আন্তর্জাতিক ডেস্ক: অঘোষিত এক সফরে আফগানিস্তানে পৌঁছেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। তার বিমান থেকে নামার কয়েক ঘণ্টা পর কাবুল বিমানবন্দরের কাছে কয়েকটি রকেট নিক্ষেপের ঘটনা ঘটেছে। ওই রকেট হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। হামলার দায় স্বীকার করেছে তালেবান। খবর: আলজাজিরা। আফগান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কৌশল ঘোষণার পর বুধবার এই সফরে যান প্রতিরক্ষামন্ত্রী জেমস ...
সদ্য সংবাদ
বাংলা ওয়েবসাইটে চালু হচ্ছে গুগল অ্যাডসেন্স
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাংলা ওয়েবসাইটগুলোর জন্য সুখবর নিয়ে এলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। এখন থেকে বাংলা ভাষার ওয়েবসাইটগুলোতেও সরাসরি বিজ্ঞাপন সমর্থন করবে প্রতিষ্ঠানটি। বাংলা ভাষার ওয়েবসাইটের জন্য অ্যাডসেন্স চালুর ঘোষণা দিয়েছে তারা। গত মঙ্গলবার এ বিষয়ে গুগল অ্যাডসেন্সের এক ব্লগপোস্টে বিস্তারিত জানানো হয়। সিঙ্গাপুরে গুগল অফিসে অনুষ্ঠিত ‘টপ কন্ট্রিবিউটর সামিট’-এ প্রাথমিকভাবে বিষয়টি জানানো হয়। এর পরেই ...
৮ লাখ ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকায় মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে ৮ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে চট্টগ্রাম র্যাব-৭ এর একটি দল। বুধবার বিশেষ অভিযান চালিয়ে এ সব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মিয়ানমারের চার নাগরিককে গ্রেপ্তার করা হয়। র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহম্মেদ জানান, শাহ পরীর দ্বীপ এলাকায় একটি মাছ ধরার ট্রলার জব্দ করে ...
মতিঝিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিলে সড়ক দুর্ঘটনায় তানিম হোসেন (৭০) নামে এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মতিঝিল বক চত্তর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পথচারী ফারুক হোসেন জানান, তানিম মতিঝিল বক চত্তর থেকে একটি ৬ নম্বর যাত্রীবাহী চলন্ত বাসে উঠার সময় পা পিছলে ...
ঘূর্ণিঝড় ইরমায় নিহতের সংখ্যা বেড়ে ১১২
আন্তর্জাতিক ডেস্ক: গত ১০ সেপ্টেম্বর হারিকেন ইরমার আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১১২ জন হয়েছে। ক্যাটগরি ৪ মাত্রার এই ঝড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ৭২ জনের মৃত্যু হয়েছে। ফ্লোরিডা জরুরি সেবার মুখপাত্র জানান, ইরমায় ৫৪ জন নিহত হয়েছে। কিন্তু এই সংখ্যায় ফ্লোরিডা কিজ (দ্বীপপুঞ্জ) এবং মিয়ামির নার্সিং হোমে মারা যাওয়া ১০ জন বয়স্ক ব্যক্তিদের অন্তুর্ভুক্ত করা হয়নি। কিজের স্থানীয় ময়নাতদন্তকারী টুইটারে দেয়া ...
শনিবার প্রধান বিচারপতি বঙ্গভবনে যাচ্ছেন
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা বঙ্গভবনে যাচ্ছেন। আগামী শনিবার দুপুরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বুধবার প্রধান বিচারপতির একান্ত সচিব আনিসুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করার অংশ হিসেবে রাষ্ট্রপতির আমন্ত্রণে এই সাক্ষাতে অংশ নেবেন প্রধান বিচারপতি। এসময় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের ...
বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে বিজয় মিয়া (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার উদয়পুর বাজারের একটি দোকানে অটো ইজিবাইকে চার্জ দেওয়া অবস্থায় গাড়িতে বসলে এ ঘটনা ঘটে। নিহত বিজয় কলমাকান্দার বড়খাপন ইউনিয়নের বিশারা গ্রামের ফারুক মিয়ার ছেলে ও বড়কাপন কওমি মাদ্রার ছাত্র। ঘটনার সত্যতা স্বীকার করে কলমাকান্দা থানার (ওসি) এ কে এম মিজানুর রহমান জানান, ছেলেটি ...
মিয়ানমার সীমান্তে ভারতীয় সেনাদের অভিযান
আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সেনারা মিয়ানমার সীমান্তে অপারেশন চালিয়েছে। ভারত-মিয়ানমার সীমান্তে বিদ্রোহী ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ডের (এনএসসিএন) বিরুদ্ধে এ অভিযান চালানো হয় বলে টুইট করেছে ভারতের ইস্টার্ন কমান্ড। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, বুধবার ভারত-মিয়ানমার সীমান্তে আত্মগোপন করে থাকা এনএসসিএন-এর সদস্যদের টার্গেট করে সেনাবাহিনী ওই অভিযান চালায়। বুধবার স্থানীয় সময় ভোর চারটা ৪৫ মিনিটের দিকে স্পেশাল ফোর্স ...
ফিলিস্তিন পেলো ইন্টারপোলের সদস্যপদ
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের বিরোধিতা সত্ত্বেও ফিলিস্তিন ইন্টারপোলের সদস্যপদ লাভ করেছে। বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক এ পুলিশ সংগঠনটির সাধারণ অধিবেশনে সদস্যপদ দেওয়া হয়। ইন্টারপোল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। টুইটারে ইন্টারপোলের পক্ষ থেকে বলা হয়, ‘ফিলিস্তিন রাষ্ট্র ও সলোমন দ্বীপপুঞ্জ এখন ইন্টারপোলের সদস্য রাষ্ট্র।’ ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ইসরাইল চেয়েছিল, এক ...
কুবিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধি
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদনের সময় ৩০ সেপ্টেম্বর থেকে আগামী ১০ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বুধবার ভর্তি পরীক্ষা কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষটি জানা গেছে। উল্লেখ্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ ও ১৮ নভেম্বর। দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর