১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:৩৫

সদ্য সংবাদ

যে কারণে আজ দিন-রাত সমান

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আজ ২৩শে সেপ্টেম্বর। সারা বিশ্বে দিন-রাত সমান। কিন্তু কেন প্রতি বছর এই দিনে এমনটা হয়। আসুন জেনে নিই। আমাদের গোলার্ধে দিনটি ‘জল বিষুব’ বলে পরিচিত। বিষুব বছরের এমন একটি সময়, যখন দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়। বিজ্ঞানীরা বলছেন, বছরের দু’টি দিনে এ রকম হয়ে থাকে। দিনগুলোতে সূর্য বিষুবরেখা বরাবর অবস্থান করে। জলবিষুব বা শারদীয় ...

চিরিরবন্দরে বজ্রপাতে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের চিরিরবন্দরে বজ্রপাতে মোছা. হামিদা খাতুন নামে ৩২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। বজ্রপাতে একটি গরুও মারা গেছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার সাতনালা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত হামিদা সাতনালা ইউপির জোত সাতনালা গ্রামের চকরামপুর এলাকার শহিদুল ইসলামের স্ত্রী। স্থানীয় রাজু আহমেদ জানায়, রাতে বৃষ্টি শুরু হলে হামিদা রান্নাঘরে চুলো ঢাকতে যায়। এ সময় বিকট ...

৬০ হাজার হজ যাত্রী প্রত্যাবর্তন, ১৩৫ জন ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: এবারের হজ পালন করতে বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন সৌদি আরব গেছেন। শুক্রবার পর্যন্ত ৬০ হাজার ১৫২ জন হজ যাত্রী সৌদি আরব হতে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। এরমধ্যে সৌদি আরবে বাংলাদেশের ১৩৫ হজ যাত্রী ইন্তেকাল করেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করে আগামী ৫ অক্টোবরের মধ্যে সব হাজী বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারবে ...

বরিশালে চালের দাম কমার আশা নেই

বরিশাল প্রতিনিধি: সারাদেশের মতো বরিশালেও চালের বাজারে অস্থিরতা বিরাজ করছে। সরকারের কঠোর নজরদারি ও মিল মালিকদের উপর চাপ অব্যাহত থাকায় বাড়তি দাম কিছুটা হলেও কমতে শুরু করেছে। তবে বাজারে থাকা ৮-১০ জাতের চালের মধ্যে দুই-এক জাতের চাল কেজি প্রতি ১ থেকে দেড় টাকা কমেছে। বাদ বাকি চালের দর না বেড়ে স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে বরিশাল নগরীর চাল ব্যবসায়ীরা মনে করছেন ...

মিয়ানমারের ২ সাংবাদিক জামিনে মুক্তি পেলেন

নিজস্ব প্রতিবেদক: পর্যটক হিসেবে এসে কক্সবাজারে রোহিঙ্গাদের সংবাদ সংগ্রহের কাজে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার মিয়ানমারের দুই সাংবাদিক জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্পেশাল আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এরপর বিকেলেই কারাগার থেকে মুক্তি পান ফটোসাংবাদিক মিনজাইয়ার ও তার সহকারী হকুন লাট। তারা দু’জনেই জার্মানিভিত্তিক জিইও ম্যাগাজিনের হয়ে কাজ করেন। এর আগে গত ১৩ সেপ্টেম্বর এই দুই সাংবাদিককে আটক করে ...

আশুলিয়ায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার কুটুরিয়া বাজার এলাকায় একটি বাসায় গ্যাসের চুলার আগুনে চারজন দগ্ধ হয়েছেন। ওই এলাকার হাসানের বাড়িতে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আল মামুন (২২), তার স্ত্রী পারুল বেগম (১৮), মো. আসাদুল (২০) এবং তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)। প্রতিবেশী আজিজ জানান, ভোরে রান্না করতে গিয়ে চুলা জালানোর সময় তারা অগ্নিদগ্ধ হন। পরে তিনি ...

ক্যারিবীয় অঞ্চলে হারিকেন মারিয়ার আঘাতে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন মারিয়ার আঘাতে ক্যারিবিয়ান অঞ্চলে অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া অনেক ঘর-বাড়িও ধ্বংস হয়ে গেছে। শুক্রবার আঘাত হানা ঝড়ে তুর্কস এবং কাইকোস দ্বীপ একরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেক স্থানে বন্যার সৃষ্টি হয়েছে এবং ভূমিধসও দেখা দিয়েছে। পুয়েত্রো রিকোসহ কয়েকটি দ্বীপে ২৫ জন নিহত হয়েছে। চলতি মাসে দ্বিতীয়বারের মতো ঘূর্ণিঝড় আঘাত হানলো ...

নীলফামারীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় বজ্রপাতে গোলজার হোসেন (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামে শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। গোলজার উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের আনসার আলীর ছেলে। স্থানীয়রা জানান, তিনি বাড়ির পাশে খালে মাছ ধরার জন্য শুক্রবার রাতে জাল পেতেছিলেন। গোলজার শনিবার সকালে জাল উঠানোর জন্য গেলে বজ্রপাতের শিকার হয়ে ...

রোহিঙ্গা নিধনে পশ্চিমা বিনিয়োগ হারাচ্ছে মিয়ানমার

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   পশ্চিমা বিনিয়োগ বিষয়টি ঝুলেই ছিল। রাখাইনে মুসলিম রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় ইউরোপের দেশগুলো অবস্থান স্পষ্ট করল। তারা নিপীড়ক রাষ্ট্র মিয়ানমারে বিনিয়োগ করছে না। অবশ্য মিয়ানমার চেষ্টা-তদবির কম করেনি। ইয়াঙ্গুনের একটি ব্যবসায়িক প্রতিনিধিদল গত জুনে ছয়টি ইউরোপীয় দেশ সফর করে। দীর্ঘ আলোচনায় তারা যোগাযোগ, জ্বালানি ও শিক্ষায় ইউরোপের বিনিয়োগের বিষয়ে আশার সঞ্চার করেছিল। কিন্তু, বর্তমান প্রেক্ষাপটে ...

চীন উত্তর কোরিয়ায় তেল রপ্তানি কমাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু অস্ত্র পরীক্ষার জেরে গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরোপ করা নিষেধাজ্ঞার অংশ হিসেবে চীন উত্তর কোরিয়ায় তেল রপ্তানি কমিয়ে দিচ্ছে। শনিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, পয়লা অক্টোবর থেকে উত্তর কোরিয়ায় পরিশোধিত জ্বালানি তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ ছাড়া গ্যাস থেকে রূপান্তরিত তরল ও তরলীকৃত প্রাকৃতিক ...