১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:২৭

সদ্য সংবাদ

রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নিতে বাধ্য করতে হবে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তন ও তাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে বিশ্বের সব দেশ ও আন্তর্জাতিক সংস্থাকেও এগিয়ে আসতে হবে। রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করতে হবে। বুধবার রাজধানীর রামকৃষ্ণ মিশনে শারদীয়া দুর্গাপূজা পরিদর্শনকালে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে মুসলিম রোহিঙ্গাদের ...

প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে রংপুর রাইডার্স কাজ করছে: মাশরাফি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে রংপুর রাইডার্স যে কাজ শুরু করেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করি। প্রতিবন্ধীদের সমাজের মুল ধারায় ফিরিয়ে আনতে এ উদ্যোগ মডেল হিসেবে কাজ করবে। তিনি তাদের এ কাজে সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতা করার আহবান ...

যশোরে নারী-শিশুসহ ৯ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক: বুধবার বিকেলে শহরের মণিহার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের যশোর কোতয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ রোহিঙ্গা পরিবারটিকে তাদের হেফাজতে রেখেছে। আটকৃতরা হলেন মিয়ানমারের আরাকান রাজ্যের পানিগাজিরি এলাকার মৃত ইমাম শরীফের ছেলে তফুর আলম (৪০) ও তার স্ত্রী মুর্শিদা বেগম (৩০), মেয়ে ইয়াসমিন আক্তার (৯), ছেলে  রিয়াজুল ইসলাম (৭), মেয়ে তাসনিম আক্তার (৫), ছেলে সাইফুল ...

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি

স্পোর্টস ডেস্ক: প্রোটিয়াদের বিপক্ষে তাদেরই মাটিতে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবেন মাশরাফি-মুশফিকরা। ২৮ সেপ্টেম্বর থেকে সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্টের ভেন্যু পচেফ্স্ট্রুম। সিরিজের দ্বিতীয় টেস্ট ব্লুমফন্টেইনে। ৬ থেকে ১০ অক্টোবর হবে ম্যাচটি। এর পর সিরিজের তিনটি ওয়ানডে হবে। ১৫ অক্টোবর সিরিজের প্রথমটি কিম্বার্লিতে, ১৮ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে পার্লে এবং ২২ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ...

তথ্য-অধিকার আইনের ব্যবহার জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তথ্য অধিকার আইনের অধিকতর ব্যবহারের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হবে। ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি আজ একথা বলেন। জনগণের ক্ষমতায়নে তথ্য একটি প্রয়োজনীয় অনুষঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের এ অধিকারকে সম্মান দিয়ে নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আমরা নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ‘তথ্য অধিকার আইন-২০০৯’ পাস করি এবং কমিশন গঠন ...

রোহিঙ্গাদের জন্য ৫৭ মেট্রিক টন ত্রাণ পাঠালো চীন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ৫৭ মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে চীন। আজ বুধবার সকালে চীনের একটি কার্গো বিমানযোগে এ ত্রাণ সামগ্রী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। বাংলাদেশ সরকারের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান এ সব ত্রাণ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের কর্মকর্তা জং জিয়াজু। অতিরিক্ত জেলা ...

এসআই মৌখিক পরীক্ষা ৩ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক : এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০১৬ মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষা পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হবে বলে পুলিশ জানিয়েছে। বুধবার হেডকোয়ার্টার্সের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, বাংলাদেশ পুলিশের ওয়েব সাইটেও সময়সূচি দেওয়া আছে। আগামী ৩ অক্টোবর মৌখিক পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৩ ডিসেম্বর। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর পরীক্ষার ...

১-২২ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা নিষেধ

ভোলা প্রতিবেদক: চরফ্যাশন উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে মা ইলিশ রক্ষায় টাস্কফোর্স সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১-২২ অক্টোবর পর্যন্ত সবাইকে ইলিশ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা । উপজেলা মৎস্য অফিস এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেনের সভাপত্বিতে এতে বক্তব্য রাখেন সহকারী  কমিশনার (ভূমি ) আমীনুল ইসলাম, কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার ইমরান হোসেন, চরফ্যাশন প্রেসক্লাব ...

ভুটানকে ২-০ গোলে হারিয়ে শিরোপার কাছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বুধবারের এই জয়ে শিরোপার আশা টিকে থাকছে বাংলাদেশের।থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আজ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত জয় নিয়ে হাসি মুখে মাঠ ছাড়লেও প্রথমার্ধে গোলশূন্য ছিল তারা।  গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় বাংলাদেশ। ম্যাচের ৫৪ মিনিটে বদলি হিসেবে মাঠা নামা স্ট্রাইকার জাফর ...

কৃত্রিম খাদ্য সংকট অনুসন্ধানে দুদকের দল গঠন

নিজস্ব প্রতিবেদক : খাদ্যপণ্য সরবরাহকারী ও মজুতদার এবং খাদ্য বিভাগের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের দল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থার উপ-পরিচালক মোহাম্মদ আহমার উজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। অনুসন্ধান ...