১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৩৫

সদ্য সংবাদ

সরকার জানে জনগণ তাদের সঙ্গে নেই : মঈন খান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, সরকার জানে জনগণ তাদের সঙ্গে নেই। এ কারণে তারা আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে দিয়ে জোর করে দেশ পরিচালনা করতে চাচ্ছে। কিন্তু এভাবে দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। সব মানুষকে চিরদিনের জন্য বোকা বানিয়ে রাখা যায় না। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির ...

আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: হিরো এশিয়া কাপ হকিতে বাংলাদেশ ও ভারত খেলছে ‘এ’ গ্রুপে। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার মুখোমুখি হচ্ছে দলদুটি। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। বাংলাদেশ অধিনায়ক রাসেল মাহমুদ জিমি ভারতের বিপক্ষে ভাল খেলার প্রত্যাশা ব্যক্ত করেছেন। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে র‍্যাংকিংয়ে সবচেয়ে এগিয়ে আছে ভারত। বিশ্ব র‍্যাংকিং এ ৬ নম্বর দল তারা। আর ...

রোববার ঢাকায় আসছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে দেশটির রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশার চিত্র দেখতে ঢাকায় আসছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি। রোববার সকালে এক সংক্ষিপ্ত সফরে একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক সূত্রে পরিবর্তন ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজারে ...

সিরাজগঞ্জে গণপিটুনীত ‘চোর’ নিহত

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের কাজিপুর গণপিটুনীত উজ্জল হাসান (৪৫) নামের এক ‘চোর’ নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নাটুয়াপাড়ার চর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত উজ্জল হাসান উপজেলার চরগিরিস ইউনিয়নের চরনাতিপাড়া গ্রামের আকবর আলীর ছেলে। নাটুয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল কুমার সরকার জানান, বৃহস্পতিবার রাতে নাটুয়াপাড়া চর বিভিন্ন বাড়িতে ছাগল চুরি করার জন্য হানা দেয় উজ্জল হাসান। বিষয়টি স্থানীয়রা বুঝতে ...

ঢাবির ভর্তি পরীক্ষার আগে সক্রিয় প্রতারক চক্র

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-২০১৮ সেশনের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার আগে থেকেই প্রতারক চক্র সক্রিয় ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি চক্রের সঙ্গে যোগাযোগ হয়েছে এই প্রতিবেদকের। এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পুরো প্রশ্ন তাদের কাছে রয়েছে বলেও দাবি করেছে চক্রটি। তবে ঢাবি কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন চক্র থাকতেই পারে, সেটা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষা ...

র‍্যাঙ্কিংয়ে ১ নম্বরে ফেরার সুযোগ প্রোটিয়াদের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে দারুণ সুযোগ অপেক্ষা করছে প্রোটিয়াদের। সিরিজটায় বাংলাদেশের বিপক্ষে ২-০ তে লিড নিতে পারলেই ভগ্নাংশের ব্যবধানে ভারতের চেয়ে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। আর ৩ ম্যাচ সিরিজের প্রতিটি খেলা জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারলে স্বাগতিকদের পয়েন্ট হবে ১২১। আর তাতেই বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ১ নম্বর জায়গাটা দখলে নিয়ে নিবে প্রোটিয়ারা। চলতি মাসের শুরুতেই ...

রাজধানীতে শুরু হয়েছে কোরীয় প্রযুক্তিপণ্যের মেলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে শুরু হয়েছে কোরীয় প্রযুক্তিপণ্যের মেলা। আজ সকাল ১০টায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে দেশের প্রযুক্তিপ্রেমীদের কাছে কোরিয়ান প্রযুক্তিপণ্যকে পরিচয় করিয়ে দিতে এ মেলার আয়োজন করেছে কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আজ শুক্রবার ও শনিবার প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত মেলা চলবে। এটি সবার জন্য উন্মুক্ত। মেলা উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে ...

ইউনেস্কো থেকে বের হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো থেকে বের হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে গ্লোবাল নিউজ। তারা জানায়, ইসরায়েলের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। মার্কিন প্রশাসন সূত্রের খবর, তারাই ইউনেসকোয় অনুদান হিসাবে সব চাইতে বেশি অর্থ দেয়৷ অথচ ...

বিশ্ব ক্ষুধাসূচকে বাংলাদেশ এগিয়ে ২ ধাপ

দৈনিক দেশজনতা ডেস্ক: বিশ্ব ক্ষুধাসূচকে (গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ২০১৭) দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১১৯টি দেশের মধ্যে এবার বাংলাদেশের অবস্থান ৮৮তম। গত বছর এই অবস্থান ছিল ৯০। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইএফপিআরআই) এই বিশ্ব ক্ষুধাসূচক প্রকাশ করে। একটি দেশের মানুষ কি পরিমাণ বা কোন মাত্রায় ক্ষুধার্ত থাকে, তার ওপর ভিত্তি করে এই ইনডেক্স তৈরি করা হয়। সূচকে দুই ধাপ ...

ডিম মেলা শুরুর আগেই ২ কিলোমিটার লম্বা লাইন

নিজস্ব প্রতিবেদক: ডিম মেলা শুরুর আগেই ডিম কিনতে দীর্ঘ দুই কিলোমিটার জুড়ে লম্বা লাইনে দাঁড়িয়েছেন ক্রেতারা। শুক্রবার সকাল ৭টা থেকে রাজধানীর ফার্মগেটে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে লাইনে দাঁড়ানো শুরু করেন তারা। ডিম কেনার লাইনে পুরুষদের সঙ্গে নারীরাও আছেন। কৃষিবিদ ইনস্টিটিউশন থেকে বিজয় স্মরণি মোড় পর্যন্ত পুরুষদের ডাবল লাইন এক কিলোমিটার জুড়ে এবং ফার্মগেট মোড় থেকে কৃষিবিদ ইনস্টিটিউশনের পুলিশ বক্স পর্যন্ত ...