দৈনিক দেশজনতা ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন অনেকটা শঙ্কামুক্ত। আগামী কিছু দিনের মধ্যে তাকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে নেয়া হতে পারে। এই তথ্য জানিয়েছেন মেয়র আনিসুল হকের ছেলে নাবিদ হক। লন্ডন থেকে আনিসুল-পুত্র বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন বাবার রোগ নিয়ন্ত্রণে এসেছে। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।’এক প্রশ্নের জবাবে নাবিদ বলেন, ‘বাবা এখনো ...
সদ্য সংবাদ
নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষে বেশিরভাগ দল :কে এম নুরুল হুদা
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অংশীজনদের সঙ্গে পমর্শ নেওয়ার অংশ হিসেবে ধারাবাহিকভাবে ৪০টি নিবন্ধিত দলের সঙ্গে সংলাপ শেষ করেছে নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার জাতীয় পার্টি (জেপি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শেষ হয়। গত ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে ইসির এবারের সংলাপ শুরু করে। ...
পাকিস্তানে খেলতে না গেলে দল থেকে বাদ : শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড
স্পোর্টস ডেস্ক: ওয়ানডে সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এ তিন ম্যাচ সিরিজের শেষটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে। তবে ওই ম্যাচ খেলতে পাকিস্তান সফরে না যেতে বোর্ডের কাছে অনুরোধ করেছিল শ্রীলঙ্কার কেন্দ্রীয় চুক্তিতে থাকা ৪০ ক্রিকেটার। কিন্তু তাদের আবেদনে সাড়া না দিয়ে পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলার কথা জানিয়েছে বোর্ড। শুধু তাই নয়, শ্রীলঙ্কার খেলোয়াড়দের জানানো হয়েছে যে ...
ব্রিজটি ৪ বছরও সংস্কারের উদ্যোগ নেয়নি সরকার
নিজস্ব প্রতিবেদক: অর্ধেক পাকা সেতু আর বাকি অর্ধেক সুপারি গাছ ও বাঁশের তৈরি সাঁকো। ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানীপুর বাজার সংলগ্ন খালের ওপর দিয়ে প্রায় ৪ বছর ধরে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই পারাপার হচ্ছে দুই ইউনিয়নবাসী। ৫০টি গ্রামের সংযোগ রক্ষাকারী ব্যাস্ততম ও অত্যান্ত জনগুরুত্বপূর্ণ এ সেতুটির নাম ভবানিপুর ভায়া চাঁদপুরা ব্রিজ। ২০১৪ সালে বিষখালী নদীর তীব্র স্রোতে সেতুটির ...
ব্যাংক আমানতে সুদ কমেছে ৪২ শতাংশ
নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগ মন্দা, ব্যাংকে বাড়ছে অলস টাকা। খরচ কমাতে সুদের হার টেনে ধরেছে ব্যাংকগুলো। ফলে সুদের হার কমতে কমতে একেবারে তলানিতে নেমেছে। এরই ধারাবাহিকতায় পাঁচ বছরে ব্যাংকিং খাতে আমানতের সুদের হার কমেছে ৪২ শতাংশ। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত বিনিয়োগ না হওয়ায় ব্যাংকিং খাতে পর্যাপ্ত তারল্য রয়েছে। কিন্তু সে তুলনায় ঋণের চাহিদা কম। বিনিয়োগ না বাড়ায় আমানত নিয়ে ...
চট্টগ্রামে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ ফারুক (৪২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে মহানগরীর আইস ফ্যাক্টরি রোডের বরিশাল কলোনির একটি মাদরাসার পাশে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুই লাখ পিস ইয়াবা, দুটি পিস্তল এবং একটি শুটারগান উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান জানান, বরিশাল কলোনিতে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মাদক ব্যবসায়ীরা ...
মেকআপ ও ওষুধ এড়িয়ে যাবেন গর্ভাবস্থায়
স্বাস্থ্য ডেস্ক: গর্ভকালীন প্রথম তিন মাস প্রসাধনী ও ওষুধ থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ, এসময় গর্ভের সন্তানের মস্তিষ্ক গঠিত হয়, এজন্য প্রসাধনীর রাসায়নিক উপাদানের সংস্পর্শে আসলে সন্তান প্রতিবন্ধী হওয়া এবং স্বাস্থ্যহানীর আশঙ্কা প্রকট। ভারতীয় চিকিৎসা কেন্দ্র নার্চার আইভিএফ সেন্টার’য়ের স্ত্রীরোগবিশেষজ্ঞ অর্চনা ধাওয়ান বাজাজ এবং ‘ভারতের আকাশ হেলথকেয়ার’য়ের পরামর্শদাতা ও ধাত্রীবিদ্যাবিশারদ তরুণা দুয়া জানিয়েছেন এড়িয়ে চলতে হবে এমন কিছু ...
সোনার জন্মসূত্রের সন্ধান করেছে একদল বিজ্ঞানী
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সোনার জন্মসূত্রের সন্ধান পাওয়ার দাবি জানিয়েছেন একদল বিজ্ঞানী। তাদের দাবি, ১৩ কোটি বছর আগে এক মহাজাগতিক সংঘাতে সৃষ্টি হয় সোনা, রুপা ও প্লাটিনামের মতো ভারী ধাতু। সেই সংঘাতের তরঙ্গের সংকেত পেয়েছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, গত আগস্টে এমন একটি তরঙ্গ পৃথিবীতে পৌঁছেছে। সেটি প্রত্যক্ষ করেছেন বিশ্বের বেশ কয়েকটি দেশের জ্যোতির্বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, হাইড্রা নক্ষত্রপুঞ্জের ‘এনজিসি ৪৯৯৩’ ...
চীনকে হারিয়ে লক্ষ্য পূরণ বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক: শেষ শ্যুটআউট নিতে রাসেল মাহমুদ জিমি যখন এগিয়ে গেলেন স্পটের দিকে তখন মাঠের মাঝখানে মাহবুব হারুন তাকিয়ে অন্য পোস্টের দিকে। টেনশনটা নিতে পারছিলেন না বাংলাদেশ হকি দলের প্রধান কোচ। মওলানা ভাসানী স্টেডিয়ামে তখন পিনপতন নীরবতা। মাঠের মাঝে পরস্পরের কাঁধে হাত রেখে রুদ্ধশাস অপেক্ষা খেলোয়াড়রদের। চীনের গোলরক্ষককে কাটিয়ে জিমি যখন বলটি জালে ঠেলে দিলেন তখন মওলানা ভাসানী স্টেডিয়াম হয়ে ...
অন্তত্য দ্রুতগতির যুদ্ধজাহাজ বানাবে তেহরান
আন্তর্জাতিক ডেস্ক: সামরিক শক্তিকে আরও শক্তিশালী করে তুলছে ইরান। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এবার অন্তত্য দ্রুতগতির যুদ্ধজাহাজ তৈরির পরিকল্পনা নিয়েছে তেহরান। যা কিনা ঘণ্টায় ৮০ নট বা প্রায় দেড়শ কিলোমিটার বেগে চলতে পারবে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এ ব্যাপারে দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল বলেছেন, খুব দ্রুত এই প্রকল্পের কাজ শুরু হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে শেষ থেকেই ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর