নিজস্ব প্রতিবেদক: সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি ও দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ ...
সদ্য সংবাদ
বেসরকারি চাকরিজীবীদের রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি চাকরিজীবীদের রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। নিয়মানুসারে বেসরকারি চাকরিজীবীদের কর যোগ্য আয় থাকুক বা না থাকুক; তাদের রিটার্ন জমা দিতে হবে। চলতি বছর থেকে এ নিয়ম করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে তারা সঠিকভাবে রিটার্ন জমা দিয়েছেন কি না সেটিও খতিয়ে দেখবে এনবিআর। জানা গেছে, বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তির কর সংক্রান্ত তথ্য যাচাই করা ...
ফেরার বাকি ২৫ হাজার হজ্বযাত্রী সময় মাত্র ৩ দিন
ধর্ম ডেস্ক : পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ২ অক্টোবর পর্যন্ত মোট ১ লাখ ২ হাজার ৬৬৭ জন হাজি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৪৭টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৫৫টিসহ মোট ৩০২টি ফ্লাইটে তারা দেশে ফিরেন। ঘোষিত শিডিউল অনুযায়ী আগামী ৫ অক্টোবর (বৃহস্পতিবার) শেষ হচ্ছে এ বছরের ফিরতি হজ ফ্লাইট। অর্থাৎ ফিরতি হজ ফ্লাইট শেষ হতে আর ...
ইপিজেডে বিভিন্ন পণ্যে রফতানি আয় ৬৫৫ কোটি ডলার
শিল্প ও বাণিজ্য ডেস্ক: রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোতে (ইপিজেড) আয় বেড়েছে। গত অর্থবছরে (২০১৬-১৭) ইপিজেড থেকে বিভিন্ন পণ্যে রফতানি হয়েছে ৬৫৫ কোটি ডলার। এ সময় রফতানি লক্ষ্যমাত্রা ছিল ৬২০ কোটি ডলার। ইপিজেডগুলোর নিয়ন্ত্রক সংস্থা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) সূত্রে জানা গেছে, গত বছর লক্ষ্যমাত্রার চেয়ে ৩৫ কোটি ডলার বেশি আয় করেছে ইপিজেড। তবে তা আগের অর্থবছরের (২০১৫-১৬) তুলনায় এই আয় ...
নতুন সময় চায় বিজেপি ইসির সংলাপের জন্য
নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে মত বিনিময় করতে পারবে না বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এ জন্য ইসির কাছে নতুন করে সময় চেয়েছে দলটি। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক এ দলটির সঙ্গে ৪ অক্টোবর (বুধবার) ইসির সংলাপ হওয়ার কথা ছিল। দলটির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তাদের পূর্ব নির্ধারিত দিনক্ষণ পরিবর্তনের জন্য ইসিতে চিঠি দিয়েছেন। তিনি প্রধান ...
নাটোরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় স্ত্রী উম্মে খাতুন (৩৬) কে হত্যার দায়ে স্বামী সামছুল শেখ (৪০) কে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সামছুল শেখ নলডাঙ্গা উপজেলার বাশিলা কাতারি বাজার গ্রামের শাহাদত হোসেনের ছেলে। জেলা জজ আদালতের পাবলিক ...
ইসলামপুর থানা পুলিশের বিরুদ্ধে অবৈধ ভাবে বসতভিটায় ঘর উত্তোলনে সহায়তার অভিযোগ
জামালপুর প্রতিবেদক: : জামালপুরের ইসলামপুর থানা পুলিশের বিরুদ্ধে অবৈধ ভাবে সাব-কবলাকৃত ভোগদখলীয় বসতভিটায় প্রতিপক্ষকে ঘর উত্তোলন করতে সহায়তা করার অভিযোগ তুলেছেন ভূক্তভোগি এক কৃষক পরিবার। পুলিশের উদ্দেশ্যপনোদিত আচরণে পুলিশি আতঙ্কে বর্তমানে দিনাতিপাত করছে নিরিহ ওই কৃষক পরিবার। সোমবার (২ অক্টোবর) ভোরে ইসলামপুর পৌর এলাকার পশ্চিম পলবান্ধা গ্রামের এ ঘটনাটি ঘটেছে। জানা যায়, পশ্চিম পলবান্ধা গ্রামের কৃষক সুরুজ্জামানের সাথে পাশ্ববর্তী ...
নওগাঁয় বিদেশী পিস্তল তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার-১
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি, ম্যাগাজিনসহ সুলতান মোল্লা (৪০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে নওগাঁ শদর উপজেলা চকরামপুর মহল্লা থেকে অস্ত্রসহ সুলতানকে আটক করা হয়। গ্রেফতারকৃত সুলতান নওগাঁ পৌরসভার ৯ নং ওয়ার্ডের মৃত সামসুল মোল্লার ছেলে। পুলিশ জানান, অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সুলতান মোল্লার বাড়ীতে অভিযান চালিয়ে ...
শ্যামনগরে তিনদিন ব্যাপী আয়কর ক্যাম্পের উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি: সোমবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে কর অঞ্চল খুলনার আয়োজনে তিন দিন ব্যাপী আয়কর ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি মোঃ মঞ্জুর আলম,যুগ্ম কর কমিশনার ,কর অঞ্চল খুলনা। প্রধান অতিথি বক্তব্যে বলেন দেশের উন্নয়নের জন্য আয়কর দিতে হবে।পদ্মাসেতু সহ অন্যান্য উন্নয়ন মুলক কাজ হচ্ছে আয়কর দেওয়ার জন্য। জনগণের দোর গোড়ায় কর সেবা পেীঁছে ...
জান্নাতুল নাঈমের মিস বাংলাদেশ খেতাব বাতিল
বিনোদন ডেস্ক: জান্নাতুল নাঈম এভ্রিলের মিস বাংলাদেশ খেতাব বাতিল করা হয়েছে। নতুন বিজয়ীর নাম ঘোষণা করতে যাচ্ছে প্রতিযোগিতার যৌথ আয়োজক অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট। এজন্য বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। জান্নাতুল নাঈম এভ্রিলের আসল নাম জান্নাতুল নাঈম আমেনা। নানা সংবাদ মাধ্যমে এসেছে তার বিয়ের কিছু ছবি ও ভিডিও। যা মিস ওয়ার্ল্ডের প্রাথমিক যোগ্যতার পরিপন্থী। আর এ কারণেই ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর