১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:০৩

সদ্য সংবাদ

মালিতে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: আফ্রিকার মালিতে সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে শহীদ ৩ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাযা হয়েছে। ঢাকা সেনানিবাসে জানাযায় অংশ নেন তিনবাহিনীর প্রধানসহ উর্ধ্বতন কর্মকর্তারা। এসময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। মরদেহের সঙ্গে আসা  মালিতে নিয়োজিত জাতিসংঘের ফোর্স কমান্ডার মেজর জেনারেল জ্যাঁ-পল ডিকোনিন্ক সেনাসদরে সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এসময় ফোর্স কমান্ডার মালিতে নিয়োজিত ...

দ্বিতীয় ইনিংসে বিপর্যয়ে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক : পাকিস্তান-শ্রীলঙ্কা প্রথম টেস্টের চতুর্থ দিন শেষ হয়েছে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৪১৯ রানের জবাবে পাকিস্তান করেছে ৪২২ রান। ৩ রানে পিছিয়ে থেকে শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি। ৬৫ রানেই হারিয়েছে চার-চারটি উইকেট। আজ রোববার চতুর্থ দিনে ৪০ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৬৯ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে শ্রীলঙ্কা। ক্রিজে ...

সাত গুণীজনকে আজীবন সম্মাননা দিলো ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান, রাজনীতি ও সংস্কৃতিতে অনন্য ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়জন ইমেরিটাস অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতিকে সম্মাননা দিয়েছে ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন’। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে এ সম্মাননা দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ...

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সজল মাহমুদ (২৪)। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন। রোববার সকালে বসুন্ধরা আবাসিক এলাকার বি-ব্লকের ১ নং রোডের ১৯৩ নম্বর বাসা থেকে সজলের মরদেহ উদ্ধার করে পুলিশ। ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল আলম জানান, গলায় ...

রোহিঙ্গা ক্যাম্পে সৌরবিদ্যুৎ দেয়া হবে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সৌর বিদ্যুতের আলোয় আলোকিত করা হবে। ১২টি অস্থায়ী ক্যাম্পে সৌরবিদ্যুৎ দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন। টেকনাফ উপজেলার লেদায় অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ ও চিকিৎসা ক্যাম্প পরিদর্শনকালে আজ রোববার দুপুরে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন। সড়ক যোগাযোগ ...

আজ ইয়াজিদের ভূমিকায় আওয়ামী লীগ সরকার : রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আজ ইয়াজিদের ভূমিকায় আওয়ামী লীগ সরকার। তাদের ভুল সিদ্ধান্তে রোহিঙ্গা শিশুরা নাফ নদীতে ভাসছে।’ আশুরা উপলক্ষে রবিবার বিকালে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে রিজভী এই মন্তব্য করেন। রিজভী বলেন, ‘আজকে খাদ্যভাণ্ডার শূন্য, চালের দাম এক টাকাও কমেনি। মানুষের ক্ষুধার সঙ্গে প্রতারণা করে অপপ্রচার চালাচ্ছে সরকার।’ রিজভী ...

ফ্রান্সে ট্রেন স্টেশনে হামলা: নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের একটি রেলস্টেশনে এক ব্যক্তির ছুরি হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছে। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই হামলাকারীর মৃত্যু হয়েছে। রোববার মারসেইলে প্রধান রেলস্টেশনে এ হামলার ঘটনা ঘটে। আঞ্চলিক পুলিশ প্রধান অলিভার ডি মাজিয়ার্স বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘দুজন ছুরিকাঘাতে নিহত হয়েছেন।’ এর আগে পুলিশ জানিয়েছিল, সেন্ট চার্লস স্টেশন থেকে তারা লোকজনকে সরিয়ে নিয়েছেন এবং ওই এলাকাটি ঘিরে ...

এমবিবিএস ভর্তি পরীক্ষা প্রস্তুতি চলছে দ্রুতগতিতে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষে (২০১৭-২০১৮) ভর্তি পরীক্ষার আর মাত্র পাঁচদিন বাকি। আগামী ৬ অক্টোবর স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের নৈব্যক্তিক প্রশ্নপত্র থাকবে। এরমধ্যে জীববিদ্যা- ৩০, রসায়ন- ২৫, পদার্থবিদ্যা- ২০, ইংরেজি- ১৫, সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও ...

রোহিঙ্গা সন্ত্রাসীর স্থান বাংলাদেশে হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমারের কোনো রোহিঙ্গা সন্ত্রাসীর স্থান বাংলাদেশে হবে না। সেই সঙ্গে এমন কাউকে পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। রোববার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু সীমান্তের জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে। সেই সঙ্গে তাদের ফিরিয়ে নিতে জোরালো কূটনৈতিক তৎপরতা ...

পোশাক কারখানা পরিবেশবান্ধব হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে ৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রফতানির জন্য আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।  ঢাকায় হোটেল রেডিসন ব্লু-তে ইন্টারন্যাশনাল ফাইনান্স করপোরেশন (আইএফসি) আয়োজিত টুওয়ার্ডস সাসটেইনেবল টেক্সটাইল শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, দেশের তৈরি পোশাক কারখানাগুলোকে গ্রিন ফ্যাক্টরিতে রূপান্তর করা হচ্ছে। বেশকিছু কারখানা ইতোমধ্যে ...