নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চান্দিনায় বাস খাদে পড়ে সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৬জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে স্থানীয়রা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। রবিবার সকাল সোয়া এগারটার দিকে উপজেলার নূরীতলায় এ দুর্ঘটনা ঘটে কুমিল্লা হাইওয়ে অতিরিক্ত পুলিশ সুপার রহমত উল্লাহ জানিয়েছেন। তিনি বলেন, ঢাকাগামী তিশা পরিহনটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। এসময় ...
সদ্য সংবাদ
সিরাজগঞ্জে কৃষকের আত্মহত্যা
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে জিল্লুর রহমান (৪৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। রোববার ভোরে মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া স্কুলপাড়া গ্রামে ঘরের আড়ার (ধর্না) সাথে কাপড় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। সকাল ১১টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জিল্লুর রহমান তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া স্কুলপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে তাড়াশ থানার ওসি (তদন্ত) ফজলে আসিক জানান, ...
রোহিঙ্গা সঙ্কট সমাধানে থাকবে না ভারত
আন্তর্জাতিক ডেস্ক: নির্যাতিত মুসলিম রোহিঙ্গা ইস্যুতে আগেই ভারত তার অবস্থান স্পষ্ট করেছে। বিপুলসংখ্যক শরণার্থীর চাপে থাকা বাংলাদেশের পাশে না থেকে উল্টো নিপীড়ক মিয়ানমারের পক্ষ নিয়েছে বিশ্বের বৃহৎ গণতন্ত্রের দাবিদার দেশটি। এবার ভারত সরকার বিষয়টি আরও স্পষ্ট করেছে। সাফ জানিয়ে দিয়েছে, রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে তারা কোনো ধরনের মধ্যস্থতায় থাকার পরিকল্পনা করছে না। শনিবার রাশিয়ার বার্তা সংস্থা স্পুটিনিকের বরাত ...
উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন শনিবার বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, চীন সফরকালে সেদেশের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর টিলারসন এ কথা বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এসময় বলেন, “পিয়ংইয়ংয়ের সঙ্গে কথা বলার সম্ভাবনা ওয়াশিংটন খতিয়ে দেখছে। সুতরাং, সঙ্গেই থাকুন।” সফরকালে টিলারসন বলেছিলেন, পিয়ংইয়ং’এর সঙ্গে যোগাযোগের পথ ওয়াশিংটনের রয়েছে। কাজেই তারা অন্ধকারে ...
আবার রোহিঙ্গা স্রোত, এক সপ্তাহে নতুন সোয়া লাখ
নিজস্ব প্রতিবেদক: গত ২০ সেপ্টেম্বরের পর কয়েক দিনের জন্য রোহিঙ্গা অনুপ্রবেশ কিছুটা কমে এসেছিল। কদিন ধরে আবার নতুন করে বেড়েছে মিয়ানমার থেকে পালিয়ে আসা মানুষের স্রোত। পালিয়ে আসা রোহিঙ্গাদের ভাষ্য অনুযায়ী, মিয়ানমারে সেনাদের নির্যাতনের বিস্তৃতি বাড়ছে। জাতিসংঘের অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য, গত দুই দিনে মিয়ানমার থেকে ২১ হাজার ৮০০ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। আর গত এক সপ্তাহে ১ লাখ ২০ হাজার ...
নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী নুর জাহান বেগমকে (৩৫) পিটিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী মো. আজিম। শনিবার দিবাগত রাতে উপজেলার চরআমান উল্যাপুর ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। নুর জাহান একই ইউনিয়নের নাছির ব্যাপারী বাড়ির আজিমের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত আজিম ও তার স্ত্রী নুর জাহানের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ চলছিল। শনিবার রাতেও তাদের ...
ইন্টারপোলের সদস্যপদ পাওয়ায় ফিলিস্তিনকে তুরস্কের অভিনন্দন
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সদস্যপদ লাভ করায় তুরস্ক ফিলিস্তিনকে অভিনন্দন জানিয়েছে। শনিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অভিনন্দন জানায়। এর আগে ইসরাইলের চরম বিরোধিতা সত্ত্বেও ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয় ইন্টারপোল। তুকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, ‘সংগঠনের ৮৬তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার বিষয়টিকে আমরা স্বাগত জানাচ্ছি।’ গত ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর চীনের রাজধানী বেইজিংয়ে ...
কঙ্গোয় বিমান বিধ্বস্ত হয়ে ১২ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্কোয় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন সেনা সদস্য নিহত হয়েছে। এর মধ্যে বিদেশি সেনাও রয়েছে। শনিবার দেশটির রাজধানী কিনশাসার নাজিলি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যান্টোনভ কার্গো প্লেনটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্পিন আতামা তাবে আলজাজিরাকে বলেছেন, ‘আজ (শনিবার) সকালে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে এবং বিমানে থাকা ১২ জনের সবাই নিহত হয়েছে।’ স্থানীয় ...
বিএনপিকে ছাড়া জাতীয় ঐক্য সম্ভব নয়: বঙ্গবীর
নিজস্ব প্রতিবেদক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বিএনপিকে ছাড়া জাতীয় ঐক্য সম্ভব নয়। শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলে নিজ বাসভবনে রোগমুক্তি-পরবর্তী মুক্তিযোদ্ধা, বিশিষ্টজন, সাংবাদিক ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, বিএনপিকে রোহিঙ্গাদের মধ্যে চাল বিতরণ করতে দেয়া হয়নি, বস্তায় নাকি বিএনপি লেখা ছিল। তিনি বলেন, ‘আমি বলব, প্রতিটি চালে ...
আজ বিশ্ব প্রবীণ দিবস
নিজস্ব প্রতিবেদক: আজ ১ অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এই দিবসটি পালন করা হবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। ১৯৯০ সালে জাতিসংঘ প্রতিবছর পহেলা অক্টোবর আন্তর্জাতিক দিবস পালনের সিদ্ধান্ত নেয়। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে এ দিবসটি পালন করা শুরু হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘ভবিষ্যৎ অগ্রসরে: সমাজে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর