নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করতে আগামী ২৩ অক্টোবর মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী নিজেই এসব কথা জানান। গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশি চেকপোস্টে হামলার জের ধরে দেশটিতে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। অভিযানের নামে শত শত রোহিঙ্গাকে হত্যা করে সেনাবাহিনী ও ...
সদ্য সংবাদ
সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৭৪৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৩৪৮ কোটি ৭৫ লাখ টাকা কম। আগের দিন ...
প্রধান বিচারপতিকে নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-এর উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশের আড়াই কোটি ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী নিদারুণভাবে উদ্বিগ্ন ও শঙ্কিত। তার চরিত্রে কলঙ্কের কালিমা লেপনের অপপ্রয়াস চলেছে ও চলছে। এমনকি তাকে দেশত্যাগে বাধ্য করার হুমকি পযর্ন্তও দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা এসব কথা বলেন। ...
ট্রাম্পের অভিবাসন নীতির বলি ১১ বাংলাদেশি
দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রকে ‘মেক গ্রেট অ্যাগেইন’ বলে স্বপ্ন দেখানো প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতির বলি হলেন ১১ বাংলাদেশি। কাগজপত্রহীন এই অভিবাসীদের জোর করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। গতকাল বুধবার ভোরে ১১ জনকে আটক করে অ্যারিজোনার দুর্গম ডিপোর্টেশন কেন্দ্র থেকে বাংলাদেশগামী বিশেষ ফ্লাইটে জোর করে তুলে দেওয়া হয়। ১১ জনের মধ্যে ১০ জনই নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি। বাংলাদেশে ফেরত ...
হামাস-ফাতাহর মধ্যে ঐতিহাসিক সমঝোতা
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের রাজনৈতিক সংগঠন হামাস তার প্রতিপক্ষ ফাতাহ সমঝোতায় পৌঁছেছে। মিসরের রাজধানী কায়রোতে উভয়পক্ষের আলোচনায় ঐতিহাসিক এই সমঝোতার মাধ্যমে প্রায় এক দশকব্যাপী অন্তঃকোন্দ্বলের সুরাহা হলো বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার হামাসের একটি বিবৃতিতে চুক্তির বিষয়ে বিস্তারিত জানানো হয়। ফাতাহ অবশ্য এখনো কিছু জানায়নি। উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা উপত্যকা প্রায় এক দশক ধরে হামাসের নিয়ন্ত্রণে রয়েছে। হামাস ও ফাতাহর মধ্যে এই ...
শনিবার দেশব্যাপী বিক্ষোভ করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে শনিবার জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। বৃহস্পতিবার দুইটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর যুবদল এ কর্মসূচি ঘোষণা করে। এদিন তেজগাঁও থানায় দায়ের হওয়া মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এর পর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও ...
মার্কিন রাষ্ট্রদূতকে বয়কটের ডাক এরদোগানের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের জের ধরে তুরস্কে মার্কিন রাষ্ট্রদূতকে বয়কটের ডাক দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। মঙ্গলবার এরদোগান বলেন, তুর্কি কর্মকর্তারা মার্কিন রাষ্ট্রদূতকে বয়কট করবে। তিনি জানান, তুরস্কে অবস্থিত মার্কিন দূতাবাস তুর্কি নাগরিকদের ভিসা সুবিধা বন্ধ করে দেয়ার পর তুর্কি কর্মকর্তারা মার্কিন রাষ্ট্রদূত জন ব্যাসকে আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বলে মানেন না। এরদোগান বলেন, রাষ্ট্রদূত জন ...
রোহিঙ্গাদের চিরতরে বিদায়ের চেষ্টা করা হয়েছে: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার দফতর মন্তব্য করেছেন রোহিঙ্গাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া, শস্য ও অন্যান্য সম্পদের ক্ষতি সাধনের মাধ্যমে রাখাইনে তাদের ফিরে যাওয়ার পথ বন্ধের চেষ্টা করা হয়েছে। বুধবার জাতিসংঘের মানবাধিকার দফতরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান জ্যোতি সাংঘেরা রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধের জন্য মিয়ানমারের নেত্রী অং সান সু চির প্রতি আহ্বান জানান। জ্যোতি সাংঘেরা শঙ্কা প্রকাশ করে বলেছেন, মিয়ানমারে ফিরলে ...
প্রধান বিচারপতির বিদেশ যেতে বাধা নেই
নিজস্ব প্রতিবেদক: চিকিৎসার জন্য প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশ যাওয়ার আবেদনের (জিও) পরিপ্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এর ফলে বিদেশ যেতে প্রধান বিচারপতির আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার সকাল ১১টায় এই প্রজ্ঞাপন জারি করা হয় বলে জানিয়েছেন আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক। এর আগে গতকাল বুধবার ওই জিও লেটারে স্বাক্ষর করেন ...
তামিম-সারোয়ার গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে জেএমবির তামিম-সারোয়ার গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। তারা হলেন ইসমাঈল ও মামুন। বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হলেও গ্রেপ্তারদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি। গ্রেপ্তারদের মধ্যে একজনকে নারায়ণগঞ্জের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে। আর অন্যজনের বিরুদ্ধে তদন্ত চলছে। দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর