নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে গণঅভ্যুত্থানের কোন বিকল্প নাই।বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া সমাজের সুষ্ঠু বিকাশ সম্ভব নয়। ভোট ও গণতন্ত্রের অধিকার রক্ষা করতে সংগ্রাম চালিয়ে যেতে হবে। কারো দয়ায় আমরা স্বাধীনতা অর্জন করিনি। আন্দোলন সংগ্রাম করে এটিকে রক্ষা করতে ...
সদ্য সংবাদ
রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ১
রাজশাহী প্রতিবেদক : রাজশাহী নগরীতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে দীপক বিশ্বাস (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নগরীর উপকণ্ঠ লিলি সিনেমা হলের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। দীপক বিশ্বাস নগরীর আলীগঞ্জ বাগানপাড়ার মৃত ফ্রান্সিস বিশ্বাসের ছেলে। দীপক পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দীপক রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দীপক মারা যান। ...
ধানমন্ডিতে রাজউকের উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদক: আবাসিক ভবনের বাণিজ্যিক ব্যবহার বন্ধ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে বৃহস্পতিবার ধানমন্ডিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ধানমন্ডির ৫ নম্বর রাস্তার পাশে বাণিজ্যিক ব্যবহারের অনুমোদন নিয়ে হাসপাতাল পরিচালনা এবং ছয় তলার পরিবর্তে সাত তলা ভবন নির্মাণ করায় হারুন আই হসপিটালকে ২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। একই রাস্তার ১২ নম্বর হোল্ডিংয়ে ভবনের বেজমেন্টের (ভূ-তল) অবৈধ স্থাপনা ...
ঢাকার সব খালে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা : হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরের মধ্যে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও সংস্থার দখলে থাকা ৫৮টি খাল ও জলাধারের ওপর সব ধরনের স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে দখলকৃত খালসমূহ পুনরুদ্ধারে কেন ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়। আগামী দুই ...
পাবনা বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুক্রবার
নিজস্ব প্রতিবেদক: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৭ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে। ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় একটি আসনের জন্য ৪৫ জন প্রার্থী প্রতিযোগিতা করবে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। ৫টি অনুষদের অধীনে ২১টি বিভাগে মোট ৯১০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে ইলেকট্রিক্যাল ...
বস্তিবাসীর জন্য ১০০০০ ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিম্ন আয়ের মানুষ বস্তিতে থাকতে যে পরিমাণ টাকা ভাড়া গুনছেন তা দিয়েই ফ্ল্যাটে থাকতে পারবেন তারা। রাজধানীর মিরপুরে বস্তিবাসীর জন্য এমন ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ করবে সরকার।বৃহস্পতিবার নিজের সরকারি বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, মানুষকে কষ্ট থেকে মুক্তি দেয়াই তার সরকারের লক্ষ্য। আর এ জন্যই বস্তিবাসীর জন্য ...
দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক কর্মকর্তা ও স্ত্রীর কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির মামলায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সাবেক সহকারী পরিচালক কাজী মাহবুবুর রহমান ও তার স্ত্রী হেনা পারভীনকে কারাদণ্ড এবং জরিমানা করেছেন আদালত।এর মধ্যে মাহবুবকে তিন বছরের কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।হেনা পারভীনকে তিন মাসের কারাদণ্ড, ১৬ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার ...
স্ত্রী-মাসহ শিক্ষককে গাছে বেঁধে পেটালেন সাবেক ইউপি মেম্বার
যশোর প্রতিনিধি: ছিনতাই মামলা তুলে নিতে অস্বীকার করায় যশোরের চৌগাছায় মশিয়ার রহমান নামে এক স্কুলশিক্ষককে সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে গাছে বেঁধে মারপিটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার গয়ড়া গ্রামের রেজাউল ইসলামের চায়ের দোকানের পাশে একটি মেহগনি বাগানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মশিয়ার রহমানের স্ত্রী রুমা আক্তার ও বৃদ্ধা মা মোমেনা বেগম ঘটনাস্থলে এলে তাদেরও মারপিট করা ...
এবারের বিপিএলও খেলা হচ্ছেনা মোস্তাফিজের
স্পোর্টস ডেস্ক: দুর্ভাগ্য মনে হয় একেই বলে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরের পুরোটাই দেখতে হয়েছে ডাগ আউটে বসে। ইনজুরির কারণে খেলতে পারেননি গোটা আসরে। এক বছর পর বিপিএলের পঞ্চম আসরেও খেলা হচ্ছেনা দেশের বিস্ময় পেসার মোস্তাফিজুর রহমানের। দক্ষিণ আফ্রিকা থেকে বয়ে আনা ইনজুরি কাটিয়ে উঠতে এখনও একমাস সময় লাগবে তার। শেষ দিকে খেলার সুযোগ থাকলেও ঝুঁকি না নিতেই পরামর্শ ...
আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জিং : ড. আব্দুর রাজ্জাক
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী নির্বাচন চ্যালেঞ্জিং হবে। বিএনপি নির্বাচনে আসবে এমনটা ধরে নিয়েই এই চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে। এজন্য দলের সব কোন্দল মিটিয়ে জনগণের কাছে যাওয়ার তাগিদ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি। বুধবার রাতে বেসরকারি টেলিভিশন সময় টিভির এক টক শো-তে তিনি এই কথা বলেন। ড. ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর