নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বৌদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধানকে সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার এক প্রতিবেদনে উশিত মংকে গ্রেফতারের খবর জানায় বিবিসি বাংলা। এতে উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর মিয়ানমার যাওয়ার সময় বিমানবন্দর থেকে উশিতকে র্যাব আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সন্ত্রাসবাদ আইনের মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের ...
সদ্য সংবাদ
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের বেলকুচির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগের মামলায় আসামি জেলা ছাত্রলীগ সহ-সভপাতি রিয়াদ আহম্মেদ ওরফে রিয়াদ হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে তাকে বহিষ্কার করা হয়। সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, ...
সাকিবের নেতৃত্বে প্রথম টি-২০ শুরু হচ্ছে আজ
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে অনেক আশার বাণী শুনিয়েছিলেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর রঙিন পোশাকে ঘুরে দাঁড়িয়ে নতুন শুরুর স্বপ্ন দেখিয়েছিলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা। কিন্তু সংস্করণ বদলালেও ভাগ্য বদলায়নি বাংলাদেশের। টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশের তিক্ত অভিজ্ঞতায় আশার বেলুনটা একেবারেই চুপসে গেছে। গোটা দলেরই এখন ত্রাহি মধুসূদন অবস্থা। দক্ষিণ আফ্রিকার ...
ফ্লাইওভার উদ্বোধনের আগে মৌচাকে চেয়ার ছোড়াছুড়ি
নিজস্ব প্রতিবেদক: মগবাজার-মৌচাক ফ্লাইওভার উদ্বোধনের মাত্র ৪০ মিনিট আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে স্লোগান দিতে দিতে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। মগবাজার-মৌচাক ফ্লাইওভার আর কিছু সময়ের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে মৌচাক মোড়ে প্যান্ডেল করা হয়েছে। এর আগে বেলা ১১টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ অনুষ্ঠানস্থলে আসার পর থেকে ...
জিয়ার ব্যাপারে নিজের কথায় অনড় সিইসি
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা এটা এখনো ওন করি। অাগারগাঁওস্থ নির্বাচন ভবনের সম্মেলেন কক্ষে বৃহস্পতিবার সকালে এ কথা বলেন তিনি। সিইসি বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাতা করেছিলেন এটা এখনো ওন করি। তিনি দাবি করেন, ১৯৭৫ থেকে ৭৭ পর্যন্ত দেশে গণতন্ত্র ছিল না। তার অাগে ছিল। পরে ...
ইন্দোনেশিয়ায় ২ বছরে দোররার শিকার ৫ শতাধিক মানুষ
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় গত দুই বছরে দোররা দণ্ডের শিকার হয়েছেন ৫ শতাধিক মানুষ। এই বর্বর শাস্তির নিন্দা জানিয়ে তা বন্ধ করতে দেশটির প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। খবর বিবিসি। ইন্দোনেশিয়ার একমাত্র আচেহ প্রদেশেই ইসলামি শরীয়াহ মেনে চলা হয়। ২০০৬ সালে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে এক শান্তি চুক্তির অংশ হিসেবে সেখানে দোররা আইন অনুমোদন করা হয়। কিন্তু এই আইনের ...
ব্রিটেনের অর্ধেক নারীই কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার
আন্তর্জাতিক ডেস্ক: কর্মক্ষেত্রে বা পড়াশুনার জায়গায় অর্ধেক ব্রিটিশ নারীই যৌন হয়রানির শিকার হচ্ছেন, এমনকি এক পঞ্চমাংশ পুরুষও যৌন হয়রানির শিকার হয়েছেন। বিবিসির এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। যৌন হয়রানির শিকার প্রায় ৬৩ শতাংশ নারী বিবিসিকে জানিয়েছেন, ঘটনার পর তারা এ বিষয়ে কোনো রিপোর্ট করেননি বা কাউকে জানাননি। অন্যদিকে যৌন হয়রানির শিকার ৭৯ শতাংশ পুরুষ জানিয়েছেন এ বিষয়টি তারা নিজেদের ...
রাজশাহীতে হাজার বোতল ফেনসিডিলসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এক হাজার ১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। ট্রাকে করে ফেনসিডিল পাচারের সময় হাতেনাতে তাদের আটক করা হয়। বুধবার রাত ১০টার দিকে মহানগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙা এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এই অভিযান চালানো হয়। আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জালমাছমারি এলাকার মৃত আনেশ আলীর ছেলে তরিকুল ইসলাম ওরফে লিটন (২৪) ও রাজশাহীর চারঘাট উপজেলার টাংগন এলাকার ...
সাতক্ষীরায় ৫৯ ভরি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে প্রায় ৫৯ ভরি স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার রাতে দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক ভারতীয় নাগরিকের নাম শরিফুল ঢালী। তিনি ভারতের উত্তর চব্বিশপরগনা জেলার হরিহরনগর সোলাদানা গ্রামের মৃত করিম ঢালীর ছেলে। বিজিবি জানায়, দেবহাটা উপজেলার কোমপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার ...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কি.মি জুড়ে যানজট
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। টোল প্লাজা থেকে জিংলাতুলি পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার ঢাকাগামী লেনে তীব্র যানজট ছড়িয়ে পড়েছে। হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর থেকে টোলপ্লাজার ওভারলোড স্কেলের জন্য এ যানজটের সৃষ্টি হয়ে ক্রমেই যানজট দীর্ঘ হচ্ছে। ঢাকাগামী এশিয়া লাইন পরিবহনের যাত্রী সাইফুল ইসলাম জানান, মহাসড়কের জিংলাতলী এলাকাতেই তাদের গাড়ি এক ঘণ্টা যানজটে আটকে আছে। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর