আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সঙ্গে ৪০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে বাংলাদেশের। আর অাসামের সঙ্গে সীমান্ত রয়েছে ২৬৩ কিলোমিটার। ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে এর পুরোটাই সিল করার কথা ছিল। কিন্তু তার আগেই ওই সীমান্ত সিল করার কাজ সম্পন্ন করা হবে বলে ঠিক হয়েছে। ‘অবৈধ অনুপ্রবেশ সমস্য দ্রুত মেটানোর লক্ষ্যে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দিল্লিতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও অাসামের ...
সদ্য সংবাদ
প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করতে যাচ্ছে চিলি
আন্তর্জাতিক ডেস্ক: উপকূলীয় অঞ্চলে প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে চিলি। এ লক্ষ্যে প্রেসিডেন্ট মিশেল ব্যাচলেট বুধবার একটি বিলে স্বাক্ষর করেন। সমুদ্রে ভাসমান প্লাস্টিক সংগ্রহ বন্ধের লক্ষে শতাধিক উপকূলীয় এলাকায় এ নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। খবর এএফপি’র। ব্যাচলেট বলেন, ‘আমাদের সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে। ’ রাজধানী সান্তিয়াগোর ২শ’ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পিচিলেমু সার্ফিং কেন্দ্রে এক বক্তব্যে তিনি ...
ফোন চুরির অভিযোগে হাত-পা বেঁধে শিশু নির্যাতন
বরিশাল প্রতিনিধি: বরিশালের মুলাদী উপজেলার চর সফিপুর গ্রামের সমিতির হাট এলাকায় মুঠোফোন চুরির অভিযোগে মো. শাওন নামে ১৩ বছরের এক দরিদ্র শিশুকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ২১ অক্টোবর প্রকাশ্য দিবালোকে এই নির্যাতনের ঘটনা ঘটলেও এতদিন থানায় অভিযোগ দায়েরের পর এটা প্রকাশ্যে আসে। এ ঘটনায় গত বুধবার রাতে অভিযুক্তদের মধ্যে ২ জনকে আটক করেছে পুলিশ। নির্যাতনের ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা ...
জয়ের ধারা অব্যাহত রাখতে চায় পাকিস্তান
স্পোর্টস ডেস্ক: আরব আমিরাতে পাকিস্তান-শ্রীলঙ্কার দ্বৈরথে ক্রিকেটের দুই রূপ দেখেছে বিশ্ব। প্রথমে শ্রীলঙ্কা টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে পাকিস্তানকে। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে তারা হোয়াইটওয়াশ হয় পাকিস্তানের কাছে। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজেও এই সাফল্য সরফরাজ আহমেদরা ধরে রাখতে চান। সীমিত ওভারের ক্রিকেটেও সাম্প্রতিক পারফরম্যান্স এবং র্যাঙ্কিংয়ের দুই নম্বর দল পাকিস্তানই যে ফেভারিট তা সহজেই অনুমেয়। ...
ইন্দোনেশিয়ায় আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৪৭
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় একটি আতশবাজি কারাখানায় বিস্ফোরণে ৪৭ জন শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অনেকে। দেশটির রাজধানী জাকার্তার পাশে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির। ফ্যাক্টরি থেকে নিহতদের দেহ বের করার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবরে বলা হয়েছে। রাজধানী জাকার্তার পশ্চিমে বাতেন প্রদেশে জনবহুল এলাকা তানগেরাংয়ে ওই ফ্যাক্টরি অবস্থিত। ...
ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে ৬৬৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৮০ কোটি টাকা বেশি। আগের দিন এ বাজারে ৫৮৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০টি ...
চীনের বিরোধিতা সত্ত্বেও রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের খসড়া প্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক: চলমান রোহিঙ্গা ইস্যুতে চীনের বিরোধিতা সত্ত্বেও মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলে রোহিঙ্গা ইস্যুতে এটিই হবে ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের প্রথম পদক্ষেপ। এতে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপের কোনো বিষয় না থাকলেও চলমান সঙ্কট সমাধানে কয়েকটি প্রস্তাব করা হয়েছে। গতকাল বুধবার বার্তা সংস্থা এএফপি ওই প্রস্তাবের একটি ...
আগ্রায় সুইস পর্যটকের উপর হামলা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আগ্রার কাছে ফতেপুর সিক্রিতে সুইজারল্যান্ড থেকে আসা এক পর্যটক জুটির ওপর হামলার ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার জানায়, গেল রোববার তাজমহল দেখে ফেরার পথে একদল দুষ্কৃতিকারী তাদের ওপর হামলা চালায়। এসময় দুষ্কৃতিকারীরা তাদের লক্ষ্য করে লাঠি ও পাথর নিক্ষেপ করে। হামলায় দু’জনই গুরুতর আহত হন। প্রতিবেদনে বলা হয়, সুইস নাগরিক কুয়েন্টিন জেরেমি ক্লার্কের মাথায় আঘাত লেগেছে। ...
সেনাবাহিনীর হাতে আটক ডিবির ৭ সদস্য কারাগারে
কক্সবাজার প্রতিনিধি: ব্যবসায়ীকে জিম্মি করে ১৭ লাখ টাকা আদায়ের ঘটনায় দায়ের করা মামলায় কক্সবাজার ডিবি পুলিশের সাত সদস্যকে বৃহস্পতিবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে পুলিশের এই সাত সদস্যের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করেন ঘটনার শিকার ব্যবসায়ী গফুর। মামলা দায়েরের পর ডিবির সাত সদস্যকে কক্সবাজারে আদালতে তোলা হয়। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, ...
জিয়াই বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা: সিইসি
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাকারী, এটিই তথ্যভিত্তিক সত্য। বৃহস্পতিবার রাজধানীর নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সিইসি এ মন্তব্য করেন। সুশীল সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনৈতিক দল, পর্যবেক্ষক সংস্থা, নারী নেত্রীসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন অংশের সঙ্গে চলমান তিন মাসের সংলাপ শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কেএম ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর