১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:৩৫

সদ্য সংবাদ

স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: এক মাসের ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আজ রোববার মহাখালীর আইসিডিডিআরবিতে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। সকাল আটটার দিকে তিনি সেখানে যান। সূত্র জানায়, আইসিডিডিআরবির ডায়াগনস্টিক ইউনিটে তিনি কয়েকটি পরীক্ষা করিয়ে চলে যান। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ২ অক্টোবর থেকে ছুটিতে আছেন। আগামী ১ নভেম্বর তাঁর ছুটি শেষ হবে। ইতিমধ্যে প্রধান বিচারপতি ও তাঁর স্ত্রী অস্ট্রেলিয়ার ...

হাইড্রোলিক হর্ন জমা দিতে নির্দেশ: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক : মালিক-চালকদের কাছে থাকা যানবাহনে ব্যবহৃত  হাইড্রোলিক হর্ন ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার এ সংক্রান্ত আদেশের পুলিশ প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। এর আগে ...

অধিনায়কত্ব হারাচ্ছেন মুশফিক!

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে এক-দেড় মাসের বিরতি। এরপর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা আছে শ্রীলঙ্কা দলের। কিন্তু ডিসেম্বরের ওই সিরিজের টেস্টে কে নেতৃত্ব দেবেন বাংলাদেশ দলকে? প্রশ্নটা এখনই উঠছে, কারণ দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়েই সম্ভবত অবসান হয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর রহিম-যুগ। সীমিত ওভারের ক্রিকেটের পর এবার টেস্টের অধিনায়কত্ব থেকেও তাকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত মোটামুটি নিয়ে ফেলেছে ...

রাজধানীতে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবু তালহা (২২) নামে বেসরকারি ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ওয়ারী থানাধীন টিকাটুলি মোড়ে রোববার ভোর ছয়টায় এ ঘটনা ঘটে। আবু তালহা আশুলিয়ায় ড্যাফোডিল ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি টিকাটুলিতে পরিবারের সঙ্গে থাকতেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লায়। নিহতের বাবা নুর উদ্দিন জানান, ভোরে আবু তালহা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বের হয়। টিকাটুলির ...

সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়ন করে তা গেজেট আকারে প্রকাশে কী সমস্যা আছে তা নিয়ে আমরা সরকারের সঙ্গে আলোচনায় বসতে চাই বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। রোববার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন। আদালতে রাষ্ট্রপক্ষে সময় ...

রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় সহায়তা দেবে তুরস্ক ৪৪৩ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক: রাখাইন রাজ্য থেকে মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়ন ও নৃশংসতার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ৪৪৩ কোটি টাকা (১৯ কোটি ৬০ লাখ তুর্কি লিরা) দেবে তুরস্ক। এক বিবৃতিতে তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। ওই মন্ত্রণালয় সূত্র জানায়, দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) মাধ্যমে এ অর্থ পাঠানো হবে। রোহিঙ্গা নারী ও শিশুদের স্বাস্থ্যসেবায় এ অর্থ ব্যয় ...

৭ মাসের মধ্যে ভাঙতে হবে বিজিএমইএ ভবন

নিজস্ব প্রতিবেদক: হাতিরঝিলে অবৈধভাবে গড়ে ওঠা বহুতল বিজিএমইএ ভবন সাত মাসের মধ্যে ভাঙার নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। আদালত বলেছেন, শেষবারের মতো সময় দেয়া হলো। আর কোনো সময় দেয়া হবে না। এই সময়ের মধ্যে ভবন অপসারণ করতে হবে। আদালতের আদেশ মেনে চলতে হবে। রোববার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগে পাঁচ বিচারপতির বেঞ্চ এ নির্দেশ দেন। ...

পুঁজিবাজারে আস্থা ফিরছে বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের তালিকাভুক্ত মৌলভিত্তিসম্পন্ন প্রতিষ্ঠান বা ভালো কোম্পানির শেয়ারের প্রতি আগ্রহ বেড়েছে। বর্তমানে এসব প্রতিষ্ঠানে শেয়ারে তাদের বিনিয়োগও বাড়ছে। এর ফলে বেড়েছে এ ক্যাটাগরি প্রতিষ্ঠানের শেয়ারের চাহিদা। যার কারণে বাজার মূলধনেও এসব কোম্পানির অবদান বাড়ছে। সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে। গত সপ্তাহজুড়ে লেনদেন হওয়া চার কার্যদিবসের মধ্যে প্রতিদিনই ...

৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবি ঢাবি শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক: আজ ৮ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালেয়ের সাথে ৭ কলেজ ও হোম ইকোনোমিক্স কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবি শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দিয়েছেন। ফেসবুকে মাহমুদ হাসান নামের একজন শিক্ষার্থী এ নিয়ে একটি ইভেন্ট খুলে সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন। যেখানে তিনি লিখেছেন, সাত কলেজের শিক্ষার্থীদের কোন প্রকার আন্দোলন ছাড়াই অধিভুক্ত করে ঢাবির শিক্ষার্থীদের অধিকার খর্ব করা হয়েছে। অহেতুক অধিভুক্ত করে সেশনজট ...

অধিনায়ক মুশফিকের সমালোচনা করলেন পাপন

ক্রীড়া প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টেই বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের টসে জিতে বোলিং নেয়ার সিদ্ধান্তে অবাক হয়েছেন অনেকে। এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ৬ অক্টোবর সংবাদ সম্মেলনে মুশফিক বলেছিলেন, আমার তো মনে হচ্ছে, টসে জেতাটাই ভুল হয়ে গেছে ভাই! শেষ দুইটা ম্যাচে যা হচ্ছে, জীবনে কখনও এমন হয়নি- মনে হচ্ছে টস ...