১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:৪০

সদ্য সংবাদ

রোহিঙ্গাদের ত্রাণ ব্যবস্থাপনায় বিমান বাহিনী

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে বিভিন্ন দেশ থেকে আসা ত্রাণ সামগ্রী আনলোড ও ডেসপাসে সাহায্য করছে বাংলাদেশ বিমান বাহিনী। ত্রাণ কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটির সিনিয়র ট্রাফিক কন্ট্রোল অফিসার উইং কমান্ডার মো. জাহাঙ্গীর হোসেনকে প্রধান সমন্বয়কারী করে একটি ত্রাণ ব্যবস্থাপনা কেন্দ্র (আরএমসি) গঠন করা হয়েছে। স্থানীয় ঘাঁটির সদস্যরা তাদের যন্ত্রপাতি ব্যবহার করে ...

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস পালিত

বান্দরবান প্রতিনিধি: টেকসই উন্নয়ন পর্যটনের হাতিয়ার’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা যালি জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ হোটেল মোটেল ব্যবসায়ীরা অংশ নেয়। ...

অবশেষে মতিন সরকারের আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক: অবশেষে আদালতে আত্মসমর্পণ করলেন বগুড়ার শহর যুবলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মতিন সরকার। বুধবার বেলা ১২টায় বগুড়া জেলা ও দায়রা জজ আদাল-১ এ উপস্থিত হয়ে তিনি জামিনের আবেদন করেন। বিচারক এমদাদুল হক তার আবেদন শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২০০৯ সালে চকসূত্রাপুরে আবু নাসের ওরফে মুন্সি উজ্জ্বল হত্যা মামলায় মতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ...

বিশ্বব্যাংক রোহিঙ্গাদের সহায়তা করতে চায়

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   সরকার চাইলে রোহিঙ্গা ইস্যুতে বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। বুধবার বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট শীর্ষক এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে ঢাকায় সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এছাড়া বিশ্বব্যাংক প্রতিবেদনটিতে গুণগত কর্মসংস্থান তৈরি বাংলাদেশের জন্য অন্যতম চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটি জমি সংকট, বিদ্যুৎ, জ্বালানি ও যোগাযোগ অবকাঠামোর অপ্রতুলতাকে ...

নিখোঁজ সরিষাবাড়ীর পৌর মেয়র শ্রীমঙ্গল থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মৃত্যুর আশঙ্কায় ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর ঢাকা থেকে নিখোঁজ জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র ও সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ রুকুনুজ্জামান রুকনকে উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সিলেটের শ্রীমঙ্গল থেকে তাকে উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এর আগে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম রোডের বাসা থেকে স্থানীয় পার্কে হাঁটতে যাচ্ছেন বলে বেরিয়ে ...

ইউক্রেনে অস্ত্রাগারে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে সেনাবাহিনীর একটি অস্ত্রাগারে তীব্র বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে অস্ত্রাগারের আশপাশ থেকে অন্তত ২৪ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সেই সঙ্গে আশপাশের বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, মঙ্গলবার দিনশেষে রাজধানী কিয়েভ থেকে ২৭০ কিলোমিটার দূরের কালিনিভকা সামরিক ঘাঁটিতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ...

মুন্সীগঞ্জে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর হামলা, নির্যাতন, ধর্ষণ ও গণহত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের স্থানীয় প্রেসক্লাবের সামনে জুবলী রোডে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নেয়ামত উল্লাহ ফারুকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আঃ খালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীনগর ...

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে পাঁচ বছরেরর কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। ক্ষমতায় থাকাকালে কৃষকদের সহায়তার জন্য যে ভর্তুকি কর্মসূচি নেওয়া হয়েছিল তাতে তার দুর্নীতির প্রমাণ পাওয়ায় এই সাজা দেওয়া হলো। বুধবার নয়জন বিচারক তিন ঘণ্টা শুনানির পর এই রায় ঘোষণা করেন। তবে এর এক মাস আগেই নাটকীয়ভাবে সিনাওয়াত্রা দেশ ত্যাগ করেন। এদিকে সিনাওয়াত্রাকে সাজা দেওয়ার ঘটনায় তার লাখ লাখ ...

খুঁটিতে বেঁধে কিশোর হত্যায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গৌরীপুরে চোর সন্দেহে কিশোর সাগরকে (১৬) বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে পিটিয়ে হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে রিয়াজ উদ্দিন (৫০) নামে এই আসামিকে উপজেলার শ্রী রামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গৌরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার আহমেদ জানান, এ হত্যাকাণ্ডে নিহতের বাবা শিপন মিয়া গাওছিয়া মৎস খামারের মালিক আক্কাছ আলীসহ ছয়জনের নাম উল্লেখ ...

আশুলিয়ায় কর সচেতনতায় আয়কর ক্যাম্প শুরু

নিজস্ব প্রতিবেদক: দেশের নাগরিকদের কর প্রদানে উদ্বুদ্ধ করতে আশুলিয়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী সচেতনতামূলক আয়কর ক্যাম্প। বুধবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডম চত্বরে ঢাকা কর অঞ্চল-১২ এর কমিশনার সোয়ায়েব আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর কাম্পের উদ্বোধন করেন। ২৮ সেপ্টেম্বর শেষ হবে এই মেলা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা কর অঞ্চল-১২ এর আশুলিয়া জোনের উপকমিশনার রিপন শাহরিয়ার। কর প্রদানে নাগরিকদের ...