১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:৪১

সদ্য সংবাদ

ময়মনসিংহে নারী পাচারকারী চক্র আটক ২

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে অভিযান চালিয়ে আব্দুর রহিম (৫৭) ও জোবেদা খাতুন (৪৬) নামে এক দম্পতিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব- ১৪)। তারা নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। এসময় তাদের কাছ থেকে দুই তরুণীকে উদ্ধার করা হয়। রোববার বিকেলে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ জানায়, গোপনসূত্রে র‌্যাব সংবাদ পায়, জেলার কোতোয়ালী মডেল থানাধীন ...

হাসপাতাল ছাড়লেন ডিপজল

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা  ডিপজল গত ২৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টে অস্ত্রোপচার করা হয়।আজ রোববার হাসপাতাল কর্তৃপক্ষ ডিপজলকে ছাড়পত্র দিয়েছেন। আগামী তিন সপ্তাহ বিশ্রাম নিয়ে হার্টের পরবর্তী অস্ত্রোপচার করা হবে বলে ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন ডিপজল কন্যা অলিজা মনোয়ার। গত ২০ সেপ্টম্বর বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডিপজলকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। ...

কোরআন নিয়ে অশ্লীল মন্তব্য করায় হিন্দু তরুণ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ তিলাওয়াত ও ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে অশ্লীল মন্তব্য করায় ঢাকার দোহার উপজেলার বউ বাজার এলাকার বাসিন্দা শ্রী সুর্ভরত মোদক নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন (আইসিটি) ৫৭ এর ২ ধারায় দোহার থানায় মামলা হয়েছে। সে ঐ গ্রামের শম্ভু মোদকের ছেলে ও জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। পুলিশ সূত্রে ...

টাইগারদের জয়ের লক্ষ্য ৪২৪

ক্রীড়া প্রতিবেদক : পচেফস্ট্রুমে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৪২৪ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ।। চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৪৭ রান করে ইনিংস ঘোষণা করে প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এর আগে প্রথম ইনিংস থেকে ১৭৬ রানে লিড পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ইনিংসের প্রথম ওভারে ...

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যে নিরাপত্তা বিষয়ক সংলাপ শুরু

নিজস্ব প্রতিবেদক: ওয়াশিংটন ডিসির পররাষ্ট্র মন্ত্রণালয়ে ষষ্ঠ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নিরাপত্তা সংলাপ শুরু হয়েছে। বোরবার থেকে শুরু হওয়া এ সংলাপ চলবে মঙ্গলবার পর্যন্ত। এতে সভাপতিত্ব করছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক বিষয়ক ভারপ্রাপ্ত উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মিলার এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা বিষয়ক মহাপরিচালক আবিদা ইসলাম । বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট- সংলাপে অংশগ্রহণ করবেন। ২০১২ সালে শুরু হওয়া এই সংলাপ দুই ...

পাবনায় হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ আহত ৬

নিজস্ব প্রতিবেদক: পাবনার চাটমোহরে একটি বেসরকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এতে পাইলটসহ ছয়জন আহত হয়েছে বলে জানা গেছে। রোববার বিকেল ৫টার দিকে পাবনার চাটমোহর উপজেলার ভাদড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব শীর্ষনিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে হতাহতের বিষয়ে তিনি কোনো তথ্য জানাতে পারেননি। চাটমোহর উপজেলা হাসপাতালের আরএমও বায়োজিদ উল ইসলাম ...

অস্ট্রিয়ায় নিকাব ও বোরকা নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ায় মুসলিম মহিলাদের প্রকাশ্য স্থানে পুরো মুখ-ঢাকা নিকাব বা বোরকা পরা নিষিদ্ধ করে পাস হওয়া আইন রবিবার থেকে কার্যকর হচ্ছে। অস্ট্রিয়ার সরকার বলেছে, এই আইনে মাথার চুল থেকে চিবুক পর্যন্ত মুখ দৃশ্যমান থাকতে হবে, এবং অস্ট্রিয়ার মূল্যবোধ রক্ষার জন্যই এটা করা হচ্ছে। অস্ট্রিয়ায় প্রায় ৭ লক্ষ মুসলিম বাস করেন, কিন্তু তার মধ্যে মাত্র ১৫০ জনের মতো মহিলা পুরো ...

লক্ষ্মীপুরের রামগতিতে ৯ জেলের কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিবেদক: নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে লক্ষ্মীপুরের রামগতিতে ৯ জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বিচ্ছিন্ন চরগজারিয়ার অদূরে মেঘনা নদী থেকে তাদেরকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, উপজেলার চর আলগী এলাকার ...

চেক জালিয়াতি মামলায় মানিকগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের দৌলতপুরে প্রতারণার মামলায় যুবলীগ নেতা মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার কলিয়া ইউনিয়নের তালুকনগর থেকে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। দেলোয়ার হোসেন দৌলতপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। দৌলতপুর থানার ওসি রকিবুজ্জামান বলেন, তার বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা রয়েছে। শনিবার গ্রেফতারের পর রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। ...

এই ভালো এই খারাপ অবস্থা আনিসুল হকের

নিজস্ব প্রতিবেদক: লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হচ্ছে না। এখনকার অবস্থা এই ভালো তো এই খারাপ। খুব শিগগিরই আনিসুল হকের সুস্থ হওয়ার কোনো লক্ষণ চিকিৎসকরা দেখছেন না। আরও বেশ কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। মেয়রের বিষয়ে যোগাযোগ করা হয়ে লন্ডনে অবস্থানরত তার ছেলে নাবিদ হক বলেন, ‘বাবার উল্লেখযোগ্য ...