঠানের অংশীদার হওয়ার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের প্রধানসহ ৫ জনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- হারুন-অর-রশিদ ওরফে রামনাথ ঠাকুর (৫৬), মো. উজ্জ্বল চৌধুরী ওরফে জি. মোস্তফা কামাল (৪৭), মো. শামছুল আলম মজুমদার ওরফে কুপা শামছু ...

প্রতিমা বিসর্জনে তিন স্তরের নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গত মঙ্গলবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছিল সনাতন ধর্মালম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব। আজ দেশের প্রতিটি মণ্ডপে বাজছে বিদায়ের সুর। দেবীকে বিদায় দিতে সনাতন ধর্মাবলম্বীরা শেষ মুহূর্তের পূজা-অর্চনা ইতোমধ্যে শেষ করেছেন। একটু পর ঢাকঢোল, খোল-করতাল, কাসর-শঙ্খ বাজিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে দুর্গার বিদায়ের আয়োজন ...

বরগুনায় কারাগারে আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বরগুনা জেলা কারাগারে বাশার মোল্লা ওরফে বাদশা নামে একজন মাদক মামলার আসামি হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। জেল সুপার মো. আনোয়ার হোসেন জানান, বাশার মোল্লা ওরফে বাদশা নামে মাদক মামলার আসামি। সকাল ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ২৬ সেপ্টেম্বর ৫শ গ্রাম গাঁজাসহ ডিবি পুলিশ বাশার মোল্লা ওরফে বাদশাকে ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শনিবার দুপুর ১২টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাত করেন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত শেষে বেলা ১টার দিকে বঙ্গভবন ত্যাগ করেন প্রধান বিচারপতি। জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে রাষ্ট্রপতির আমন্ত্রণে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের ...

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া প্রতিটি মানুষের কর্তব্য: খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া প্রতিটি মানুষের কর্তব্য বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল শনিবার পবিত্র আশুরা উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাঠানো বাণীতে খালেদা জিয়া বলেন, ‘অন্যায়, অবিচার, অন্যায্য ও অবৈধ অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া প্রতিটি মানুষের ...

প্রথম স্প্যান বসল পদ্মা সেতুর পিলারে

শরীয়তপুর প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নির্মাণাধীন পদ্মা সেতুতে পিলারের ওপর বসানো হয়েছে স্প্যান। আজ শনিবার সকাল আটটার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর ভাসমান ক্রেনের সাহায্যে এই স্প্যান বসানো হয়। ফলে এখন থেকে নিজের রূপ পেতে থাকবে পদ্মা সেতু। পদ্মা সেতু প্রকল্পের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ জানান, সকাল আটটার দিকে পিলারের ওপর তিন হাজার ২০০ ...