১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:৪২

সদ্য সংবাদ

ঢাবি অধিভুক্ত ৭ কলেজে অনার্স ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত রাজধানীর সাত কলেজে অনার্স ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম চলবে। তিন বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১, ২ ও ৮ ডিসেম্বর। বৃহস্পতিবার ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণার এ নোটিশ অধিভুক্ত কলেজগুলোতে পাঠানো হয়েছে। তিন স্তরে অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ ডিসেম্বর কলা ও সামাজিক ...

হযরত শাহজালাল বিমানবন্দরে সৌদি রিয়াল জব্দ

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক নারীযাত্রীর কাছ থেকে আড়াই লাখ সৌদি রিয়াল জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। খাদিজা বেগম নামে ওই যাত্রীর বাড়ি গাজীপুরে। তিনি নিজ শরীরে বিশেষ কায়দায় সৌদি রিয়ালগুলো লুকিয়ে নিয়ে এসেছিলেন। যা নিয়ে যাচ্ছিলেন চট্টগ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা বৃহস্পতিবার সকালে শাহজালালের ডমেস্টিক টার্মিনালে ওই নারীযাত্রীকে চ্যালেঞ্জ করে। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান বলেন, ...

ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে চারদিনের প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় ৩৭ জনের মৃত্যু হয়েছে এবং আরো ৪০ জন নিখোঁজ রয়েছে। ভিয়েতনামের প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি একথা জানায়। প্রাকৃতিক এই দুর্যোগে ২১ জন আহত, ১৬ হাজার ৭শ’র বেশী ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, দু’টি বাঁধ বিধ্বস্ত ও ৩৯ হাজার ৩শ’ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। ...

তথ্যপ্রযুক্তি মামলায় আরাফাত সানির বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক: তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম বৃহস্পতিবার তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষীর জন্য ২১ নভেম্বর দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের পেশকার শামীম ইসলাম বলেন, বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের আবেদন করেন। ...

বিক্রয় চাপে সূচকের পতন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার বিনিয়োগকারীদের ব্যাপক বিক্রয় চাপে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ও লেনদেন কমেছে। এসময় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক কমেছে ১১৬ পয়েন্ট। দিনশেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি টাকা। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, ...

পারমাণবিক অস্ত্রের সংখ্যা বৃদ্ধি করতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়াতে বলেছিলেন। গত জুলাইয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে তিনি এই ইচ্ছার কথা জানিয়েছিলেন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, পরমাণু অস্ত্রের ব্যাপারে ট্রাম্পের এমন অবস্থানের কথা এমন সময়ে প্রকাশ পেলো যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার পারমাণু ইস্যুতে উত্তেজনা চলছে। একই সময়ে ইরানের পারমাণবিক ...

বগুড়ায় পৃথক দুটি অভিযানে আটক ৪

বগুড়া প্রতিবেদক: বগুড়ার শেরপুরে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ ৪জনকে আটক করা হয়েছে। এরমধ্যে ১৫০ কেজি গাঁজাসহ ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। আর ৯০০পিস ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানা গেছে। গাঁজাসহ আটকরা হলো- লক্ষ্মীপুরের রামগঞ্জের কামাল হোসেনের ছেলে ট্রাক চালক সোহাগ হোসেন (২৯) ...

প্রস্তুতি ম্যাচে সাকিবের ফিফটি

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে হঠাৎ করে বিশ্রাম চান সাকিব আল হাসান। মিলেও যাও। আরও পাঁচ ছয় বছর খেলার লক্ষ্যে শারীরিক ক্লান্তি কাটাতেই এ বিশ্রাম চান তিনি। আর সিরিজের এ সময়ের বিশ্রামটা যে ভালো ভাবেই কাজে লেগেছে তার প্রমাণ রাখলেন প্রস্তুতি ম্যাচে ফিরেই। বৃহস্পতিবার ব্লমফন্টেইনে বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতার দিনে দারুণ খেলছেন তিনি। এর মধ্যেই তুলে নিয়েছেন ...

এশিয়া কাপে প্রস্তুতি নিতে পারলো না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ঢাকায় বসেছে হকিতে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আসর দশম এশিয়া কাপ হকি। যাকে এশিয়ার বিশ্বকাপও বলে। ৩২ বছর পর এই আসরের আয়োজক হয়েছে বাংলাদেশ। আট দলের আসরে বুধবার বাংলাদেশ দলের শুরুটা হয়েছে বাজে অভিজ্ঞতা দিয়ে। পকিস্তানের বিপক্ষে রাসেল মাহমুদ জিমিরা হেরেছে ৭-০ গোলে। ওই স্কোর লাইন মাঠে স্বাগতিকদের নতজানু পারফরম্যান্সের কথা বলছে। কিন্তু আয়োজক হিসেবেই কি সবকিছু ঠিকঠাক ...

ষোড়শ সংশোধনী রিভিউ যেকোনো দিন : অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক: সংবিধানের ষোড়শ সংশোধনী আপিলের রায়ে অবৈধ ঘোষণার পর এর বিরুদ্ধে যেকোনো দিন রিভিউ করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মাহবুবে আলম বলেন, গতকাল বুধবার ষোড়শ সংশোধনীর আপিলের রায়ের সার্টিফাইড কপি আমরা হাতে পেয়েছি। এখন মন্ত্রণালয় (আইন) থেকে জানালে আমরা যেকোনো দিন রিভিউ করবো । এর আগে ...