নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরীতে ভোটার নিবন্ধন শুরু হচ্ছে ১৪ অক্টোবর থেকে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে ইতোমধ্যে ভোটার হওয়ার যোগ্য নাগরিকদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হয়েছে। যেসব নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে তাদের নির্ধারিত তারিখে নিবন্ধন কেন্দ্রে গিয়ে ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে ভোটার হতে হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ওইদিন সকাল ৯টায় ...
সদ্য সংবাদ
বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন ২২ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক: আগামী ২২ অক্টোবর এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির শীর্ষ এক নেতা। ফেরার পথে সংযুক্ত আরব আমিরাত বিমানবন্দরে যাত্রা বিরতিতে দেশটির প্রবাসী বিএনপি নেতাদের এক প্রতিনিধিদলের সাথে দেখা করবেন। ২৩ অক্টোবর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাথে বৈঠক করার জন্য ফেরার তারিখ পরিবর্তন করে এগিয়ে নিয়ে এসেছেন। তিনি আরও বলেন, যেকোন ...
আজ বিশ্ব ডিম দিবস
নিজস্ব প্রতিবেদক: আজ ১৩ অক্টোবর (শুক্রবার) বিশ্ব ডিম দিবস। বিশ্বের ৪০টিরও অধিক দেশের সঙ্গে বাংলাদেশেও একযোগে উদযাপিত হচ্ছে দিবসটি। এ উপলক্ষে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশনে ডিম মেলা অনুষ্ঠিত হবে। এতে বিশেষ ছাড়ে ডিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। তারা জানিয়েছে, এদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতিটি ডিম মাত্র ৩ টাকায় বিক্রি হবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে এ ডিম ...
রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠিয়েছে কাতার, আরব আমিরাত ও ইরান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য নতুন করে মানবিক সহায়তা পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরান।ত্রাণ পাঠানোর ক্ষেত্রে আমিরাতের সঙ্গে সমন্বয় করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর। রোহিঙ্গাদের জন্য বৃহস্পতিবার কাতারভিত্তিক চ্যারিটি গোষ্ঠীর পক্ষ থেকে ত্রাণ সরবরাহ করা হয়েছে। ত্রাণ সরবরাহের ছবিও প্রকাশ করেছে তুরস্কের বার্তা সংস্থা আনাদলু এজেন্সি। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি (আইআরসিএস) এর প্রেসিডেন্ট ...
রোহিঙ্গাদের বোঝা বহন করা আর সম্ভব নয় : ওবায়দুল কাদের
কায়সার হামিদ মানিক,উখিয়া:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: মিয়ানমার থেকে এখনও স্রোতের মতো রোহিঙ্গারা আসছে। কিন্তু বাংলাদেশের পক্ষে এত বিপুল সংখ্যক রোহিঙ্গার বোঝা বহন করা সম্ভব নয়। কেননা জাতিসংঘ তাদের অঙ্গীকার রক্ষা করেনি। তাই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে অথবা অন্য কোন দেশে স্থানান্তরিত করার জন্য তিনি জাতিসংঘের প্রতি আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার দুপুরে ...
রোহিঙ্গাদের বিরুদ্ধে নয়,বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: আবুল মকসুদ
নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, একাত্তরের পরে এমন বিপর্যয় আর বাংলাদেশে আসেনি। রোহিঙ্গাদের বিরুদ্ধে নয়, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমরা যাদের বন্ধু মনে করি, তারা শুধু ত্রাণ দিয়ে সরে যাবে এটি হবে না। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সুজন আয়োজিত ‘রোহিঙ্গা সমস্যা: প্রেক্ষিত, বর্তমান পরিস্থিতি আর সম্ভাব্য করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব ...
চার সপ্তাহের মধ্যে ট্যানারির কাজ শেষ করতে হাইকোর্টের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: সাভারের চামড়া শিল্প নগরীতে অবকাঠামো নির্মাণের কাজ চার সপ্তাহের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একইসঙ্গে সেখানকার বর্জ্য শোধনাগার (সিইটিপি) ৪ নভেম্বর পর্যন্ত প্রতি ঘণ্টার পর্যবেক্ষণ প্রতিবেদন জমা দিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনকে (বিসিক) নির্দেশ দিয়েছে আদালত।বৃহস্পতিবার পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট ...
বাঞ্ছারামপুরে জেল জরিমানার পরেও থেমে নেই জেলে পরিবার
আশিকুর রহমান ব্রাক্ষনবাড়ীয়া (প্রতিনিধি): চলছে ১-১৮অক্টোবর পর্যন্ত টানা ১৮দিন মা ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। বাঞ্ছারামপুর উপজেলার ছলিমগঞ্জ থেকে কদমিচর পর্যন্ত -মেঘনা নদীর ৪০ কিলোমিটার এলাকায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে ১ অক্টোবরের আগে জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে সভা, জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন ...
রাজশাহীতে বিষাক্ত রাসায়নিক খেয়ে তিনজনের মৃত্যু
রাজশাহী প্রতিবেদক: রাজশাহীতে বিষাক্ত রাসায়নিক খেয়ে একটি ওষুধ কারখানার তিনজন কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ভোরে দুইজন এবং দুপুরে মারা যান আরও একজন। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাতজন। হতাহতরা সবাই রাজশাহীর বিসিক শিল্প এলাকার টিম ফার্মাসিউটিক্যালস নামে একটি ওষুধ কারখানার কর্মী ছিলেন। নিহতরা হলেন- গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের চব্বিশনগর ডাইংপাড়া এলাকার মৃত ...
৩১ অক্টোবর বিসিবির নির্বাচন
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বোর্ডের নির্বাচন কমিশন এ তারিখ ঘোষণা করেন। দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের সামনে উপস্থিত হন প্রধান নির্বাচন কমিশনার, যুব ও ক্রীড়া মন্ত্রণালের যুগ্ন সচিব মোহাম্মদ ওমর ফারুক এনডিসি। এ সময় তার পাশে অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। নির্বাচন উপলক্ষে আগামী ১৬ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর